ছবিতে মসজিদুল হারামে তারাবির মুসল্লিদের ঢল

রমজানে প্রতিদিন এশা ও তারাবির নামাজে সৌদি আরবের মক্কায় অবস্থিত মসজিদুল হারামে মুসল্লিদের ঢল নামে। এ মাসে সাধারণ মুসল্লি ছাড়াও ওমরাহ পালনকারীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায় বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

রমজান মাসে কাবার চারপাশে মুসল্লিদের ভিড়।

রমজানের রাতগুলোতে পবিত্র কাবাঘরকে কেন্দ্র করে আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয়।

আল্লাহর রহমত ও মাগফিরাত কামনায় মসজিদুল হারামে একত্রিত হন হাজার হাজার মানুষ। তাওয়াফ করেন পবিত্র কাবা।

রমজানে মসজিদুল হারামে বিপুল পরিমাণ জনসমাগম নিয়ন্ত্রণে রাখতে নিরবচ্ছিন্ন ভিড় ব্যবস্থাপনা, স্যানিটাইজেশন এবং নির্দেশিকা পরিষেবার উপর গুরুত্ব দিয়েছে কর্তৃপক্ষ।

রমজানে মসজিদুল হারামে উপস্থিত হয়ে ওমরাহ পালন ও কাবা তাওয়াফের মাধ্যমে প্রশান্তি খোঁজার চেষ্টা করেন বিশ্ব মুসলিম।

হিজরি বর্ষপঞ্জির নবম মাস রমজান। পবিত্র এই মাসে কোরআন নাজিল হয়েছে ইসলামের নবী মুহাম্মদ (সা.)-এর উপর। যা এই মাসকে বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত করেছে।

রমজান ও রমজানের শেষ দশকে ইতিকাফ করতে মসজিদুল হারামে আসেন বিশ্বের লাখ লাখ মুসলিম।
এনটি