বিজ্ঞাপন

রমজানের শিক্ষা ধরে রাখুন ৫ উপায়ে

অ+
অ-
রমজানের শিক্ষা ধরে রাখুন ৫ উপায়ে

রমজান শেষ হয়ে গেলেও এর আধ্যাত্মিক আবহ ও ইবাদতের স্পৃহা সারা বছর ধরে রাখার প্রত্যাশা থাকে প্রত্যেক মুমিনের। রমজান পরবর্তী শাওয়াল মাসসহ বছরের বাকি দিনগুলোতে কীভাবে এই আমেজ ধরে রাখা যায়, সে বিষয়ে ৫টি বিশেষ পরামর্শ তুলে ধরা হলো—

বিজ্ঞাপন

রমজানের পরিবেশ

রমজান মাসে আমাদের চারপাশের পরিবেশের কারণে ইবাতদ পালন করা সহজ হয়ে উঠে। কিন্তু রমজান শেষ হতেই সেই পরিবেশ হারিয়ে যায় এবং এ কারণে অনেকের পক্ষেই আমলগুলো ধরে রাখা কঠিন হয়ে পড়ে। লেখক চার্লস ডিউহিগ তার ‘দ্য পাওয়ার অব হ্যাবিটস’ বইয়ে দেখিয়েছেন যে, কোনো অভ্যাস গড়ে ওঠার পেছনে তিনটি ধাপ কাজ করে— সংকেত, রুটিন এবং পুরস্কার।

রমজানে আমরা যে বিশেষ প্রশান্তি পাই, সেটিই হলো আমাদের পুরস্কার। এই প্রশান্তি সারা বছর ধরে রাখতে হলে রমজানের কিছু ‘সংকেত’ বা উপলক্ষকে আমাদের দৈনন্দিন জীবনে জিইয়ে রাখতে হবে। 

বিজ্ঞাপন

১. ইফতার মাহফিলের আয়োজন 

ইফতার মানেই আনন্দ ও সামাজিক মেলবন্ধন। রমজানের সেই আমেজ ফিরে পেতে রমজানের পরও নফল রোজা রাখতে পারেন এবং বন্ধু-বান্ধব বা প্রতিবেশীদের নিয়ে মাঝেমধ্যে ইফতারের আয়োজন করা যেতে পারে। তবে এক্ষেত্রে অপচয় রোধ করে আয়োজনকে যতটা সম্ভব সহজ ও ধারাবাহিক রাখা যেতে পারে।

২. মসজিদে ইবাদত

বিজ্ঞাপন

রমজানে যে মসজিদে নামাজ পড়ে আপনি সবচাইতে বেশি তৃপ্তি পেয়েছেন, অন্তত সপ্তাহে একদিন সেই মসজিদে যাওয়ার চেষ্টা করুন। আলী ইবনে আবি তালিব (রা.) বলেছেন, একজন নেককার বান্দা যখন মারা যান, তখন তার সিজদার স্থানটি তার জন্য কান্না করে। তাই রমজানে যে মসজিদটি আপনার প্রিয় ছিল সেখানে যাওয়ার চেষ্টা করুন নিয়মিত।

৩. প্রিয় ইসলামী আলোচকের কথা শুনুন

রমজানের সময় আমরা অনেক অনুপ্রেরণামূলক বক্তব্য বা খুতবা শুনি। এর মধ্যে পছন্দ হয়েছে এমন কিছু বক্তার তালিকা তৈরি করুন। বারবার তাদের আলোচনা শুনুন এভং কোনো আলোচনা শোনার সময় গুরুত্বপূর্ণ অন্তত তিনটি পয়েন্ট লিখে রাখার অভ্যাস করুন।

৪. পছন্দের আয়াতগুলো তিলাওয়াত করুন

কোরআন মজিদের প্রতিটি আয়াতই অলৌকিক। তবে নির্দিষ্ট কিছু আয়াত আমাদের হৃদয়ে অন্যরকমভাবে দাগ কাটে। রমজানে তিলাওয়াতের সময় যে আয়াতগুলো আপনার মনকে নাড়া দিয়েছে, সেগুলো চিহ্নিত করে রাখুন। মানসিকভাবে বিপর্যস্ত বা দুর্বল মুহূর্তে সেই আয়াতগুলো বারবার পড়লে পুনরায় আধ্যাত্মিক শক্তি ফিরে পাওয়া সম্ভব।

৫. দ্বীনি বন্ধুর সঙ্গে যোগাযোগ

ইসলাম সবসময় সংঘবদ্ধ থাকাকে উৎসাহিত করে। রমজানে তারাবি বা সামাজিক কাজে যাদের সঙ্গে আপনার আত্মার বন্ধন তৈরি হয়েছিল, তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখুন। একজন সৎ ও ভালো বন্ধু ইবাদতের পথে অটল থাকতে সহায়ক হিসেবে কাজ করে।

সূত্র : অ্যাবাউট ইসলাম

এনটি