প্রতিদিন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের আগে-পরে ১২ রাকাত সুন্নত নামাজ রয়েছে, এর গুরুত্ব অপরিসীম। শরীয়তের পরিভাষায় সুন্নত বলা হয়, ওই আদেশমূলক বিধানকে, যা ফরজ-ওয়াজিবের মতো অপরিহার্য না হলেও রাসুলুল্লাহ (সা.)-এর নিয়মিত আমল থেকে তা প্রমাণিত।
বিজ্ঞাপন
সুন্নত নামাজের গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে, কেয়ামতের দিন কারও ফরজ নামাজে ঘাটতি থাকলে, এ নামাজ দ্বারা আল্লাহ তায়ালা সেই ঘাটতি পূরণ করবেন।
নবীজি (সা.) বলেছেন, ‘কেয়ামতের দিন বান্দার কাছ থেকে সবার আগে যে আমলের হিসাব নেওয়া হবে, তা হল নামাজ। নামাজ ঠিক হলে সে পরিত্রাণ ও সফলতা লাভ করবে। নইলে (নামাজ ঠিক না হলে) ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হবে।
বিজ্ঞাপন
প্রতিদিন নামাজের আগে-পরে যেসব সুন্নত নামাজ পড়া হয় তার মধ্যে অন্যতম হলো জোহরের আগের চার রাকাত সুন্নত নামাজ।জোহরের ফরজ নামাজের আগের এই চার রাকাত নামাজ সুন্নতে মুয়াক্কাদা।এই চার রাকাত সুন্নত ফরজ পড়ার আগেই পড়তে হবে। তবে কোনো কারণে জোহরের নামাজের আগে চার রাকাত সুন্নত পড়তে না পারলে, জোহরের পর দুই রাকাত সুন্নত পড়ে আগের চার রাকাত সুন্নত আদায় করে নেওয়া কর্তব্য।
কারণ, হাদিস থেকে জানা যায়, রাসুল (সা.) জোহরের আগের চার রাকাত সুন্নতের প্রতি এতো গুরুত্ব দিতেন যে, কখনো যদি আগে পড়তে না পারতেন তাহলে ফরজের পরে হলেও পড়ে নিতেন। আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল (সা.) জোহরের আগের চার রাকাত সুন্নত কখনো আগে পড়তে না পারলে ফরজের পরে তা পড়ে নিতেন। (তিরমিজি, হাদিস : ৪২৬)
জোহরের আগের চার রাকাত সুন্নত কোনো কারণে পরে পড়লে এতে সওয়াব কম-বেশি হবে কিনা; তা একমাত্র আল্লাহ জানেন। আমরা বান্দা হিসেবে আল্লাহর কাছে পরিপূর্ণ সাওয়াবের আশাই রাখবো।
বিজ্ঞাপন
এনটি
