• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সোশ্যাল মিডিয়া
রিউমর স্ক্যানারের প্রতিবেদন

সেলুনে ঘাড়ে ম্যাসাজের কারণে মৃত্যুর ভিডিও নিয়ে যা জানা গেল

ঢাকা পোস্ট ডেস্ক
ঢাকা পোস্ট ডেস্ক
২৭ মার্চ ২০২৫, ১৯:২৬
অ+
অ-
সেলুনে ঘাড়ে ম্যাসাজের কারণে মৃত্যুর ভিডিও নিয়ে যা জানা গেল

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হয়েছে যে, সেলুনে ম্যাসাজ করার সময় এক ব্যক্তির ঘাড়ের রগ ছিড়ে মৃত্যু হয়েছে। ভিডিওটির থাম্বনেইলে লেখা ছিল, সেলুন দোকানে বডি মেসেজ ঘাড়ের রগ ছিড়ে মৃত্যু। 

বিজ্ঞাপন

তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার জানিয়েছে, এটি একটি ভুয়া ভিডিও এবং এর সঙ্গে বাস্তব কোনো ঘটনা নেই।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সেলুনে চুল কাটতে গিয়ে ঘাড়ে ম্যাসাজের কারণে মৃত্যুর ঘটনাটি ভিত্তিহীন। ভিডিওটি একটি স্ক্রিপ্টেড বা অভিনীত দৃশ্য, যা বিভ্রান্তিকর দাবি হিসেবে প্রচারিত হয়েছে। 

আরও পড়ুন

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা আদালতের
মহাসড়কে অটোরিকশা উঠলেই ব্যবস্থা, ছিনতাইয়ের ব্যাপারে জিরো টলারেন্স
বিকাশ-নগদ-রকেটে জমা-উত্তোলনের সীমা বাড়ল

বিজ্ঞাপন

আলোচিত ভিডিওটি নিয়ে আরও অনুসন্ধান করা হলে, 3RD EYE নামক ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ৯ নভেম্বর প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়, যেখানে একই দৃশ্য ছিল। 

ভিডিওটির শিরোনাম ছিল This May Happen..! See What Happened In A Saloon When Barber Did Massage #awarenessvideo" এবং এতে একই সময়কাল (২ মিনিট ২৮ সেকেন্ড থেকে ৩ মিনিট ২৮ সেকেন্ড) ধরা পড়েছে।

এছাড়া, প্রাসঙ্গিক কীওয়ার্ড সার্চ করে দেখা যায়, সাম্প্রতিক সময়ে সেলুনে ঘাড়ে ম্যাসাজের কারণে কোনো মৃত্যুর সংবাদও পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

অতএব, এটি একটি সাজানো বা স্ক্রিপ্টেড ভিডিও, যা সেলুনে চুল কাটতে গিয়ে ঘাড়ে ম্যাসাজের কারণে মৃত্যু হওয়ার বাস্তব ঘটনার ভিডিও হিসেবে প্রচারিত হচ্ছে। এটি একেবারেই বিভ্রান্তিকর এবং মিথ্যা।

এমএসএ  

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ভুয়া নিউজসোশ্যাল মিডিয়া

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

যেকোনো সময় খুন হতে পারেন বাদশা!

যেকোনো সময় খুন হতে পারেন বাদশা!

মাধবনের নাম ভাঙিয়ে জালিয়াতি

মাধবনের নাম ভাঙিয়ে জালিয়াতি

হাসপাতাল থেকে ছবি প্রকাশ, কেমন আছেন তানজীব সারোয়ার?

হাসপাতাল থেকে ছবি প্রকাশ, কেমন আছেন তানজীব সারোয়ার?

সঞ্জয়কে সোনার আইফোন উপহার, পাকিস্তানি ভক্তকে বিদ্রুপ ভারতীয়দের

সঞ্জয়কে সোনার আইফোন উপহার, পাকিস্তানি ভক্তকে বিদ্রুপ ভারতীয়দের