• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা
বিশ্বকাপের আগে বিস্ফোরক সাক্ষাৎকার

সাকিবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে বিসিবি

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
১৪ নভেম্বর ২০২৩, ১৮:৩৮
অ+
অ-
সাকিবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে বিসিবি

বিশ্বকাপ খেলতে ভারতে উড়াল দেওয়ার দিনে বাংলাদেশ ক্রিকেটে ঘটে যায় আলোচিত দুই ঘটনা। শুরুতে নিজের বিশ্বকাপে না থাকা নিয়ে ভিডিও বার্তা দিয়েছিলেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। একই দিন রাতে দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সাকিব আল হাসানের বিস্ফোরক এক সাক্ষাৎকার প্রচারিত হয়। দেশের দুই সিনিয়র ক্রিকেটারের এমন ভিডিও বার্তা ও সাক্ষাৎকারের রেশ অনেকদূর পর্যন্ত গড়ায়। এ নিয়ে অস্বস্তিতে পড়ে খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

বিজ্ঞাপন

আজ মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু। সাকিব এমন মন্তব্যের আগে বিসিবি থেকে কোনো অনুমতি নিয়েছিল কি না এমন প্রশ্নের জবাবে বলেন, (সাকিব সাক্ষাৎকার দিয়েছে) আমি ব্যক্তিগতভাবে জানতাম না। আমি সংবাদমাধ্যমে প্রথম দেখেছি। যখন আমরা এটা দেখতে পেয়েছি, তখন ইতোমধ্যে দল বিশ্বকাপ খেলতে চলে গেছে। যখন বিশ্বকাপ বা একটা টুর্নামেন্ট চলে তখন আমাদের ফোকাস থাকে শুধু ওই টুর্নামেন্টে। বাহ্যিক আলাপ আলোচনার সুযোগ থাকে না। এখন দল এসেছে, আমরা রিপোর্ট পাওয়ার পর এগুলো আলোচনা হবে।’ 

আমাদের শৃঙ্খলা কমিটি আছে। আমাদের রিপোর্ট পাওয়ার পর, এটা নিয়ে প্ল্যান অব অ্যাকশন যা-ই থাকবে সেগুলো ঠিক করা হবে। যদি শৃঙ্খলা কমিটি মনে করে, এ ধরনের কিছু করা দরকার, সে অনুযায়ী তারা ব্যবস্থা নেবে।মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু

আরও পড়ুন

সাকিব-তামিমের ইন্টারভিউ নিয়ে অস্বস্তিতে বিসিবি
সাকিব-তামিমের দ্বন্দ্ব নিয়ে মুখ খুললেন তাসকিন
বিশ্বকাপে বাজে পারফরম্যান্স : পাপন-সাকিবের পদত্যাগ চেয়ে নোটিশ

বিজ্ঞাপন

সাকিবের এমন সাক্ষাৎকার বিশ্বকাপ দলে প্রভাব রেখেছে কি না এমন প্রশ্নের উত্তরে টিটু বলেন, ‘আমাদের শৃঙ্খলা কমিটি আছে। আমাদের রিপোর্ট পাওয়ার পর, এটা নিয়ে প্ল্যান অব অ্যাকশন যা-ই থাকবে সেগুলো ঠিক করা হবে। যদি শৃঙ্খলা কমিটি মনে করে, এ ধরনের কিছু করা দরকার, সে অনুযায়ী তারা ব্যবস্থা নেবে।’ 

টিটু মনে করেন বিশ্বকাপের আগে এসব কথা না হলে অন্যরকম কিছু হতে পারত, ‘সাকিব-তামিম-মুশফিক-রিয়াদ তো নতুন ক্রিকেট খেলছে না। তারা তাদের কন্ট্রাক্ট সম্পর্কে ওয়াকিবহাল। বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটারদের তালিকায় তারা ওপরের দিকেই থাকবে। তারা যেই কাজগুলো করেছে বা যেই সাক্ষাৎকারগুলো দিয়েছে, যেটা নিয়ে এত আলোচনা-সমালোচনা হয়েছে, সেই জিনিসগুলো যদি বিশ্বকাপ শুরুর আগে না হতো তাহলে আমরা আরও স্বস্তির জায়গাতে থাকতাম। ওইরকম যদি না হতো তাহলে হয়তো ভালো হতো।’

এসএইচ/এফআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সাকিব আল হাসানক্রিকেট বিশ্বকাপবাংলাদেশ ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বেলজিয়ামের লিগে দল পেলেন সাকিব

বেলজিয়ামের লিগে দল পেলেন সাকিব

সাকিবের জাতীয় দলে ফেরা প্রসঙ্গে যা বললেন প্রধান কোচ

সাকিবের জাতীয় দলে ফেরা প্রসঙ্গে যা বললেন প্রধান কোচ

বিশ্বকাপ জিতে ভারতের যত প্রথম কীর্তি

বিশ্বকাপ জিতে ভারতের যত প্রথম কীর্তি

রেকর্ড গড়ে ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

রেকর্ড গড়ে ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত