• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

আবারো একসঙ্গে সাকিব-মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
২৬ নভেম্বর ২০২৩, ১৪:৪১
অ+
অ-
আবারো একসঙ্গে সাকিব-মাশরাফি
ছবি-সংগৃহীত

জাতীয় দলের হয়ে সর্বশেষ সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তজাকে কবে দেখেছেন। অধিকাংশ ভক্ত-সমর্থকদের মনে করতে সময় লাগবে। একটু মনে করিয়ে দেওয়া যাক। ২০১৯ সালে ইংল্যান্ডের লর্ডসে মাশরাফির সঙ্গে শেষবার খেলেছিলেন সাকিব।

বিজ্ঞাপন

এরপর কেটে গেছে কত বছর তবে লাল-সবুজের জার্সিতে দেখা যায়নি তাদের একত্রে। ঘরোয়াতে অবশ্য দুজন খেলেছেন একত্রে। সাকিব এখনো জাতীয় দলের অধিনায়ক হিসেবে থাকলেও ক্রিকেট থেকে দূরেই আছেন মাশরাফি। ২০১৮ সাল থেকে রাজনীতির সঙ্গে যুক্ত হন সাবেক এই অধিনায়ক।

আরও পড়ুন

শেখ হাসিনার সাক্ষাৎ পেতে গণভবনে সাকিব আল হাসান
হঠাৎ সাকিবের বাড়ির সামনে পুলিশি পাহারা

নড়াইল ২ আসন থেকে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন মাশরাফি। দরজায় কড়া নাড়ছে দ্বাদশ সংসদ নির্বাচন। এবারো মনোনয়ন প্রত্যাশী হিসেবে রয়েছে ম্যাশ। নতুন করে সঙ্গী এবার সাকিব। তিন আসন থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন তিনি। গুঞ্জন রয়েছে মাগুরা-১ থেকেই নৌকার মাঝি হতে পারেন সাকিব। 

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেতে গণভবনে মাশরাফি

আজ রোববার ক্ষমতাসীন দল আওয়ামীলীগের প্রার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দলটির সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সেখানেই আবারো ক্যামেরাবন্দী হলেন সাকিব-মাশরাফি। ভক্ত-সমর্থকরা অবশ্য এমন ছবি দেখে বলতেই পারেন ওয়ান মোর টাইম। এক যুগ ধরে লাল-সবুজের জার্সিতে দেখা গেলেও এবার তাদের লক্ষ্য নিজ নিজ এলাকার মানুষদের ভালো রাখা। উল্লেখ্য আজ বিকেলেই চূড়ান্ত হবে কারা পাচ্ছেন মনোনয়ন।

এসএইচ/এফআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সাকিব আল হাসানমাশরাফি মুর্তজাবাংলাদেশ ক্রিকেটরাজনীতিবিদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

‘আইনি সমস্যা সমাধানের পরদিনই ফিরব ইনশাআল্লাহ’

সাকিব আল হাসান‘আইনি সমস্যা সমাধানের পরদিনই ফিরব ইনশাআল্লাহ’

বেলজিয়ামের লিগে দল পেলেন সাকিব

বেলজিয়ামের লিগে দল পেলেন সাকিব

সাকিবের জাতীয় দলে ফেরা প্রসঙ্গে যা বললেন প্রধান কোচ

সাকিবের জাতীয় দলে ফেরা প্রসঙ্গে যা বললেন প্রধান কোচ