• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

সাকিবের আগমন, বাদ পড়লেন দুর্জয়

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২৬ নভেম্বর ২০২৩, ১৮:১৩
অ+
অ-
সাকিবের আগমন, বাদ পড়লেন দুর্জয়

৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পাওয়ার চেষ্টায় ছিলেন অনেক সাবেক ক্রীড়াবিদ ও সংগঠক। আজ বিকেলে বাংলাদেশ আওয়ামীলীগ ৩০০ আসনের মধ্যে ২৯৮ আসনে তাদের মনোনীত প্রার্থী ঘোষণা করেছে।

বিজ্ঞাপন

২৯৮ আসনে মনোনীত দলীয় প্রার্থীর মধ্যে অন্যতম চমক বিশ্বসেরা অলরাউন্ডার ও বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। মাগুরা ১, ২ ও ঢাকা ১০ থেকে তিনি মনোনয়ন প্রত্যাশী ছিলেন। মাগুরা ১ থেকে তিনি দলীয় মনোনয়ন পেয়েছেন। ঐ আসনে বর্তমান সংসদ সদস্য সাইফুজ্জামান শেখর। 

আরও পড়ুন

মনোনয়ন পেয়েই দুঃসংবাদ পেলেন সাকিব
সাকিবের কাঁধে বাড়তি চাপ, ক্রিকেটের সঙ্গে যুক্ত রাজনীতি
আবারো একসঙ্গে সাকিব-মাশরাফি

সাকিবের দলীয় মনোনয়ন প্রাপ্তির দিনে কপাল পুড়েছে বাংলাদেশ অভিষেক টেস্ট দলের অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়ের। মানিকগঞ্জ ১ আসন থেকে টানা দুইবার নির্বাচিত সংসদ সদস্য তিনি। এবার দুর্জয়ের ছিল হ্যাটট্রিক মিশন। সেই মিশনে তিনি দলীয় মনোনয়ন পাননি। মানিকগঞ্জ-১ আসনে আওয়ামী লিগের মনোনয়ন পেয়েছেন অ্যাড. আব্দুস সালাম। তিনি জেলা আওয়ামীলীগের প্রবীণ কর্মী। 

বিজ্ঞাপন

নাইমুর রহমান দুর্জয় পরিবার আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে জড়িত সুদীর্ঘকাল থেকে। তার বাবা-মা মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের সক্রিয় নেতা ছিলেন। দুর্জয়ও আওয়ামী লিগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন খেলোয়াড়ী জীবন থেকে।

অন্যদিকে সাকিব আল হাসান রাজনীতির সঙ্গে সেভাবে সম্পৃক্ত ছিলেন না। এখনো তিনি দেশের ক্রিকেট দলের অধিনায়ক। সদ্য বিশ্বকাপ খেলে এসেছেন। মাঠ ও মাঠের বাইরের নানা কান্ডে তিনি যেমন নন্দিত তেমনি নিন্দিত। তার মনোনয়ন প্রত্যাশা নিয়েও নানা মাধ্যমে নানা আলোচনা হয়েছে। শেষ পর্যন্ত তিনি দলীয় মনোনয়ন পেয়েছেন। তার দলীয় মনোনয়ন পাওয়ার দিনে কপাল পুড়ল আরেক অধিনায়ক ও বর্তমান বোর্ড পরিচালক নাইমুর রহমান দুর্জয়ের। 

এজেড/এফআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সাকিব আল হাসানবাংলাদেশ ক্রিকেটরাজনীতিবিদআওয়ামী লীগ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আইসিসির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আইসিসির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলা নিয়ে এবার তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয়

টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলা নিয়ে এবার তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয়

বিদায়বেলায় লিপুকে যা বললেন লিটন-শান্তরা

বিদায়বেলায় লিপুকে যা বললেন লিটন-শান্তরা

পিএসএলে ডাক পেলেন শরিফুল, বাংলায় স্বাগত জানাল রানার দল

পিএসএলে ডাক পেলেন শরিফুল, বাংলায় স্বাগত জানাল রানার দল