• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

পদত্যাগের গুঞ্জন, নিরবতা ভেঙে যা বললেন স্কালোনি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
৮ ডিসেম্বর ২০২৩, ১২:৩৬
অ+
অ-
পদত্যাগের গুঞ্জন, নিরবতা ভেঙে যা বললেন স্কালোনি
লিওনেল স্কালোনি। ছবি টিওয়াইসি স্পোর্টসের।

২০২১ সালের পর থেকে আর্জেন্টিনার ফুটবল দল যেন সুখের সংসার। তবে সেই সংসারে হঠাৎ করেই ভর করেছে শঙ্কার কালো মেঘ। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের সঙ্গে সুপার ক্লাসিকো লড়াইয়ের পরই আর্জেন্টাইনদের দুঃসংবাদ দেন কোচ লিওনেল স্কালোনি। সাম্প্রতিক সময়ে আলবিসেলেস্তেদের হয়ে ইতিহাস গড়া এই কোচ জাতীয় দলের দায়িত্ব ছাড়ার আভাস দেন। 

বিজ্ঞাপন

কারণ হিসেবে কিছু খোলাসা না করলেও গণমাধ্যমতো আর বসে নেই। আর্জেন্টাইন সংবাদমাধ্যমগুলোতে দাবি করা হচ্ছিলো, দেশটির ফুটবল ফেডারেশন সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে ঝামেলার জেরেই নাকি নিজের পদ থেকে সরে যেতে চান বিশ্বকাপ জেতানো কোচ স্কালোনি।

শোনা যাচ্ছিল, যুক্তরাষ্ট্রের মায়ামিতে কোপা আমেরিকার ড্রতেও নাকি থাকছেন না তিনি। যদিও শেষমেশ গতকাল রাতে সেখানে উপস্থিত ছিলেন স্কালোনি। সেখানেই নিজের পদত্যাগ গুঞ্জন ও নিজের ভবিষ্যৎ নিয়ে প্রথমবার গণমাধ্যমে কথা বলেছেন তিনি। 

আরও পড়ুন

স্কালোনির দল ছাড়তে চাওয়ার কারণ মেসি!
স্কালোনিকে প্রাথমিক প্রস্তাব পাঠিয়েছে রিয়াল
বছর পেরিয়ে গেলেও বিশ্বকাপের বোনাস পাননি মেসি-স্কালোনিরা

বিজ্ঞাপন

টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে নিজের ভবিষ্যৎ নিয়ে এখনো কিছুটা ধোঁয়াশাই রেখে দিলেন স্কালোনি। জানান, জাতীয় দলের সঙ্গে থাকবেন নাকি সরে দাঁড়াবেন বিষয়টি নিয়ে এখনও ভাবছেন তিনি। আর্জেন্টাইন কোচ বলেন, নীতিগতভাবে আমি এখানে (কোপার ড্র অনুষ্ঠান) আছি কারণ আমিই কোচ। আমি ব্রাজিলের সাথে খেলার পরই বলেছিলাম যে এটা নিয়ে ব্যক্তিগতভাবে ভাবছি (কোচের দায়িত্ব) এবং আমি এখনো সেই অবস্থায় আছি। আমি কী করতে যাচ্ছি তা নিয়ে আমাকে ভাবতে হবে।

মারাকানার সেই ম্যাচ শেষেও একই সুর শোনা গিয়েছিল স্কালোনির মুখে। তিনি বলেছিলেন, ‘আমি কী করতে যাচ্ছি তা নিয়ে আমাকে ভাবতে হবে। এই দল আপনাকে পুরোদমে চায়, আপনার সর্বোচ্চ শক্তি থাকতে হবে। জাতীয় দলের এমন একজন কোচ দরকার যার সমস্ত শক্তি আছে। এটা বিদায় নয়, তবে দলের প্রত্যাশার মাত্রা বেশ উঁচু। 

স্কালোনি এদিন আরও জানান, দলের সঙ্গে থাকা কিংবা প্রস্থান নিয়ে কোনো সময়সীমা নির্ধারণ করা নেই। সেই সঙ্গে তাপিয়ার সঙ্গে শীতল সম্পর্কের বিষয়টিও উড়িয়ে দিয়েছেন তিনি। আশ্বস্ত করেন, এএফএ’র সভাপতি ক্লাউদিও তাপিয়ার সাথে একটি ভালো সম্পর্ক বজায় রয়েছে। আর্জেন্টাইন কোচ বলেন, যা ছড়ানো হচ্ছে তার অনেক কিছু বাদ দিতে হবে। প্রেসিডেন্টের সঙ্গে সম্পর্ক সবসময়ই নিখুঁত ছিল। এটা ভাবার সিদ্ধান্ত আমার। সেখান থেকে জাতীয় দলের জন্য সেরাটা নিয়ে ভাবুন।

বিজ্ঞাপন

ব্রাজিলের বিপক্ষে ম্যাচের পর নিজের ভবিষ্যৎ নিয়ে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির সঙ্গেও কথা বলেছিলেন স্কালোনি। বলেন, আমি মারাকানার লকার রুমে কথা বলেছি। আবারও বলতে রাজি আছি। সে (মেসি) দলের ক্যাপ্টেন এবং তার সঙ্গে আমার ভালো সম্পর্ক রয়েছে।

 এফআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

লিওনেল স্ক্যালোনিআর্জেন্টিনা ফুটবল দল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ফিনালিসিমা বাতিল : বিকল্প দুই প্রস্তাব পেলেও রাজি হয়নি আর্জেন্টিনা

ফিনালিসিমা বাতিল : বিকল্প দুই প্রস্তাব পেলেও রাজি হয়নি আর্জেন্টিনা

আর্জেন্টিনার রেকর্ড ম্যাচ খেলা গোলরক্ষক অবসরে

আর্জেন্টিনার রেকর্ড ম্যাচ খেলা গোলরক্ষক অবসরে

ফিনালিসিমা বাতিলে মেসির হাত নেই, বিশ্বকাপের আগে চেয়েছিলেন ৪৯তম ট্রফি

ফিনালিসিমা বাতিলে মেসির হাত নেই, বিশ্বকাপের আগে চেয়েছিলেন ৪৯তম ট্রফি

হচ্ছে না ফিনালিসিমা

হচ্ছে না ফিনালিসিমা