• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

কোচ স্কালোনির সঙ্গে ছবি, কী বলছেন আর্জেন্টাইন ফুটবল সভাপতি 

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
৮ ডিসেম্বর ২০২৩, ১৪:৪৪
অ+
অ-
কোচ স্কালোনির সঙ্গে ছবি, কী বলছেন আর্জেন্টাইন ফুটবল সভাপতি 

লিওনেল স্কালোনিকে নিয়ে সাম্প্রতিক সময়ে কম জলঘোলা করা হয়নি। ফর্মের তুঙ্গে থাকা এই কোচ আকস্মিকভাবেই নিজের পদত্যাগের কথা সামনে এনে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন পুরো ফুটবল দুনিয়াতে। ব্রাজিলের বিপক্ষে তাদেরই মাটিতে দারুণ এক জয় আর্জেন্টিনার সমর্থকরা সে অর্থে উপভোগই করতে পারেননি স্কালোনির এমন সিদ্ধান্তের কারণে।

বিজ্ঞাপন

স্কালোনির এমন সিদ্ধান্তের পর থেকে বহু আলাপ আলোচনা হয়েছে। উঠে এসেছে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের ভেতরের অনেক চিত্র। দেশটির গণমাধ্যমের বক্তব্য, ফেডারেশন সভাপতি ক্লাদিও তাপিয়ার সঙ্গে বিরোধের জেরেই নাকি নিজের পদ থেকে সরে যেতে চান স্কালোনি। বিশ্বকাপের পর এক বছর পেরিয়ে গেলেও কোচিং স্টাফকে বোনাস বুঝিয়ে দেননি তাপিয়া, এমন অভিযোগও আছে। 

স্কালোনি-তাপিয়া বৈঠক বন্ধ কিসের ইঙ্গিত? 

পরিস্থিতি এতই জটিল ছিল, কোপা আমেরিকাতে স্কালোনির কোচ থাকা নিয়েও উঠেছিল প্রশ্ন। তবে সেসব পেরিয়ে স্কালোনি আজ শুক্রবার কোপা আমেরিকার ড্রতে ছিলেন। জানিয়েছেন, আগামী বছরের মহাদেশীয় আসরেও তিনিই থাককছেন কোচ হিসেবে। যদিও দিনের সবচেয়ে স্বস্তির দৃশ্যের জন্ম দিয়েছেন তাপিয়া নিজেই। কোচ স্কালোনি এবং ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাদের নিয়ে হাসিমুখে ছবি তুলেছেন ফেডারেশন সভাপতি নিজেই। 

— Chiqui Tapia (@tapiachiqui) December 8, 2023

বিজ্ঞাপন

নিজের এক্স অ্যাকাউন্টে (সাবেক টুইটার) সেই ছবি শেয়ারও করেছেন। ক্যাপশনে লিখেছেন, ২০২৪ কোপা আমেরিকার ড্র-তে সবাই একসাথে। ক্লাদিও তাপিয়ার সঙ্গে স্কালোনির এমন ছবি দেখার পর অনেকেই অবশ্য কিছুটা আশাবাদী হয়েছেন। তাদের প্রত্যাশা খুব দ্রুতই এই দুজন নিজেদের মধ্যেকার সমস্যা সমাধান করবেন। সেইসঙ্গে আর্জেন্টিনার ডাগআউটে আরও লম্বা সময় ধরে নিজের কাজ চালিয়ে যাবেন কোচ স্কালোনি।

তবে এমন দিনেও নিজের ভবিষ্যত নিয়ে কিছুই খোলাসা করেননি বিশ্বকাপজয়ী এই কোচ। টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে স্কালোনি জানান, জাতীয় দলের সঙ্গে থাকবেন নাকি সরে দাঁড়াবেন বিষয়টি নিয়ে এখনও ভাবছেন তিনি। আর্জেন্টাইন কোচ বলেন, নীতিগতভাবে আমি এখানে (কোপার ড্র অনুষ্ঠান) আছি কারণ আমিই কোচ। আমি ব্রাজিলের সাথে খেলার পরই বলেছিলাম যে এটা নিয়ে ব্যক্তিগতভাবে ভাবছি (কোচের দায়িত্ব) এবং আমি এখনো সেই অবস্থায় আছি। আমি কী করতে যাচ্ছি তা নিয়ে আমাকে ভাবতে হবে।

আরও পড়ুন

পদত্যাগের গুঞ্জন, নিরবতা ভেঙে যা বললেন স্কালোনি
নিষিদ্ধ হতে পারে ব্রাজিলের ফুটবল!
কোপা আমেরিকা ২০২৪ : একনজরে দেখে নিন সূচি

বিজ্ঞাপন

এদিনের আলাপে তাপিয়ার সঙ্গে শীতল সম্পর্কের বিষয়টিও উড়িয়ে দিয়েছেন তিনি, যা ছড়ানো হচ্ছে তার অনেক কিছু বাদ দিতে হবে। প্রেসিডেন্টের সঙ্গে সম্পর্ক সবসময়ই নিখুঁত ছিল। এটা ভাবার সিদ্ধান্ত আমার। সেখান থেকে জাতীয় দলের জন্য সেরাটা নিয়ে ভাবুন।

অবশ্য ব্রিটিশ গণমাধ্যম দ্য অ্যাথলেটিক এই কাণ্ডের জন্য আঙুল তুলেছে দলের মূল তারকা লিওনেল মেসির দিকে। মেসির সঙ্গে দ্বন্দ্বের কথাও এদিন উড়িয়ে দিয়েছেন স্কালোনি। 

জেএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

লিওনেল স্ক্যালোনিআর্জেন্টিনা ফুটবল দল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ফিনালিসিমা বাতিল : বিকল্প দুই প্রস্তাব পেলেও রাজি হয়নি আর্জেন্টিনা

ফিনালিসিমা বাতিল : বিকল্প দুই প্রস্তাব পেলেও রাজি হয়নি আর্জেন্টিনা

আর্জেন্টিনার রেকর্ড ম্যাচ খেলা গোলরক্ষক অবসরে

আর্জেন্টিনার রেকর্ড ম্যাচ খেলা গোলরক্ষক অবসরে

ফিনালিসিমা বাতিলে মেসির হাত নেই, বিশ্বকাপের আগে চেয়েছিলেন ৪৯তম ট্রফি

ফিনালিসিমা বাতিলে মেসির হাত নেই, বিশ্বকাপের আগে চেয়েছিলেন ৪৯তম ট্রফি

হচ্ছে না ফিনালিসিমা

হচ্ছে না ফিনালিসিমা