• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

প্রথমবার ফিফটির দ্বারপ্রান্তে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২৬ ডিসেম্বর ২০২৩, ১৭:৪০
অ+
অ-
প্রথমবার ফিফটির দ্বারপ্রান্তে বাংলাদেশ

টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি—ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে প্রথমবারের মত নিজেদের ইতিহাসে এক পঞ্জিকাবর্ষে ৫০ ম্যাচ খেলার মাইলফলকের দ্বারপ্রান্তে বাংলাদেশ দল।

বিজ্ঞাপন

আগামীকাল থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। এই সিরিজের সবগুলো ম্যাচ খেলতে পারলেই প্রথমবারের মত এক বর্ষপঞ্জিতে  ৫০ ম্যাচ খেলার নজির গড়বে টিম টাইগার্স।

ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে চলতি বছর এরই মধ্যে ৪ টেস্ট, ৩২ ওয়ানডে এবং ১১ টি-টোয়েন্টিসহ ৪৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ। এবারই এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি ৪৭ ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর আগে ২০২১ ও ২০২২ সালে বছরে ৪৬টি ম্যাচ খেলার নজির গড়েছিল টাইগাররা।

আরও পড়ুন

প্রথমবার ‘ডাবল সেঞ্চুরি’ দেখলো ওয়ানডে ক্রিকেট
টি-টোয়েন্টি বিশ্বকাপও শেষ এবাদতের
হাথুরুর চোখ টি-টোয়েন্টি বিশ্বকাপে

বিজ্ঞাপন

এ বছর নিজেদের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। এবার প্রথমবারের মতো ৫০টি ম্যাচ খেলার সুযোগ টাইগারদের সামনে।

এর আগে ২০০৮ সালে ৯টি টেস্ট, ২৬টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টিতে সর্বমোট ৩৭টি ম্যাচ খেলে টাইগাররা। ২০১০ সালে আবারও ৩৭টি ম্যাচ খেলে বাংলাদেশ। এরপর ২০১৮ সালে ৪৪টি ম্যাচে অংশ নিয়েছিল টাইগাররা। পরবর্তীতে ২০২১ ও ২০২২ সালে সর্বোচ্চ ম্যাচ খেলার নজির গড়ে তারা। এ বছর আগের সব রেকর্ডকে ছাপিয়ে গেছে।

এক বর্ষপঞ্জিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলার বিশ্ব রেকর্ড ভারতের দখলে। ২০২২ সালে তিন ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ ৭১টি ম্যাচ খেলেছে ভারত। দ্বিতীয় সর্বোচ্চ ৬৫টি ম্যাচ খেলার রেকর্ডও ভারতের দখলে। সেটি এ বছরই করেছে তারা। তৃতীয় সর্বোচ্চ ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া। ২০০৯ সালে ৬১টি ম্যাচ খেলেছিল অজিরা।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ক্রিকেটআন্তর্জাতিক ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

১১৪ রানে অলআউট বাংলাদেশও, সমতায় ফিরল পাকিস্তান

১১৪ রানে অলআউট বাংলাদেশও, সমতায় ফিরল পাকিস্তান

মুস্তাফিজের বদলি নিলো কলকাতা, তাই পিএসএল থেকে নাম প্রত্যাহার

মুস্তাফিজের বদলি নিলো কলকাতা, তাই পিএসএল থেকে নাম প্রত্যাহার

নতুন লক্ষ্য পেল বাংলাদেশ, খেলা শুরু ৯.৩৫ মিনিটে

নতুন লক্ষ্য পেল বাংলাদেশ, খেলা শুরু ৯.৩৫ মিনিটে

বৃষ্টি থামলেও কমছে ওভার, যেমন হতে পারে বাংলাদেশের লক্ষ্য

বৃষ্টি থামলেও কমছে ওভার, যেমন হতে পারে বাংলাদেশের লক্ষ্য