• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

‘আমি মোটা নই’, পেট দেখিয়ে বললেন নেইমার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
৩১ জানুয়ারি ২০২৪, ২২:২৯
অ+
অ-
‘আমি মোটা নই’, পেট দেখিয়ে বললেন নেইমার

ইনজুরির কারণে দীর্ঘদিনের জন্য মাঠের বাইরে আছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। যে কারণে আসন্ন কোপা আমেরিকায়ও তার খেলা হচ্ছে না। যা বড় ধাক্কা পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের জন্য। তবে সম্প্রতি ভিন্ন কারণে খবরের শিরোনাম হয়েছেন নেইমার। সাবেক ব্রাজিলিয়ান ফুটবলার রোমারিওর জন্মদিনে উপস্থিত এই তারকার কিছু ছবি ছড়িয়ে পড়ে। যেখানে নেইমারকে মোটা বলে হাস্যরসে মেতেছেন নেটিজেনরা। সামাজিক মাধ্যমে এর জবাব দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

গতকাল (মঙ্গলবার) সামাজিক যোগাযোগমাধ্যমে নেইমার একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে তাকে নিয়ে কৌতুকে মেতে ওঠা ব্যক্তিদের ‘হেটার্স’ উল্লেখ করে নিজের শারিরীক অবস্থার কথা জানান তিনি। যদিও নেইমার স্বীকার করেছেন যে তার ওজন বেড়ে গেছে। তবে তাকে মোটা (ফ্যাট) বলার বিষয়টি প্রত্যাখ্যান করে তিনি কথিত ‘হেটার্সদের’ মধ্যমাও দেখান।

ওই ভিডিও’র ক্যাপশনে নেইমার লিখেন– ‘মোটা? আমি অবশ্য সেরকমটা মনে করি না।’ নিজের টি-শার্ট উঁচিয়ে পেট ও শরীর দেখিয়ে সমালোচকদের দূরে থাকতে বলেন আল-হিলালের এই তারকা ফরোয়ার্ড, ‘আজকের অনুশীলন শেষ। অতিরিক্ত ওজন, হ্যাঁ ঠিক আছে। কিন্তু মোটা? সম্ভবত না।’

— Sudanalytics (@sudanalytics_) January 30, 2024

বিজ্ঞাপন

নেইমারের ক্যারিয়ারে বড় সময়ের সঙ্গী ইনজুরি। যে কারণে মাঠের চেয়ে বাইরেই তাকে দর্শক হয়ে কাটাতে হয়েছে বেশি সময়। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’র তথ্যমতে, ২০২০ সাল থেকে চোটের কারণে এ পর্যন্ত ব্রাজিল তারকাকে ৪২৪ দিন মাঠের বাইরে থাকতে হয়েছে। সর্বশেষ ১৭ অক্টোবর দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে চোটে পড়েন নেইমার। যা নিয়ে গত ডিসেম্বরে ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার জানান, আগামী কোপা আমেরিকায় তিনি খেলতে পারবেন না।

আরও পড়ুন

নেইমারের সঙ্গে চুক্তি বাতিলের বিষয়ে যা বলল আল-হিলাল
নেইমারের দলবদলে অনিয়মের অভিযোগে তদন্ত শুরু
'ফুটবলের চেয়ে অন্যান্য জিনিসেই নেইমারের আগ্রহ বেশি'
নেইমারের সঙ্গে ‘তিক্ত সম্পর্ক’ নিয়ে মুখ খুললেন কোচ দরিভাল

দলের বাইরে থাকা এই ফরোয়ার্ড সম্প্রতি অংশ নিয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিওর ৫৮তম জন্মদিনের অনুষ্ঠানে। সেখানকার কিছু ছবি সামনে আসার পর সমালোচনার মুখে পড়েন ব্রাজিল ফরোয়ার্ড। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সেসব ছবিতে নেইমারকে বেশ মোটা দেখা যায়। ছবি দেখে মনে হচ্ছিল, ফুটবল থেকে দূরে থাকায় ওজন নিয়ন্ত্রণে রাখতে পারেননি আল হিলাল তারকা। যা নিয়ে সমালোচনার পাশাপাশি তাকে নিয়ে বেশ হাস্যরসও হয়। ফলে নেইমার জবাব দিতেও দেরি করেননি।

বিজ্ঞাপন

dhakapost
সম্প্রতি ছড়িয়ে পড়া নেইমারের ছবি

প্রতিবারই ইনজুরিতে পড়ার পর মাঠে ফিরতে মরিয়া হয়ে ওঠেন এই তারকা। এবারও তার ব্যতিক্রম ঘটছে না। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি সেই প্রস্তুতিরও একাধিক ভিডিও শেয়ার করেছেন। শেয়ার করা প্রথম ছবিতে নেইমারকে দেখা দেখা যায় একটি ব্যায়ামাগারে। এরপর দ্বিতীয় স্টোরিতে দেওয়া ভিডিওতে তাকে দেখা যায়, ব্যায়াম করে ঘাম ঝরাচ্ছেন। তৃতীয় ভিডিওতে ট্রেডমিলে হাঁটতে হাঁটতে নেইমারকে কথা বলতে দেখা যায়।

এএইচএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নেইমারব্রাজিল ফুটবল দল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ব্রাজিল দলে ডাক না পেয়ে হতাশ নেইমার, যা বললেন প্রতিক্রিয়ায়

ব্রাজিল দলে ডাক না পেয়ে হতাশ নেইমার, যা বললেন প্রতিক্রিয়ায়

নেইমারকে ছাড়াই ব্রাজিলের স্কোয়াড ঘোষণা, ফিরলেন এন্ড্রিক

নেইমারকে ছাড়াই ব্রাজিলের স্কোয়াড ঘোষণা, ফিরলেন এন্ড্রিক

‘আমি থাকি বা না থাকি...’, ব্রাজিলের দল ঘোষণা করতে যাওয়ার দিনে নেইমার

‘আমি থাকি বা না থাকি...’, ব্রাজিলের দল ঘোষণা করতে যাওয়ার দিনে নেইমার

‘নেইমারের বিশ্বকাপ দলে না থাকার প্রশ্নই আসে না’

‘নেইমারের বিশ্বকাপ দলে না থাকার প্রশ্নই আসে না’