• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা
ফুটসাল কোপা আমেরিকা

আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৪৯
অ+
অ-
আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন ব্রাজিল

ক্রীড়াঙ্গনে ব্রাজিল-আর্জেন্টিনা মানেই বাড়তি উন্মাদনা। আন্তর্জাতিক ফুটবলে এই দুই দলের লড়াই যেমন অন্যরকম মর্যাদা বহন করে ঠিক তেমনি বয়সভিত্তিক ফুটবলেও দুই দলের লড়াই যোগ করে ভিন্ন মাত্রা।

বিজ্ঞাপন

বাংলাদেশ সময় আগামীকাল (সোমবার) ভোরে অলিম্পিক বাছাইয়ে দুই দলের যুবাদের ক্লাসিক দেখা যাবে। এর আগেই অবশ্য আরেকটি টুর্নামেন্টের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বিদের বিপক্ষে হেরে গেছে আর্জেন্টিনা।

— CONMEBOL Copa América™ (@CopaAmerica) February 11, 2024

প্যারাগুয়ের লুক শহরের অলিম্পিক সেন্টারে ফুটসাল কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হয়েছিল লাতিন দুই জায়ান্ট। গতকাল (শনিবার) শিরোপার লড়াইয়ে ব্রাজিলের কাছে ২-০ গোলে হেরে গেছে আর্জেন্টিনা জাতীয় দল। প্রথমার্ধের ১০ মিনিটের মাথায় পিটোর গোলে লিড নেয় সেলেসাওরা। 

বিজ্ঞাপন

এরপর ম্যাচ শেষের বাঁশি বাজার আগমুহূর্তে আর্জেন্টিনার জাল ভেদ করেন রাফা। ২-০ গোলের জয়ে কনমেবল কোপার শিরোপা জিতেছে ব্রাজিল। অবশ্য আর্জেন্টাইন কোচ মাতিয়াস লুকুইক্সের শিষ্যরা শেষ পর্যন্ত লড়াই চালিয়েও গোলের দেখা পায়নি। এর আগে ২০২২ ফুটসাল কোপা আমেরিকার শিরোপার জিতেছিল আলবিসেলেস্তেরা। 

আরও পড়ুন

বাঁচা-মরার লড়াইয়ে ব্রাজিল-আর্জেন্টিনা!
মেসির কারণেই আর্জেন্টিনার ম্যাচ বাতিল করল চীন
পেলের পর দ্বিতীয় ব্রাজিলিয়ান হিসেবে যে তালিকায় ভিনিসিয়ুস

ফাইনাল জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টটিতে অপরাজিতই থাকল ব্রাজিল। চিরপ্রতিদ্বন্দ্বিদের কাছে শিরোপা খোয়ালেও আগামী সেপ্টেম্বরে উজবেকিস্তানে অনুষ্ঠিতব্য ফুটসাল বিশ্বকাপে নিজেদের পথ পরিস্কার করেছে আলবিসেলেস্তেরা। 

বিজ্ঞাপন

এফআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বড় জয়ে সিরিজ সমতায় নিউজিল্যান্ড

বড় জয়ে সিরিজ সমতায় নিউজিল্যান্ড

নেপালে খেলবেন বাংলাদেশের সানজিদা

নেপালে খেলবেন বাংলাদেশের সানজিদা

অস্ট্রেলিয়ায় আশ্রয় চাওয়া পাঁচজনই ইরানে ফিরছেন, ব্রিসবেনের ক্লাবে দু’জন

অস্ট্রেলিয়ায় আশ্রয় চাওয়া পাঁচজনই ইরানে ফিরছেন, ব্রিসবেনের ক্লাবে দু’জন

ইতিহাসের দীর্ঘতম নো বল— আমিরকে ছাড়িয়ে গেলেন আরেক পাকিস্তানি!

ইতিহাসের দীর্ঘতম নো বল— আমিরকে ছাড়িয়ে গেলেন আরেক পাকিস্তানি!