• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

জানা গেল আইপিএল শুরুর সময়

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৪৪
অ+
অ-
জানা গেল আইপিএল শুরুর সময়

গত বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হয়েছে আইপিএলের আসন্ন আসরের নিলাম। এবার জানা গেল ভারতের সবচেয়ে জমকালো এই আসর শুরুর সময়। আগামী ২২ মার্চ থেকে পর্দা উঠছে আইপিএলের আসন্ন আসরের। এ তথ্য নিশ্চিত করেছেন আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমাল।

বিজ্ঞাপন

নির্বাচনের কারণে আইপিএলের এবারের আসর ভারতের মাটিতে হবে কিনা তা নিয়ে অনেকেই শঙ্কা প্রকাশ করেছিলেন। তবে সেসব উড়িয়ে দিয়েছেন ধুমাল। আইপিএলের চেয়ারম্যান জানিয়েছেন, ঘরের মাটিতেই বসবে ভারতের সবচেয়ে রোমাঞ্চকর এই ফ্র্যাঞ্চাইজি লিগ।

আরও পড়ুন

চোটগ্রস্ত মুস্তাফিজকে বার্তা পাঠাল চেন্নাই
৭ নম্বর জার্সির রহস্য ফাঁস করলেন ধোনি
আড়াই হাজার কোটিতে আইপিএলের টাইটেল স্পন্সর টাটা

তিনি বলেন, 'আমরা ২২ মার্চ টুর্নামেন্ট শুরু করার কথা ভাবছি। সরকারি সংস্থাগুলোর সঙ্গে আমরা যোগাযোগ রাখছি। প্রথমে আমরা প্রাথমিক সূচি প্রকাশ করব। পুরো টুর্নামেন্টটি ভারতেই অনুষ্ঠিত হবে। পরের মাসে লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হতে পারে।’

বিজ্ঞাপন

এবারের লোকসভা নির্বাচন হওয়ার কথা এপ্রিল-মে-তে। নির্বাচনের দিনক্ষণ ঠিক হলেই আইপিএলের সূচি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন টুর্নামেন্টের প্রধান। এ নিয়ে দায়িত্বরতদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

আরও পড়ুন

আইপিএলে যে ম্যাচগুলো খেলতে পারবেন মুস্তাফিজ
স্টার্কের কাছে আইপিএলের ২৫ কোটির চেয়ে টেস্ট বেশি দামি

এর আগে ২০০৯ সালে আইপিএল সাউথ আফ্রিকায় অনুষ্ঠিত হয়েছিল। ২০১৪ সালে নির্বাচনের কারণে আইপিএলের একটা পর্ব সংযুক্ত আরব আমিরাতে হয়েছিল। ২০১৯ সালে অবশ্য ভারতে নির্বাচন থাকার পরও দেশেই আইপিএল হয়েছিল। ফলে এবারও আইপিএল ভারতের মাটিতেই আয়োজন করতে বদ্ধপরিকর আয়োজকরা।

বিজ্ঞাপন

এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আইপিএল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

টি-টোয়েন্টিতে রোহিত নন, কোহলির চোখে গেইলই সেরা

টি-টোয়েন্টিতে রোহিত নন, কোহলির চোখে গেইলই সেরা

মধ্যপ্রাচ্যের উত্তাপ আইপিএলে : হুমকির মুখে কোটি টাকার টুর্নামেন্ট

মধ্যপ্রাচ্যের উত্তাপ আইপিএলে : হুমকির মুখে কোটি টাকার টুর্নামেন্ট

পিএসএলের চুক্তি ভেঙে আইপিএলে, আইনি ঝামেলার মুখে মুজারাবানি

পিএসএলের চুক্তি ভেঙে আইপিএলে, আইনি ঝামেলার মুখে মুজারাবানি

মুস্তাফিজের বদলি নিলো কলকাতা, তাই পিএসএল থেকে নাম প্রত্যাহার

মুস্তাফিজের বদলি নিলো কলকাতা, তাই পিএসএল থেকে নাম প্রত্যাহার