• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

ব্রাজিল দলে নেইমারের ফেরা নিয়ে যা বললেন কোচ দরিভাল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০২৪, ২২:০৯
অ+
অ-
ব্রাজিল দলে নেইমারের ফেরা নিয়ে যা বললেন কোচ দরিভাল

এসিএল ইনজুরি নিয়ে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে আছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। যে কারণে আগামী কোপা আমেরিকায় তার খেলা অনিশ্চিত বলে জানিয়েছিলেন দলটির চিকিৎসক রদ্রিগো লাসমার। তবে নেইমার ইতোমধ্যে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন। যোগ দিয়েছেন সৌদি ক্লাব আল-হিলালের ফিটনেস ক্যাম্পেও। এরই মাঝে দলের প্রধান তারকার ফেরা নিয়ে মন্তব্য করেছেন সেলেসাও কোচ দরিভাল জুনিয়র। 

বিজ্ঞাপন

এক মাস আগে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর তিনি নেইমার বিশ্বসেরা তিন ফুটবলারের একজন বলে মন্তব্য করেছিলেন। এই তারকা ফরোয়ার্ড এখনও তার পরিকল্পনায় আছে বলে জানিয়েছেন দরিভাল। তবে তাকে জাতীয় দলে ফিরতে হলে কী করণীয়– নতুন কোচ তাও স্মরণ করিয়ে দিয়েছেন। সংবাদমাধ্যম ইএসপিএনের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

নেইমারের পুনর্বাসন নিয়ে জানতে চাইলে দরিভাল বলেন, ‘সে আমাদের প্রধান প্রজেক্টের একজন। নেইমার আমাদের খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। সে নিজেও বিষয়টা জানে। এমনকি বিশ্ব ফুটবলের সেরা ফুটবলারের একজনও সে। আমাদের আশা সে শারীরিকভাবে পুরো ফিট হয়ে ফিরবে।’

dhakapost
আল-হিলালের ম্যাচ দেখতে সম্প্রতি গ্যালারিতে হাজির হন নেইমার

বিজ্ঞাপন

এরপরই জাতীয় দলে ফেরার জন্য তাকে কিছু করণীয় বলে দিলেন ব্রাজিল কোচ, ‘জাতীয় দলের হয়ে সম্ভাব্য সব জিততে আমাদের যে স্কোয়াড, সেখানে নিশ্চয়ই তার জায়গা আছে। কিন্তু তাকে আত্মবিশ্বাসী হতে হবে। হতে শান্ত, ভারসাম্যপূর্ণ এবং সবকিছুর ওপরে তার খেলার প্রতি মনোযোগ। সে যখনই পুরো ফিট হবে, তখন থেকেই আমাদের প্রক্রিয়ার অংশ হয়ে যাবে।’

আরও পড়ুন

নেইমারকে নিজের মেয়ের বাবা দাবি করলেন হাঙ্গেরিয়ান মডেল
‘আমি মোটা নই’, পেট দেখিয়ে বললেন নেইমার
নেইমারের সঙ্গে চুক্তি বাতিলের বিষয়ে যা বলল আল-হিলাল

 মাঠের পারফরম্যান্সে ব্রাজিল সর্বশেষ বিশ্বকাপের পর থেকেই ব্যাকফুটে আছে। দক্ষিণ আমেরিকা বিশ্বকাপ বাছাইয়ের টেবিলে তাদের অবস্থান ছয়ে। ছয় ম্যাচে তারা মাত্র দুটি জয় পেয়েছে, হেরেছে তিনটিতে। পুনরায় বাছাই খেলতে সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা সেপ্টেম্বরে মাঠে নামবে। তবে তার আগে আছে আরেকটি বড় প্রতিযোগিতা কোপা আমেরিকা। এসিএলে ভোগা নেইমার পায়ে সার্জারির কারণে লাতিন আমেরিকার বড় এই টুর্নামেন্ট মিস করতে যাচ্ছেন। সম্প্রতি তিনি আল-হিলালে ফিরে পুনর্বাসনের কাজ শুরু করেছেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০১০ সালের আগস্টে ব্রাজিল জাতীয় দলে অভিষেক হয় নেইমারের। ১২৮টি আন্তর্জাতিক ম্যাচে তিনি ৭৯ গোল করেছেন। যা ব্রাজিলের হয়ে সর্বোচ্চ আন্তর্জাতিক গোলের কীর্তি। চোটে পড়ার আগে নেইমার ব্রাজিল কিংবদন্তি পেলের সর্বোচ্চ গোলের রেকর্ড ছাড়িয়ে যান।

এএইচএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নেইমারব্রাজিল ফুটবল দল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ব্রাজিল দলে ডাক না পেয়ে হতাশ নেইমার, যা বললেন প্রতিক্রিয়ায়

ব্রাজিল দলে ডাক না পেয়ে হতাশ নেইমার, যা বললেন প্রতিক্রিয়ায়

নেইমারকে ছাড়াই ব্রাজিলের স্কোয়াড ঘোষণা, ফিরলেন এন্ড্রিক

নেইমারকে ছাড়াই ব্রাজিলের স্কোয়াড ঘোষণা, ফিরলেন এন্ড্রিক

‘আমি থাকি বা না থাকি...’, ব্রাজিলের দল ঘোষণা করতে যাওয়ার দিনে নেইমার

‘আমি থাকি বা না থাকি...’, ব্রাজিলের দল ঘোষণা করতে যাওয়ার দিনে নেইমার

‘নেইমারের বিশ্বকাপ দলে না থাকার প্রশ্নই আসে না’

‘নেইমারের বিশ্বকাপ দলে না থাকার প্রশ্নই আসে না’