• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

ব্রাজিল তারকার সাড়ে ৪ বছরের কারাদণ্ড

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৫৭
অ+
অ-
ব্রাজিল তারকার সাড়ে ৪ বছরের কারাদণ্ড

ধর্ষণের দায়ে প্রায় দেড় বছর ধরে বিচার কার্যক্রম চলার পর ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেজের রায় ঘোষণা করেছেন স্পেনের একটি আদালত। বার্সেলোনার সাবেক এই তারকাকে আজ (বৃহস্পতিবার) সাড়ে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে ভুক্তভোগী তরুণীকে দেড় লাখ ইউরো ক্ষতিপূরণ দিতেও বলা হয়েছে আলভেজকে।

বিজ্ঞাপন

৪০ বছর বয়সী এই ফুটবলারের ক্যারিয়ার ছিল অনেকগুলো ট্রফিতে মোড়ানো, বিশেষ করে ক্লাব ফুটবলে। ক্যারিয়ারের একেবারে শেষদিকে এসে ২০২২ সালের ৩১ ডিসেম্বর তার বিরুদ্ধে স্পেনের এক তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠে। যদিও শুরু থেকে নিজেকে নির্দোষ দাবি করে আসছিলেন আলভেজ। অবশেষে দোষী সাব্যস্ত হওয়ার পর তাকে কঠিন শাস্তিই পেতে হলো। তবে তার আইনজীবী জানিয়েছেন— রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে।

সংবাদমাধ্যম বিবিসি বলছে, আলভেজের বিরুদ্ধে অভিযোগ ছিল একটি নাইটক্লাবের ভিআইপি সেকশনের টয়লেটে যেতে ওই তরুণীকে প্রলুব্ধ করেন আলভেজ। যদিও তার দাবি— তিনি ভুক্তভোগীকে বলেছিলেন, তুমি চাইলে চলে যেতে পারো। তবে যাইহোক ওই ঘটনায় তরুণী সম্মতি দেননি বলে প্রমাণ পেয়েছেন আদালত।

dhakapost
আদালতে উপস্থিত আলভেজ

বিজ্ঞাপন

এক বিবৃতিতে আদালত জানিয়েছেন, ‘শারীরিক সম্পর্কের ঘটনায় ভুক্তভোগীর কোনো সম্মতি ছিল না বলে প্রমাণিত হওয়ায় এই রায় দেওয়া হয়েছে। একইসঙ্গে ভুক্তভোগীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হয়েছে যে তিনি ধর্ষিত হয়েছেন।’

আরও পড়ুন

বন্ধুর পাশে মহানুভব নেইমার
ভিন্ন ভিন্ন স্টেটমেন্ট, ১২ বছরের জেল হতে পারে আলভেজের!
ডিভোর্স প্রসঙ্গে সরব আলভেজের স্ত্রী, কাহিনীতে নতুন মোড়

শুরু থেকেই নিজেকে নির্দোষ দাবি করা আলভেজ শুরু থেকে যা ঘটেছিল তা দুজনের সম্মতিতে হয় বলে জানিয়ে আসছেন। সাবেক এই বার্সা ডিফেন্ডার প্রথম গ্রেপ্তার হন গত বছরের ২০ জানুয়ারি। এরপর থেকেই চলে আসছিল বিচার কার্যক্রম। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো যাকে বলছিল, দেশটির ইতিহাসের অন্যতম হাই–প্রোফাইল মামলা হিসেবে।

বিজ্ঞাপন

বিচারের শেষদিকে প্রসিকিউটররা আলভেজের নয় বছরের কারাদণ্ড দাবি করেছিলেন। শেষমেষ আদালত সাড়ে চার বছরের সঙ্গে বড় অঙ্কের ক্ষতিপূরণও যোগ করে দিয়েছেন।

dhakapost
রায় ঘোষণার সময় আদালতের বাইরের অংশ

এর আগে ২০২২ কাতার বিশ্বকাপের পর ছুটিতে স্পেনের বার্সেলোনাতেই ওই তরুণীর সঙ্গে অন্তরঙ্গতায় জড়িয়ে পড়েন আলভেজ। পরবর্তীতে সেই ভুক্তভোগী আলভেজের বিরুদ্ধে ধর্ষণ মামলারও অভিযোগ আনেন। যার প্রেক্ষিতে আলভেজও ‍জানান– দুজনের দেখা হয় টয়লেটে। তবে সেখানে কিছুই ঘটেনি। পরবর্তীতে অবশ্য সেই মত পাল্টে ৪০ বছর বয়সী এই তারকা জানান, ‘আমরা উভয়েই নিজেদের মতো করে সময়টা উপভোগ করেছি!’

এএইচএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ব্রাজিল ফুটবল দলবার্সেলোনা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ব্রাজিল দলে ডাক না পেয়ে হতাশ নেইমার, যা বললেন প্রতিক্রিয়ায়

ব্রাজিল দলে ডাক না পেয়ে হতাশ নেইমার, যা বললেন প্রতিক্রিয়ায়

নেইমারকে ছাড়াই ব্রাজিলের স্কোয়াড ঘোষণা, ফিরলেন এন্ড্রিক

নেইমারকে ছাড়াই ব্রাজিলের স্কোয়াড ঘোষণা, ফিরলেন এন্ড্রিক

‘আমি থাকি বা না থাকি...’, ব্রাজিলের দল ঘোষণা করতে যাওয়ার দিনে নেইমার

‘আমি থাকি বা না থাকি...’, ব্রাজিলের দল ঘোষণা করতে যাওয়ার দিনে নেইমার

৬৮ শতাংশ ভোট পেয়ে বাজিমাত : বার্সার নেতৃত্বে কোনো পরিবর্তন নয়

৬৮ শতাংশ ভোট পেয়ে বাজিমাত : বার্সার নেতৃত্বে কোনো পরিবর্তন নয়