• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

পরিসংখ্যানে বাংলাদেশ-শ্রীলঙ্কা, কে কোথায় এগিয়ে? 

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
৪ মার্চ ২০২৪, ১২:০৮
অ+
অ-
পরিসংখ্যানে বাংলাদেশ-শ্রীলঙ্কা, কে কোথায় এগিয়ে? 

বাংলাদেশের ক্রিকেটে বড় এক প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ওয়ানডে, টেস্ট কিংবা টি-টোয়েন্টি সবখানেই লড়াই চলে সমানে সমান। তবে সাম্প্রতিক সময়ে দুই দলের দ্বৈরথ পেয়েছে ভিন্ন এক মাত্রা। খেলার মাঝে নাগিন নাচের উদযাপনের কারণে দুই দলের লড়াই এখন ‘নাগিন ডার্বি’ নাম পেয়েছে। 

বিজ্ঞাপন

সেই উত্তাপে ঘি ঢেলেছে গত বিশ্বকাপের ম্যাচটি। লঙ্কান অভিজ্ঞ ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউসকে টাইম আউটের ফাঁদে ফেলেছিল বাংলাদেশ। আর তা নিয়ে দুই দেশের ক্রিকেট তো বটেই, পুরো ক্রিকেটের দুনিয়াতেই হয়েছিল ব্যাপক শোরগোল। সেই ম্যাচের পরেই লঙ্কানদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার স্বপ্নটাও শেষ হয়ে যায়। 

বিশ্বকাপের সেই ম্যাচের পর পেরিয়েছে মাস তিনেকের বেশি। আজ সোমবার আরও একবার দুই দল মুখোমুখি হচ্ছে। তবে এবার ফরম্যাট ভিন্ন। ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। 

বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-২০ সিরিজ শুরু কাল, একনজরে সময়সূচি

পরিসংখ্যানের পাতায় এই ম্যাচে কিছুটা হলেও এগিয়ে শ্রীলঙ্কা। দুই দলের মুখোমুখি ১৩ ম্যাচে বাংলাদেশের জয় মাত্র ৪ ম্যাচে। বাকি ৯ ম্যাচে শেষ হাসি হেসেছে লঙ্কানরাই। এমনকি আজকের ম্যাচ ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেও দুই দলের একমাত্র ম্যাচে জয় এসেছিল লঙ্কানদের পক্ষেই। এছাড়া বাংলাদেশ এখন পর্যন্ত শ্রীলঙ্কাকে কোনো সিরিজেই হারাতে পারেনি। 

বিজ্ঞাপন

আরও পড়ুন

অধিনায়ক শান্তকে যে পরামর্শ সাকিবের
প্রথম ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

জয় পাওয়া চার ম্যাচের মধ্যে বাংলাদেশ আগে ব্যাট করে জিতেছে ২ বার। পরে ব্যাট করে জিতেছে ২ বার। অন্যদিকে লঙ্কানরা আগে ব্যাট করে জয় পেয়েছে ৪ ম্যাচে। পরে ব্যাট করে জিতেছে ৫ ম্যাচ। 

লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের গড় স্কোর ১৬০ এর কিছু বেশি। বিপরীতে লঙ্কানদের গড় স্কোর ১৬৭.৮। আগে ব্যাট করে বাংলাদেশ গড়ে রান তুলেছে ১৬৩ এর বেশি। পরের ব্যাটিংয়ের বেলায় তা নেমে এসেছে ১৫৬ এর ঘরে। আর লঙ্কানরা প্রথম ইনিংসে ১৮২ এর বেশি গড়ে রান তুললেও, দ্বিতীয় ইনিংসে তা হয়েছে ১৫৫। 

বিজ্ঞাপন

এখন পর্যন্ত বাংলাদেশ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলেছে চার ম্যাচ। যেখানে শেষ দুই ম্যাচে ফল এসেছে টাইগারদের পক্ষে। এর আগের দুই ম্যাচে হারতে হয়েছে স্বাগতিকদের। বাংলাদেশ ও শ্রীলঙ্কার একমাত্র ম্যাচেও জয় পেয়ে যায় শ্রীলঙ্কা। 

জেএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ক্রিকেটশ্রীলঙ্কান ক্রিকেটবাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বাংলাদেশে প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলবে শ্রীলঙ্কার মেয়েরা

বাংলাদেশে প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলবে শ্রীলঙ্কার মেয়েরা

পিএসএল খেলার ছাড়পত্র কি পাবেন বাংলাদেশি ক্রিকেটাররা?

পিএসএল খেলার ছাড়পত্র কি পাবেন বাংলাদেশি ক্রিকেটাররা?

বোর্ড সংশ্লিষ্ট বিষয়ে হস্তক্ষেপে সরকারকে সতর্ক করল বিসিবি

বোর্ড সংশ্লিষ্ট বিষয়ে হস্তক্ষেপে সরকারকে সতর্ক করল বিসিবি

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’