• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

লঙ্কানদের টাইমড-আউট সেলিব্রেশন, কী ভাবছেন বাংলাদেশ অধিনায়ক

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
৯ মার্চ ২০২৪, ২১:১৬
অ+
অ-
লঙ্কানদের টাইমড-আউট সেলিব্রেশন, কী ভাবছেন বাংলাদেশ অধিনায়ক

বাংলাদেশ–শ্রীলঙ্কার মুখোমুখি লড়াই মানেই যেন উত্তাপ ছড়ানো আবহ। সেই উত্তেজনার শুরুটা হয়েছিল নিদহাস ট্রফির নাগিন ডান্স থেকে। দুই দলের মুখোমুখি লড়াই হয়ে যায় নাগিন ডার্বি। তবে তাতে নতুন উপাদান যোগ হয়েছে সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে। অ্যাঞ্জেলো ম্যাথিউসের টাইমড–আউট এখন এই দ্বৈরথের নতুন উপাদান। 

বিজ্ঞাপন

আজ শনিবার টি-টোয়েন্টির সিরিজ নির্ধারণী ম্যাচে সেই উত্তাপ আবারও টের পাওয়া গেল। ম্যাচে তাওহীদ হৃদয়ের সঙ্গে বাদানুবাদে জড়িয়েছেন লঙ্কান ক্রিকেটাররা। এরপর ম্যাচ শেষে ট্রফি পুরো সদলবলে তারা টাইমড-আউট উদযাপন করেছেন তারা।

হৃদয়ের সঙ্গে বাদানুবাদ, পরে সদলবলে টাইমড-আউট উদযাপন শ্রীলঙ্কার

অন্যদিকে, বাংলাদেশকে ২-১ ব্যবধানে সিরিজ হারানোর পর ট্রফি নিয়ে উদযাপন করেছে শ্রীলঙ্কা। তবে সেই উদযাপনের সীমা ছাড়িয়েছে সদলবলে তাদের করা টাইমড আউট ভঙ্গি। এ সময় শ্রীলঙ্কার ক্রিকেটাররা হাতের ঘড়ির দিকে ইঙ্গিত করে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে করা সেই আলোচিত ঘটনা মনে করিয়ে দিয়েছেন।

আরও পড়ুন

সিরিজ হারের পরেও ইতিবাচক দেখছেন শান্ত
সাকিব-রিয়াদের রেকর্ড ভাঙলেন অধিনায়ক শান্ত

বিজ্ঞাপন

বিশ্বকাপে সাকিব আল হাসানকে আউট করে ওই সেলিব্রেশন করেছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। এবার সেই সেলিব্রেশন করলেন পুরো দল। সেলিব্রেশন নিয়ে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয় বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। তবে এই উদযাপনকে নিয়ে টাইগার অধিনায়কের উত্তর ছিল সাবলীল।

শ্রীলঙ্কা একটু বেশিই মাতামাতি করছে উল্লেখ করে তিনি বলেন, ‘আগ্রাসীভাবে হ্যান্ডেল করার কিছু নাই। ওরা ওই টাইমড আউট নিয়েই তো দেখাইসে? আমার মনে হয় ওরা এখনও (সেই আউটের চিন্তা) বের হইতে পারে নাই। আমার মনে হয় বের হওয়া উচিত। বর্তমানে থাকা উচিত। আমরা খেলার নিয়মের বাইরে কিছু করি নাই। একটু বেশিই মাতামাতি করছে তো করুক এটা নিয়ে আমরা চিন্তিত না।'
 
তুশারার ১ ওভারে ৩ উইকেট হারানো নিয়ে শান্ত বলেন, 'আসলে সবসময় কিন্তু এরকম হয় না। এক ওভারে ৩ উইকেট পড়েছে তার আগের ওভারে ১ উইকেট পড়েছে। এত উইকেট সাধারণত পড়ে না। আজকে আমরা একটু বেশি উইকেট দিয়ে বলেছি। আপনি যা বুঝাতে চাচ্ছেন তেমন না হয়ত। ব্যাটাররা প্রস্তুতি নিয়েই আসে। অই এক ওভারে আসলে প্ল্যান করারও কোনো সুযোগ ছিল। টানা ৩ বলে ৩ উইকেট। আমার মনে হয় ভবিষ্যতে এমন কিছু হবে না।'

এসএইচ/জেএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ক্রিকেটবাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজনাজমুল হোসেন শান্ত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন