• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

আঘাত পেয়ে হাসপাতালে জাকের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১৮ মার্চ ২০২৪, ১৫:০৪
অ+
অ-
আঘাত পেয়ে হাসপাতালে জাকের

চট্টগ্রামে শেষ ওয়ানডেতে বদলি ক্রিকেটার হিসেবে মাঠে নেমেছিলেন জাকের আলি অনিক। আর মাঠে নেমেই পড়েছেন মহা সমস্যায়। ইনিংসের শেষ ওভারে ফিল্ডিংয়ের সময় এনামুল হক বিজয়ের সঙ্গে ক্যাচ নিতে গিয়ে সংঘর্ষ বাঁধে তার। পরে তাকে স্ট্রেচারে করে মাঠ থেকে উঠিয়ে নেওয়া হয়। এবার নিতে হলো হাসপাতালেও। যদিও তার অসুস্থতার বিস্তারিত এখনও জানা যায়নি। 

বিজ্ঞাপন

জাকের আলি মাঠে এসেছিলেন সৌম্য সরকারের বদলি হিসেবে। বাউন্ডারি লাইনে ফিল্ডিং করতে গিয়ে আঘাত পেয়েছিলেন এই অলরাউন্ডার। প্রথমে হাঁটুতে ব্যথা মনে হলেও, পরে জানা যায় ঘাড়েও চোট পেয়েছেন তিনি। 

সৌম্য সরকারের বদলে একেবারেই শেষ সময়ে মাঠে আসেন জাকের আলী অনিক। ইনিংসের শেষ ওভারে তাসকিন আহমেদের করা শেষ ওভারে বড় শট খেলতে গিয়েছিলেন প্রমোদ মাদুশান। ক্যাচ উঠেছিল শর্ট বলে ক্যাচ তুলেছিলেন প্রমোদ মাদুশান। সেটি নেওয়ার পথে সংঘর্ষ হয় এনামুল ও বদলি ফিল্ডার জাকেরের। এনামুল অবশ্য ক্যাচ হাতছাড়া করেননি।

আরও পড়ুন

মাঠের বাইরে চার ক্রিকেটার ও এক আম্পায়ার, চট্টগ্রামে হচ্ছেটা কী?
কনকাশন সাবে ব্যাটিংয়ে তানজিদ তামিম
স্ট্রেচারে মাঠ ছাড়লেন মুস্তাফিজ

বিজ্ঞাপন

তবে এ সময় জাকের আঘাত পান বুকে। পরে স্ট্রেচারে করে মাঠ থেকে বের হতে হয় তাকে। পরবর্তীতে মাঠ থেকেই অ্যাম্বুলেন্সে করে পাঠানো হয়েছে হাসপাতালে। সেখানে পরীক্ষা নিরীক্ষা শেষেই তবে জানা যাবে জাকেরের সর্বশেষ পরিস্থিতি।

জাকের ছাড়াও এদিন ইনজুরির কবলে পড়েছেন সৌম্য সরকার এবং মুস্তাফিজুর রহমানও। সৌম্য আঘাত পেয়েছেন ফিল্ডিং করতে গিয়ে। ঘাড়েও সমস্যা দেখা দিয়েছে তার। অন্যদিকে প্রচন্ড গরমের মাঝে মাংসপেশির ইনজুরিতে পড়েছেন মুস্তাফিজুর রহমান। তাকেও মাঠ ছাড়তে হয়েছে স্ট্রেচারে করে। সৌম্য, মুস্তাফিজ কিংবা জাকের অনিকের কারোরই সবশেষ অবস্থা এখন পর্যন্ত জানা যায়নি। 

এসএইচ/জেএ/এফআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ক্রিকেটবাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন