• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

হাসপাতালে ভর্তি জাকেরের সর্বশেষ অবস্থা জানাল চিকিৎসকরা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১৮ মার্চ ২০২৪, ১৮:৫৩
অ+
অ-
হাসপাতালে ভর্তি জাকেরের সর্বশেষ অবস্থা জানাল চিকিৎসকরা

চট্টগ্রামে শেষ ওয়ানডেতে বদলি ক্রিকেটার হিসেবে মাঠে নেমেছিলেন জাকের আলি অনিক। আর মাঠে নেমেই যেন বিপদটা ডেকে আনলেন। বাংলাদেশ ইনিংসের শেষ ওভারে ফিল্ডিংয়ের সময় এনামুল হক বিজয়ের সঙ্গে ক্যাচ নিতে গিয়ে সংঘর্ষ বাঁধে তার।

বিজ্ঞাপন

পরে তাকে স্ট্রেচারে করে মাঠ থেকে উঠিয়ে নেওয়া হয়। এরপর নিতে হয় হাসপাতালেও। চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালের ডাক্তাররা জানালেন জাকেরের সর্বশেষ অবস্থা। 

আরও পড়ুন

মাঠের বাইরে চার ক্রিকেটার ও এক আম্পায়ার, চট্টগ্রামে হচ্ছেটা কী?
আঘাত পেয়ে হাসপাতালে জাকের
সৌম্যের চোটের আপডেট জানাল বিসিবি

নিউরো সার্জন বিশেষজ্ঞ ডাক্তার মঈনউদ্দিন এম ইলিয়াস গণমাধ্যমকে বলেন, 'আমরা ভিশনটা দেখেছি। ইমার্জেন্সি রেসপন্স দল দেখেছে। আমরা যেটা দেখতে পাচ্ছি এটা ঘাড়ের চোট। যে কন্ডিশন আছে রোগী স্থিতিশীল আছে এখন। আমরা উনাকে ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণ রাখতে চাই যেহেতু প্রচুর ব্যথা আছে। এরপর ২৪ ঘণ্টা পর আপডেট জানাব। এখানেই ভর্তি রাখব।'

বিজ্ঞাপন

অর্থপেডিক সার্জন আবু মোহাম্মদ সায়েম বলেন, 'উনার চোট মূলত ঘাড়ে। ব্রেনে কোনো চোট পাওয়া যায়নি। নেক মোবিলাইজ করে দিয়েছি। আশা করি ২৪-৪৮  ঘণ্টার মধ্যে ব্যথা কমে যাবে। ইতোমধ্যে ব্যথা কমেছে। উনি কথা বলেছেন, ঔষধও খেয়েছেন। ভয় করার কোনো কারণ নাই।'

আরও পড়ুন

তামিমের পর রিশাদ ঝড়, সিরিজ বাংলাদেশের
চমক রেখে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা

জাকের আলি মাঠে এসেছিলেন সৌম্য সরকারের বদলি হিসেবে। ইনিংসের শেষ ওভারে তাসকিন আহমেদের করা শেষ ওভারে বড় শট খেলতে গিয়েছিলেন প্রমোদ মাদুশান। ক্যাচ উঠেছিল শর্ট বলে ক্যাচ তুলেছিলেন প্রমোদ। সেটি নেওয়ার পথে সংঘর্ষ হয় এনামুল ও বদলি ফিল্ডার জাকেরের। এনামুল অবশ্য ক্যাচ হাতছাড়া করেননি।

বিজ্ঞাপন

জাকের ছাড়াও এদিন ইনজুরির কবলে পড়েছেন সৌম্য সরকার এবং মুস্তাফিজুর রহমানও। সৌম্য আঘাত পেয়েছেন ফিল্ডিং করতে গিয়ে। ঘাড়েও সমস্যা দেখা দেয় তার। পরে তার বদলি হিসেবে ব্যাটিং করেন তানজিদ তামিম। অন্যদিকে প্রচন্ড গরমের মাঝে মাংসপেশির ইনজুরিতে পড়েছেন মুস্তাফিজুর রহমান। তাকেও মাঠ ছাড়তে হয়েছে স্ট্রেচারে করে। 

এসএইচ/এফআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজবাংলাদেশ ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

ক্রিকেটারদের থেকে বিদায় নিয়েছেন প্রধান নির্বাচক লিপু

ক্রিকেটারদের থেকে বিদায় নিয়েছেন প্রধান নির্বাচক লিপু