• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা
জালালের বক্তব্যের ব্যাখ্যায় সুজন

‘মুস্তাফিজের কাছ থেকে কাটার শিখতে পারে ভারতীয় বোলাররা’

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
১৮ এপ্রিল ২০২৪, ১৬:১২
অ+
অ-
‘মুস্তাফিজের কাছ থেকে কাটার শিখতে পারে ভারতীয় বোলাররা’

‘মুস্তাফিজের আইপিএলে শেখার কিছু নেই’—মন্তব্য করে তুমুল সমালোচনার মুখে পড়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। গতকাল তার এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় কোচ মোহাম্মদ সালাউদ্দিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রীতিমতো ‘হাসিঠাট্টা’ করেছেন। এবার কথা বললেন আরেক বোর্ড পরিচালক ও ক্রিকেট অপারেশন্সের ভাইস চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন। 

বিজ্ঞাপন

মুস্তাফিজকে নিয়ে নিজের প্রতিক্রিয়ায় সুজন বলেন, 'দেশ তো সবার আগে। এটা আমি সবসময়ই বলি। দেশকে প্রতিনিধিত্ব করার চেয়ে আনন্দ কোনো কিছুতেই নেই। তবে সিচুয়েশন যেভাবে ডিমান্ড করে, উনারা যেভাবে চিন্তা করেছেন... আমি আসলে জাতীয় দলের সাথে ওভাবে নেই আসলে। অপারেশন্সের ভাইস চেয়ারম্যান হলেও আমি আবাহনীর খেলার কারণে সেভাবে যাচ্ছি না মিটিংগুলোতে। আমি জানিই না আসলে। অবশ্যই জালাল ভাই চিন্তা করেই বক্তব্যটা দিয়েছেন। উনি ক্রিকেট অপারেশন্সের অভিভাবক। উনি যেটা বলেছেন আমাকে ওটাই বলে নিতে হবে যে ওনার কথাই ঠিক। এটাই আমার ধরে নিয়ে যেতে হবে।'

আরও পড়ুন

চেন্নাইয়ে নতুন পেসার, বিকল্প হবেন মুস্তাফিজের!
মুস্তাফিজের আইপিএল খেলা নিয়ে দুই বোর্ড পরিচালকের ভিন্ন মত

তিনি আরও বলেন, ‘শেখার সবখানেই আছে। প্রিমিয়ার লিগেও শেখার আছে। আজকে একটা সিনারিও থেকেও শেখার থাকতে পারে। সেটা কোনো সমস্যা নেই। হয়তোবা উনি এটাকে ওইভাবে মিন করেননি। উনি বলেছে মুস্তাফিজ এত বছর ধরে ওখানে খেলছে। মুস্তাফিজ তো এখন আর তানজিম সাকিবের মতো না। ও এখন মুস্তাফিজ। মুস্তাফিজ এখন বিশ্ব ক্রিকেটে অনেক বড় নাম। জালাল ভাই এই অ্যাঙ্গেল থেকেই কথাটা বলেছেন যে মুস্তাফিজ অভিজ্ঞ অনেক। ইন্ডিয়ার অনেক তরুণ বোলাররা ওর থেকে কাটার বা কিছু শিখতে পারে। এভাবেই কথাটা বলেছে। এটাকে অন্য কোনো মিন করাটা আমার মনে হয় না ঠিক হবে।’

বিজ্ঞাপন

‘তবে আমি মনে করি, দেশ সবার আগে। এটা মাথায় নিতে হবে। মুস্তাফিজ যদি (পুরো আসর) আইপিএল খেলতে পারত আমিও খুশি হতাম। দেশের খেলা না থাকলে আর সমস্যা হতো না। অনেকেই বলবে নিউজিল্যান্ডের ক্রিকেটাররাও আইপিএল খেলছে...ওরা তো (পাকিস্তানে খেলছে)। আমাদের দেশে তো দশটা মুস্তাফিজ নেই আসলে। সবচেয়ে বড় কথা এটাই। এটাও চিন্তা করতে হবে।'—যোগ করেন সুজন।

খালেদ মাহমুদ সুজন।

এর আগে গতকাল জালাল ইউনুস বলেছিলেন, 'মুস্তাফিজের আইপিএলে শেখার কিছু নাই। মুস্তাফিজের শেখার সময় পার হয়ে গেছে। বরং মুস্তাফিজের থেকে শিখতে পারে আইপিএল খেলোয়াড়রা। এতে বাংলাদেশের কোনো লাভ হবে না। মুস্তাফিজের কাছে পেলে অন্যদের সুবিধা হবে। আইপিএল আপনাদের কাছে মনে হয় শুধু ৪ ওভারের খেলা। কিন্তু এটা কি জানেন কতটা ধকল নিতে হয়? খেলা শেষে রাত ১টায় এয়ারপোর্টে ঘুমিয়ে থেকে তাদের ট্র্যাভেল করতে হয়। এটা অনেক কষ্ট। তারা চাইলে মুস্তাফিজ থেকে শতভাগ নেওয়ার জন্য। মুস্তাফিজের ফিটনেস, স্বাস্থ্য এসব নিয়ে তাদের মাথা ব্যথা নেই, কিন্তু আমাদের আছে।'

বিজ্ঞাপন

আরও পড়ুন

আইপিএল থেকে মুস্তাফিজকে দেশে ফেরানোর কারণ ব্যাখ্যা বিসিবির
বুমরাহকে ছুঁলেন মুস্তাফিজ

চেন্নাই সুপার কিংসের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দারুণ ছন্দে আছেন মুস্তাফিজুর রহমান। এখনও পর্যন্ত ৫ ম্যাচ খেলে ১০ উইকেট শিকার করে যৌথভাবে দ্বিতীয় সেরা উইকেটসংগ্রাহক টাইগার এই পেসার। তবে দেশে ফেরার সময় ঘনিয়ে আসছে মুস্তাফিজের। শুরুতে ৩০ এপ্রিল পর্যন্ত এই পেসারকে আইপিএল খেলার ছাড়পত্র দিয়েছিল বিসিবি। এরপর ছাড়পত্রের মেয়াদ আরও একদিন বাড়িয়েছে বোর্ড। 

এসএইচ/এফআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আইপিএলমুস্তাফিজুর রহমানবাংলাদেশ ক্রিকেটখালেদ মাহমুদ সুজন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মুস্তাফিজকে স্যালুট দেওয়া উচিত : মিরাজ

মুস্তাফিজকে স্যালুট দেওয়া উচিত : মিরাজ

টি-টোয়েন্টিতে রোহিত নন, কোহলির চোখে গেইলই সেরা

টি-টোয়েন্টিতে রোহিত নন, কোহলির চোখে গেইলই সেরা

মধ্যপ্রাচ্যের উত্তাপ আইপিএলে : হুমকির মুখে কোটি টাকার টুর্নামেন্ট

মধ্যপ্রাচ্যের উত্তাপ আইপিএলে : হুমকির মুখে কোটি টাকার টুর্নামেন্ট

পিএসএলের চুক্তি ভেঙে আইপিএলে, আইনি ঝামেলার মুখে মুজারাবানি

পিএসএলের চুক্তি ভেঙে আইপিএলে, আইনি ঝামেলার মুখে মুজারাবানি