• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে থাকছেন না সাকিব!

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
২৩ এপ্রিল ২০২৪, ১৯:১৯
অ+
অ-
জিম্বাবুয়ে সিরিজের শুরুতে থাকছেন না সাকিব!

জিম্বাবুয়ে সিরিজের জন্য আজ ১৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমানের নাম নেই। যদিও তারা যে সিরিজের চূড়ান্ত দলে থাকবেন না সেটি বলা যাচ্ছে না। জিম্বাবুয়ে সিরিজে সাকিবের খেলা নিয়ে নতুন তথ্য দিলেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। অন্যদিকে, এই সিরিজ দিয়ে দীর্ঘদিন পর জাতীয় দলের ক্যাম্পে ফিরেছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। 

বিজ্ঞাপন

আজ (মঙ্গলবার) গণমাধ্যমের মুখোমুখি হন লিপু। সেখানে তিনি জানান, জিম্বাবুয়ে সিরিজের প্রথমদিকে সাকিবের না খেলা নিয়ে। ওই সময় সাবেক এই টাইগার অধিনায়ক শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলবেন ডিপিএল। পরবর্তীতে জিম্বাবুয়ে সিরিজের শেষদিকে সাকিব খেলবেন বলে নিশ্চিত করেছেন লিপু।

প্রধান এই নির্বাচক বলেন, ‘(সাকিব) বাংলাদেশে আসলে সম্ভাবনা আছে ডিপিএলে একটা-দুইটা ম্যাচ খেলার। তারপর আমাদের টিম ম্যানেজমেন্টের সঙ্গে ঢুকে যাবেন তিনি। সেখানে ক্রিকেটীয় স্কিল অনুশীলনের সুযোগ আছে। টিম ম্যানেজমেন্ট ও তিনি যেভাবে চান, তারপর অবশ্যই চাইব যে টি-টোয়েন্টি সিরিজে যেহেতু পাঁচটা ম্যাচ আছে, শেষদিকে তিনি যেন খেলার সুযোগ পান।’

আরও পড়ুন

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা বলল বিসিবি
জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশের প্রস্তুতি ক্যাম্পের দল ঘোষণা
‘সাকিব যে দলে খেলে, সে দল ভাগ্যবান’

বিজ্ঞাপন

বিশ্বকাপের আগে আসন্ন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি সামনে রেখে কদিন আগেই ফিটনেস ট্রেনিং সেরেছেন টাইগার ক্রিকেটাররা। এবার প্রস্তুতি ক্যাম্পের জন্য ১৭ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রাথমিক এই দলে ডাক পেয়েছেন সর্বশেষ বিপিএলে দারুণ পারফর্ম করা মোহাম্মদ সাইফউদ্দিন। এ ছাড়া তালিকায় নাম আছে পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, তানভীর ইসলামদেরও। আইপিএলে খেলা থাকায় প্রস্তুতি ক্যাম্পে নেই মুস্তাফিজুর রহমান। এছাড়া ক্যাম্পে থাকছেন না সাবেক অধিনায়ক সাকিব আল হাসানও।

আসন্ন পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিনটি ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। বাকি দুটি হবে মিরপুর শের-ই-বাংলায়। আগামী ৩ মে শুরু হবে পাঁচ ম্যাচের সিরিজ। চট্টগ্রামে বাকি দুই ম্যাচ হবে ৫ ও ৭ মে। মিরপুরে সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি হবে ১০ ও ১২ মে।

এসএইচ/এএইচএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সাকিব আল হাসানবাংলাদেশ ক্রিকেটবিসিবিজিম্বাবুয়ে ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন