• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

দ্বিগুণ বেতন বাড়ল ম্যাথিউস-হাসারাঙ্গাদের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১০ মে ২০২৪, ২০:৪৪
অ+
অ-
দ্বিগুণ বেতন বাড়ল ম্যাথিউস-হাসারাঙ্গাদের

এক বছর আগেও চরম অর্থ সঙ্কটে ভুগছিল শ্রীলঙ্কা। সে পরিস্থিতি তারা অনেকটাই কাটিয়ে উঠেছে। সেই অবস্থা কতটা উন্নত হয়েছে– সে হিসাব বাইরে রেখে দেশটির ক্রিকেট বোর্ডের (এসএলসি) নতুন সিদ্ধান্তের দিকে নজর দেওয়া যাক। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই তারা ক্রিকেটারদের বেতন বাড়িয়েছে। যেখানে টেস্ট খেলুড়ে ক্রিকেটারদের বেতন বেড়েছে দ্বিগুণ। এ ছাড়া সাদা বলের (ওয়ানডে ও টি-টোয়েন্টি) ক্রিকেটারদের বেতন ২৫ শতাংশ বাড়ানো হয়েছে।

বিজ্ঞাপন

আজ (শুক্রবার) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে এসএলসি। তারা বলছে, তাৎক্ষণিক সিদ্ধান্তে শ্রীলঙ্কার হয়ে তিন ফরম্যাটের আন্তর্জাতিক ম্যাচ খেলা ক্রিকেটারদের বেতন বাড়ানো হয়েছে। এবারের চুক্তিতে অন্তর্ভূক্ত হয়েছেন ৪১ ক্রিকেটার। যেখানে তাদের পূর্ণাঙ্গ বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে ৬ ক্যাটাগরিতে ভাগ করে। ক্রিকেটাররা বেতন পাবেন ক্যাটাগরি– এ-১, এ-২, বি-২, সি-১, সি-২ ও ‘এ’ টিমের সাপেক্ষে।

নতুন এই সিদ্ধান্তের পর টেস্ট খেলুড়ে লঙ্কান ক্রিকেটারদের বেতন আগের চেয়ে শতভাগ বাড়ানো হয়েছে। তবে এই বেতন দেওয়া হবে ম্যাচের ফলাফলের ভিত্তিতে। লাল বলে শ্রীলঙ্কার জয়, ড্র কিংবা হার– দেখে এই বেতন কাঠামো নির্ধারণ করা হবে। অর্থাৎ ম্যাচ জিতলেই দ্বিগুণ বেতন পাবেন ক্রিকেটাররা। একইভাবে লঙ্কানরা ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে আগের চেয়ে ২৫ শতাংশ বেতন বেশি পাবেন।

— Sri Lanka Cricket (@OfficialSLC) May 10, 2024

বিজ্ঞাপন

এভাবে লঙ্কান ক্রিকেটারদের পুরস্কৃত হওয়ার আরেকটি সুযোগ রেখেছে বোর্ড। ব্যক্তিগতভাবে দেশটির কোনো ক্রিকেটার আইসিসি র‌্যাঙ্কিংয়ে অবস্থানের ভিত্তিতে পুরস্কার পাবেন। আইসিসি র‌্যাঙ্কিংয়ের তিন ফরম্যাটের কোনোটিতে লঙ্কানদের কেউ সেরা ব্যাটসম্যান, সেরা বোলার কিংবা সেরা অলরাউন্ডার হলে তিনি অর্থপুরস্কার পাবেন এককালীন।

আরও পড়ুন

বিশ্বকাপে লঙ্কানদের তারকায় ঠাসা স্কোয়াড
বিশ্বকাপে বাংলাদেশ-শ্রীলঙ্কার দ্বৈরথ নিয়ে যা বললেন ধনাঞ্জয়া
রেকর্ডবুক তোলপাড় করে শ্রীলঙ্কার ইতিহাসগড়া জয়

এ ছাড়া কোনো ক্রিকেটার নির্দিষ্ট ক্যাটাগরির (বল, ব্যাট কিংবা অলরাউন্ডার) র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় থেকে দশম অবস্থানের মধ্যে থাকলে, তাকেও এককালীন মেয়াদে অর্থপুরস্কার দেওয়া হবে। আজ এই সিদ্ধান্ত হয়েছে এসএলসির সভাপতি শাম্মি সিলভার নেতৃত্বাধীন নির্বাহী কমিটির এক সভায়।

বিজ্ঞাপন

dhakapost
শ্রীলঙ্কার চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা

এএইচএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শ্রীলঙ্কান ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যে সংঘাত: আমিরাতে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ স্থগিত

মধ্যপ্রাচ্যে সংঘাত: আমিরাতে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ স্থগিত

নতুন ঠিকানায় বাংলাদেশের সাবেক কোচ

নতুন ঠিকানায় বাংলাদেশের সাবেক কোচ

সর্বোচ্চ সেঞ্চুরি-ছক্কা-রান, পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচে একগাদা রেকর্ড

সর্বোচ্চ সেঞ্চুরি-ছক্কা-রান, পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচে একগাদা রেকর্ড

শ্রীলঙ্কা কোচের দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত জয়সুরিয়ার

শ্রীলঙ্কা কোচের দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত জয়সুরিয়ার