• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

বৃষ্টি থামার জন্য ‘কান্না’ পাকিস্তানের, জটিল সমীকরণ বাবরদের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১২ জুন ২০২৪, ১৪:০৯
অ+
অ-
বৃষ্টি থামার জন্য ‘কান্না’ পাকিস্তানের, জটিল সমীকরণ বাবরদের

‘আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ মেঘ দে’—শিল্পী আব্বাসউদ্দিনের গাওয়া এই লোকগানটি দক্ষিণ এশিয়া অঞ্চলে এখন যেন আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। প্রচণ্ড তাপদাহের কারণে ভারত ও বাংলাদেশসহ এ অঞ্চলে জনজীবন অতিষ্ঠ প্রায়। এর মধ্যে এক পশলা বৃষ্টি যেন স্বস্তি দিতে পারে। তবে ভারতের প্রতিবেশী পাকিস্তান সুদূঢ় যুক্তরাষ্ট্রে বসে এখন বৃষ্টি না হওয়ার প্রার্থনাতেই মশগুল। বেরসিক বৃষ্টিতে নিভু নিভু আশার প্রদীপও যে নিভে যেতে পারে ম্যান ইন গ্রিনদের। 

বিজ্ঞাপন

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে হেরে বলতে গেলে ছিটকে যাওয়ার শঙ্কায় পাকিস্তান। আইসিসির সহযোগী সদস্য দেশ যুক্তরাষ্ট্রের বিপক্ষে সুপার ওভারের রোমাঞ্চে হারের তেতো স্বাদের পর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষেও লো স্কোরিং ম্যাচে অবিশ্বাস্যভাবে হেরে গেছে ২০০৯ আসরের চ্যাম্পিয়নরা। সুপার এইটে বাবর আজমদের খেলার সম্ভাবনা ঝুলছে অনিশ্চয়তার সুতোয়। 

আরও পড়ুন

‘কয়েকজন ক্রিকেটার পাকিস্তানের জন্য ক্যান্সারের মতো’
‘সময় এসেছে কোচ রেখে পুরো দলের খেলোয়াড়দের বাদ দেওয়ার’

পরের পর্বের স্বপ্ন বাঁচিয়ে রাখতে কানাডার বিপক্ষে জিততেই হতো পাকিস্তানকে। খর্বশক্তির দলটির বিপক্ষে সেই জয়টাও পাকিস্তান পেয়েছে ১৫ বল বাকি রেখে। তাতে আশা বেঁচেছে। তবে নিজেদের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষেও বড় ব্যবধানে জিততে হবে, সেই সঙ্গে তাকিয়ে থাকতে অন্যদের দিকেও।

বিজ্ঞাপন

এমন জটিল সমীকরণের মুখে পাকিস্তানের চিন্তা বাড়াচ্ছে বৃষ্টি। ফ্লোরিডার লডারহিল স্টেডিয়ামে আজ (বুধবার) বাংলাদেশ সময় ভোরে মাঠে নামার কথা ছিল শ্রীলঙ্কা ও নেপালের। কিন্তু বৃষ্টির কারণে টসই হতে পারেনি। বেরসিক বৃষ্টিতে কার্যত বিদায় অনেকটাই নিশ্চিত হয়ে গেছে লঙ্কানদের। অন্যদিকে, একই মাঠে আগামী ১৪ জুন মুখোমুখি হওয়ার কথা যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডের। এই ম্যাচটির ওপর ভাগ্য অনেকটা নির্ভর করছে পাকিস্তানেরও। 

আরও পড়ুন

বিশ্বকাপ শেষ হোক, সব বলবো; কীসের ইঙ্গিত দিলেন আফ্রিদি
দলে বড় পরিবর্তনের ইঙ্গিত, মেজর সার্জারি করবেন পিসিবি প্রধান

এমন অবস্থায় আবহাওয়ার পূর্বাভাস দুশ্চিন্তায় ফেলতে পারে পাকিস্তানকে। ১৪ জুন ফ্লোরিডায় বৃষ্টির সম্ভাবনা প্রায় ৯১ শতাংশ। ম্যাচটি পণ্ড হয়ে গেলে কপাল পুড়বে বাবর আজমদের। যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ড ম্যাচটিতে আইরিশদের জয় দরকার পাকিস্তানের। এরই মধ্যে দুই জয়ে অনেকটাই সুপার এইটের পথে যুক্তরাষ্ট্র। ওইদিন আইরিশদের হারাতে পারলে সুপার এইটে চলে যাবে তারা। এ ছাড়া বৃষ্টির কারণে পয়েন্ট ভাগাভাগি হলেও সুবিধা পাবে স্বাগতিক আমেরিকা। অবশ্য আজ ভারতের বিপক্ষে জিততে পারলেও বিশ্বকাপের সহ-আয়োজকদের সুপার এইটের দুয়ার অনেকটাই খুলে যাবে। 

বিজ্ঞাপন

আগামী ১৬ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হবে পাকিস্তান। মাস্ট উইন ওই ম্যাচেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

‘এ’ গ্রুপের বাকি থাকা ম্যাচগুলোতে পাকিস্তানের যা দরকার

১২ জুন :  ভারত বনাম যুক্তরাষ্ট্র-ভারতের জয়
১৪ জুন : যুক্তরাষ্ট্র বনাম আয়ারল্যান্ড-আইরিশদের জয়
১৫ জুন : কানাডা বনাম ভারত-ভারতের জয়
১৬ জুন : আয়ারল্যান্ড বনাম পাকিস্তান-নিজেদের জয়

এফআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

টি টোয়েন্টি বিশ্বকাপপাকিস্তান ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

বাংলাদেশের কাছে হারের পর শেহজাদ, ‘সহযোগী দেশ হয়ে যাচ্ছে পাকিস্তান’

বাংলাদেশের কাছে হারের পর শেহজাদ, ‘সহযোগী দেশ হয়ে যাচ্ছে পাকিস্তান’

যে বাংলাদেশি ক্রিকেটারের প্রশংসায় পঞ্চমুখ হেসন

যে বাংলাদেশি ক্রিকেটারের প্রশংসায় পঞ্চমুখ হেসন

বাংলাদেশের বিপক্ষে সিরিজ হেরেও গর্বিত আফ্রিদি

বাংলাদেশের বিপক্ষে সিরিজ হেরেও গর্বিত আফ্রিদি