• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

দুই দেশের হয়ে খেলা তারকার অবসর ও বিশ্বকাপের প্রথম রিটায়ার্ড আউট

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১৬ জুন ২০২৪, ১২:৫২
অ+
অ-
দুই দেশের হয়ে খেলা তারকার অবসর ও বিশ্বকাপের প্রথম রিটায়ার্ড আউট

ইংল্যান্ডের জন্য মহাগুরুত্বপূর্ণ ম্যাচ হলেও, নামিবিয়ার জন্য ছিল নিয়মরক্ষার। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে সান্ত্বনার এক জয়ের আশায় অ্যান্টিগায় নেমেছিল আইসিসির সহযোগী দেশটি। ইংলিশ বোলারদের তোপ সামলে সেটি সম্ভব হয়ে ওঠেনি। এটি ছিল নামিবিয়ার ক্রিকেট ইতিহাসের এক ‘কিংবদন্তি’ ডেভিড ভিসার বিদায়ী ম্যাচ। এর আগে তিনি দক্ষিণ আফ্রিকার হয়েও প্রতিনিধিত্ব করেছিলেন। আজ (রোববার) তাকে ব্যাটিংয়ের সুযোগ করে দিতে বিশ্বকাপের প্রথম একটি কীর্তিরও দেখা মিলেছে।

বিজ্ঞাপন

ইংল্যান্ডের দেওয়া ১২৬ রানের লক্ষ্য তাড়ায় যখন নামিবিয়ার ২৫ বলে ৮৩ রান প্রয়োজন, তখন রিটায়ার্ড আউট হয়ে ওঠে যান ওপেনার নিকোলাস ডেভিন। যা টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে এ ধরনের আউট হওয়ার কীর্তি। দলের জয় কঠিন সমীকরণে রেখেই নামিবিয়া নিজেদের কিংবদন্তিকে বিদায় জানানোর এই উপায় কাজে লাগিয়েছে। সাধারণত ক্রিকেটীয় নিয়ম বলে, অসুস্থতা, চোট কিংবা অন্য কোনো অনিবার্য কারণ ব্যতীত কোনো ব্যাটসম্যান যদি এভাবে অবসর নেন, তাহলে শুধু প্রতিপক্ষ অধিনায়কের অনুমতি সাপেক্ষেই সেই ব্যাটসম্যান পুনরায় ইনিংস শুরু করতে পারবেন।

এমন সুযোগ পেয়ে অবশ্য দারুণ এক ক্যামিও ইনিংস খেলেছেন শেষ ম্যাচ খেলতে নামা ভিসা। ১২ বলে ২টি করে চার-ছক্কায় তিনি ২৭ রান করেন। যদিও শেষ পর্যন্ত ডিএলএস পদ্ধতিতে ৪১ রানে জেতে ইংল্যান্ড। তার জন্য ডেভিনের রিটায়ার্ড আউট হওয়ার ঘটনায় ভিসা নিজেও নাকি অবাক হয়েছেন। ম্যাচ শেষে যা স্বীকার করেছেন অকপটে, ‘জানতাম এরপর আমি নামব। কিন্তু বুঝতে পারিনি, ওভাবে উইকেট পড়বে। নামার জন্য প্রস্তুত থাকলেও কিছুক্ষণের জন্য বুঝতে পারিনি কী ঘটছে। তবে বার্তা পাওয়ার পর নামার জন্য প্রস্তুত ছিলাম।’

 
 
 
 
 

আন্তর্জাতিক ক্রিকেটে থেকে অবসর প্রসঙ্গে ভিসা বলেন, ‘হ্যাঁ, এখনকার জন্য (বিদায়)। মানে পরের টি-টোয়েন্টি বিশ্বকাপের আরও দুবছর বাকি, এখন আমার বয়স ৩৯ বছর। ফলে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য আমার খুব বেশি অবশিষ্ট আছে বলে মনে হয় না। এখনও খেলতে পছন্দ করি, হয়তো আরও দুই বছরের মতো খেলব। মনে হয় এখনো অবদান রাখতে পারি, অনেক খেলা বাকি। তবে নামিবিয়ার হয়ে আমার বিশেষ ক্যারিয়ার শেষ করতে এর চেয়ে ভালো জায়গা কই পাব!’

বিজ্ঞাপন

আরও পড়ুন

অস্ট্রেলিয়া-স্কটল্যান্ড ম্যাচে হলো যত রেকর্ড
অজিদের কাছে হেরে স্কটিশদের বিদায়, সুপার এইটে ইংল্যান্ড
শোচনীয় বিদায়ের পর অবসরের ইঙ্গিত কিউই তারকার

ভিসা জাতীয় দলের জার্সি খুলে রাখলেও, যে ক্রিকেট ছাড়ছেন না সেটি তার কথায় স্পষ্ট। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যে অভিজ্ঞ এই ক্রিকেটারের বেশ ভালো চাহিদা। এদিন ম্যাচে আউট হয়ে ফেরার পথে ভিসাকে জড়িয়ে ধরে বিদায়ী অভ্যর্থনা দেন ইংল্যান্ডের ক্রিস জর্ডান, হ্যারি ব্রুক ও জফরা আর্চাররা। দর্শকরাও তাকে অভিবাদন জানাতে থাকে, ভিসাও জবাব দেন হেলমেট খুলে, হাত উঁচিয়ে, আবেগমাখা দৃষ্টিতে।

dhakapost
টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম রিটায়ার্ড আউট হলেন নামিবিয়ার নিকোলাস ডেভিন

বিজ্ঞাপন

নামিবিয়ার হয়ে ২০২১ সালে অভিষেক হওয়ার আগে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেন ভিসা। প্রোটিয়াদের হয়ে ২০১৬ সাল পর্যন্ত  তিন বছরের ক্যারিয়ারে খেলেছেন ২৬ ম্যাচ। এরপর বাবার জন্মসূত্রে নাম লেখা নামিবিয়া দলে। সবমিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন ৫৪টি টি-টোয়েন্টি ও ১৫টি ওয়ানডে ম্যাচ। ভিসা সংক্ষিপ্ত সংস্করণে ১২৮ স্ট্রাইকরেটে ৬২৪ রান এবং ২২ গড়ে ৫৯টি উইকেট নিয়েছেন।

এএইচএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইংল্যান্ড ক্রিকেট দলদক্ষিণ আফ্রিকা ক্রিকেটটি টোয়েন্টি বিশ্বকাপ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঘরের মাঠে বড় হারের পর নিউজিল্যান্ড দলে দুঃসংবাদ

ঘরের মাঠে বড় হারের পর নিউজিল্যান্ড দলে দুঃসংবাদ

দুই দলই সেমিতে খেললেও ইংল্যান্ডের চেয়ে বেশি অর্থ পেয়েছে দক্ষিণ আফ্রিকা

দুই দলই সেমিতে খেললেও ইংল্যান্ডের চেয়ে বেশি অর্থ পেয়েছে দক্ষিণ আফ্রিকা

প্রথম বাংলাদেশি হিসেবে হান্ড্রেডে মুস্তাফিজ, বেথেল-ব্রুকসসহ সতীর্থ যারা

প্রথম বাংলাদেশি হিসেবে হান্ড্রেডে মুস্তাফিজ, বেথেল-ব্রুকসসহ সতীর্থ যারা

টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তিতে ব্রিটেনের রাজাকে আমন্ত্রণ

টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তিতে ব্রিটেনের রাজাকে আমন্ত্রণ