• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

‘সাকিব আমাদের উড়িয়ে দিয়েছে’, ম্যাচ হেরে রোহিত

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
১৭ জুন ২০২৪, ১২:৩৬
অ+
অ-
‘সাকিব আমাদের উড়িয়ে দিয়েছে’, ম্যাচ হেরে রোহিত

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ নেপালের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। যেখানে টাইগারদের কাছে ২১ রানের ব্যবধানে হেরেছে নেপাল। বাংলাদেশের দেওয়া ১০৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮৫ রানেই গুটিয়ে যায় নেপাল। মূলত তানজিম হাসান সাকিবের বোলিং তোপে দিশেহারা হয়ে যায় নেপালের ব্যাটাররা।

বিজ্ঞাপন

মাচে ৪ ওভার বল করে ২১ ডট বল দিয়ে ৭ রানের বিনিময়ে ৪ উইকেট শিকার করেন সাকিব। যার মধ্যে রয়েছে ২টি আবার মেইডেন ওভার। এই ম্যাচে সাকিবই ব্যবধান গড়ে দিয়েছেন বলে মনে করেন নেপাল অধিনায়ক। ম্যাচ শেষে বাংলাদেশের এই পেসারকে প্রশংসায় ভাসিয়েছেন রোহিত পাউদেল।

আরও পড়ুন

সুপার এইটে যাদের বিপক্ষে খেলবে বাংলাদেশ
সুপার এইট নিশ্চিত করে যা বললেন শান্ত
ঈদের আনন্দের দিন সুপার এইট নিশ্চিত করল বাংলাদেশ

তিনি বলেন, 'আমার মনে হয় তানজিম দারুণ বোলিং করেছে। সে আমাদের উড়িয়ে দিয়েছে। নতুন বলে সে দারুণ করেছে। উইকেট খুবই চ্যালেঞ্জিং ছিল। সে ভালো জায়গায় বল করেছে। সে আমাদের কাজটা কঠিন করে দিয়েছে। আমাদের মধ্যে তেমন কিছুই হয়নি। সে আমার দিকে তেড়ে এসে বলছিল মেরে দেখাও। আমি বলেছি যাও বল করো।'

বিজ্ঞাপন

এদিকে নেপালের বোলিং ইউনিট নিয়ে খুশি রোহিত, 'বোলিং ইউনিট হিসেবে আমরা পুরো টুর্নামেন্ট জুড়েই দারুণ বোলিং করেছি। ব্যাটিং ইউনিট হিসেবে আমরা সেটা করতে পারিনি। বাংলাদেশ আজকে দারুণ বোলিং করেছে। আমরা খুবই বাজে ব্যাটিং করেছি। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। আমাদের টপ অর্ডার ব্যাটাররা দায়িত্ব নিতে পারেনি। আমরা ১০৭ রান করতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা।'

এসএইচ/এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ক্রিকেটতানজিম হাসান সাকিব

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন