• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

পাকিস্তানে জিতলেও ভারতে পাত্তা পাবে না বাংলাদেশ : সৌরভ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
৯ সেপ্টেম্বর ২০২৪, ২১:৫৮
অ+
অ-
পাকিস্তানে জিতলেও ভারতে পাত্তা পাবে না বাংলাদেশ : সৌরভ

সদ্য সমাপ্ত পাকিস্তান সফরে লাল বলের ক্রিকেটে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। সেই সিরিজ থেকে প্রাপ্ত আত্মবিশ্বাস আসন্ন ভারত সিরিজে বাড়তি অনুপ্রেরণা দেবে এমনটাই বলেছেন বাংলাদেশের একাধিক ক্রিকেটার। তবে সৌরভ গাঙ্গুলি মনে করেন, প্রতিপক্ষ হিসেবে পাকিস্তানের চেয়ে অনেক বেশি চ্যালেঞ্জিং হবে ভারত।

বিজ্ঞাপন

পাকিস্তানকে হারালেও ভারতে এসে বাংলাদেশ সিরিজ় জিততে পারবে না বলেই মনে করেন ভারতের সাবেক এই অধিনায়ক। সৌরভ বলেন, 'পাকিস্তানে গিয়ে ওদের হারানো সহজ নয়। তাই সিরিজ় জেতার জন্য বাংলাদেশকে শুভেচ্ছা। কিন্তু ভারতে খেলা সম্পূর্ণ আলাদা। ঘরের মাঠে হোক বা বিদেশে, ভারত খুবই শক্তিশালী দল। তাই আমি বাংলাদেশের কোনো আশা দেখছি না। ভারতই সিরিজ় জিতবে।

আরও পড়ুন

সারের হয়ে অভিষেক উইকেট সাকিবের
ভারত সিরিজের সম্ভাব্য বাংলাদেশ দল
সাকিবকে বরণ সারের, খেলা লাইভ দেখবেন যেখানে

সৌরভের মতে, পাকিস্তানের বর্তমান দল আগের মতো নেই। পাকিস্তান দলকে দেখে রীতিমতো চিনতে পারছেন না তিনি। বাবর আজমদের খেলা দেখেও তিনি হতাশ। তাদের ক্রিকেটের মান অনেক নীচে নেমে গেছে বলেও মন্তব্য করেছেন ভারতের সাবেক এই অধিনায়ক।

বিজ্ঞাপন

তিনি বলেন, 'আমি পাকিস্তানে প্রতিভার অভাব দেখতে পাচ্ছি। পাকিস্তানের কথা ভাবলেই জাভেদ মিয়াঁদাদ, ওয়াসিম আকরাম, ওয়াকার  ইউনুস, সাঈদ আনোয়ার, মোহাম্মদ ইউসুফ, ইউনিস খানদের কথা মনে পড়ে। কিন্তু ওরা তো আর এখন জেতাতে পারবে না। প্রত্যেক প্রজন্মে ভালো ক্রিকেটার দরকার।'

'ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ, ওয়েস্ট ইন্ডিজ়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও তার পর বাংলাদেশের বিপক্ষে ওদের যে খেলা দেখলাম, তা থেকেই প্রমাণিত যে ভালো ক্রিকেটার উঠে আসছে না। ওদের এই দিকে নজর দেওয়া উচিত।'

এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সৌরভ গাঙ্গুলিভারতীয় ক্রিকেটবাংলাদেশ ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

কার নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, ভুলেই গেল বিসিসিআই!

কার নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, ভুলেই গেল বিসিসিআই!

আইসিসি সভাপতি বললেন– ‘ভারত এখন জয়ের প্রতীক’

ভারতের জয় উদযাপন নিয়ে বিতর্কের মাঝেআইসিসি সভাপতি বললেন– ‘ভারত এখন জয়ের প্রতীক’

চলতি বছর নির্ধারিত সূচির বাইরে ৩টি সিরিজ খেলবে ভারত!

চলতি বছর নির্ধারিত সূচির বাইরে ৩টি সিরিজ খেলবে ভারত!

মধ্যপ্রাচ্যের উত্তাপ আইপিএলে : হুমকির মুখে কোটি টাকার টুর্নামেন্ট

মধ্যপ্রাচ্যের উত্তাপ আইপিএলে : হুমকির মুখে কোটি টাকার টুর্নামেন্ট