• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

নাহিদ রানাকে টি-টোয়েন্টিতেও চান প্রধান কোচ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
৪ ডিসেম্বর ২০২৪, ২১:৩৩
অ+
অ-
নাহিদ রানাকে টি-টোয়েন্টিতেও চান প্রধান কোচ

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে অভিষেকে গতির রেকর্ড গড়েছিলেন নাহিদ রানা। এবার ওয়েস্ট ইন্ডিজের মাটিতে লাল বলে শিকার করলেন ইনিংসে ৫ উইকেট। যা ম্যাচ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এই দুই ফরম্যাটে বাংলাদেশের জার্সিতে খেলা নাহিদের এখনও টি-টোয়েন্টি অভিষেক হয়নি। তবে শীঘ্রই ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটেও দেখা যেতে পারে এই পেসারকে।

বিজ্ঞাপন

বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স নাহিদের বোলিং দেখে মুগ্ধ হয়েছেন। এই পেসারকে টি-টোয়েন্টিতেও দলে চান তিনি। সিমন্স বলেন, 'শারজাহতে ওকে দেখে যতটা মুগ্ধ হয়েছিলাম, এখানে আরও বেশি হয়েছি। শারজাহতে একটি ওয়ানডে খেলেছিল সে (আফগানিস্তানের বিপক্ষে) এবং দারুণ করেছিল। কিন্তু এখানে এই ধরনের উইকেটে এতটা ধারাবাহিক হওয়া এবং লেংথে টানা বল রেখে যাওয়া (দারুণ)। গতকাল দিনের শেষ সময়েও সে ১৪৫ কিলোমিটারের আশেপাশে গতিতে বোলিং করছিল।'

আরও পড়ুন

আস্থার প্রতিদান দিতে পেরে খুশি : নাহিদ রানা
মিরাজের নেতৃত্বের প্রশংসা করে যা বললেন কোচ
ব্যাটারদের সঙ্গে বিশেষ সভায় বসছেন প্রধান কোচ

গতি আর আগ্রাসন তো আছেই। কোচকে নাহিদ রানা আরও বেশি চমকে দিয়েছেন পরিণত মানসিকতা দেখিয়ে। ২২ বছর বয়সী ফাস্ট বোলারের সেই পরিপক্কতার গল্পও শোনালেন সিমন্স।

বিজ্ঞাপন

সিমন্স বলেন, 'তরুণ ফাস্ট বোলার সে। তার ম্যাচ পরিস্থিতি বুঝতে পারার সামর্থ্যকে আমরা কিছুটা অবমূল্যায়ন করেছিলাম হয়তো। কারণ মাঠে নামার আগে যেসব কথা সে আমাকে বলেছে, তার দিকে তাকিয়ে আমি বলেছি, ‘তুমি কি নিশ্চিত যে এটা তোমার চতুর্থ বা পঞ্চম টেস্ট ম্যাচ!’ তার গতি অবশ্যই দারুণ, তবে আরও বেশি মুগ্ধতা জাগানিয়া ব্যাপার তার শেখার তাড়না। সে উন্নতি করতে থাকবে এবং আমি নিশ্চিত, তার আরও অনেক কিছু আমরা দেখব।'

'আমরা এটা নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা করছি, তার বোলিংয়ের পরিমাণ যেন ভারসাম্যপূর্ণ রাখা যায়, যাতে আমরা তাকে চোট থেকে দূরে এবং তীক্ষ্ন রাখতে পারি। সে একটি ওয়ানডে খেলেছে। আশা করি, তাকে টি-টোয়েন্টি স্কোয়াডেও পাব, যাতে এখানে অন্তত একটি টি-টোয়েন্টিতে তাকে খেলাতে পারি। আমরা তাহলে দেখতে পাব তার ভেতর আর কী আছে। না খেলালে জানতে পারব না, এই সংস্করণে আমাদের দেওয়ার কী আছে তার।'-যোগ করেন তিনি।

এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ক্রিকেটনাহিদ রানাফিল সিমন্স

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন