• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

বিপিএলের টিকিট নিয়ে নতুন সিদ্ধান্ত বিসিবির

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২৯ ডিসেম্বর ২০২৪, ২২:৫৩
অ+
অ-
বিপিএলের টিকিট নিয়ে নতুন সিদ্ধান্ত বিসিবির

আসর শুরুর এক দিন আগে থেকে বিপিএলের টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টিকিট বিক্রির প্রথম দিনেই উপচে পড়া ভিড় ছিল বুথগুলোতে। এবার বিপিএলের টিকিট বিক্রি নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

বিজ্ঞাপন

সরাসরি টিকিট বিক্রি শুরু হয়েছিল আজ বিকেল ৪টা থেকে। চলেছে সন্ধ্যা ৭টা পর্যন্ত। বিসিবির পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, বিপিএলের উদ্বোধনী দিন অর্থাৎ আগামীকাল সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সরাসরি টিকিট বিক্রি করবে বিসিবি।

আরও পড়ুন

সবার শেষে অধিনায়কের নাম ঘোষণা করল খুলনা
পরিবর্তনের কথা ‘মুখে মুখে’, অব্যবস্থাপনাতেই শুরু হচ্ছে বিপিএল
বিপিএলে দর্শকদের প্রতিদিন বাইক জেতার সুযোগ, যা করতে হবে

তবে আগামীকাল মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন কোন বুথে টিকেট বিক্রি হবে না। তবে মধুমতি ব্যাংকের নির্ধারিত শাখায় বিক্রি হবে। তাছাড়া বিপিএলের টিকেট অনলাইনেও পাওয়া যাবে।

বিজ্ঞাপন

অনলাইনে টিকিট কাটতে পারবেন বিসিবির অফিসিয়াল এই ওয়েবসাইট থেকে।

মধুমতি ব্যাংকের যেসব শাখা থেকে টিকিট সংগ্রহ করা যাবে-

১. মিরপুর শাখা (মিরপুর ১১)

বিজ্ঞাপন

২. মতিঝিল শাখা (ঢাকা চেম্বার ভবন)

৩. উত্তরা শাখা (জসিম উদ্দিন রোড)

৪. গুলশান শাখা (গুলশান ১ এবং ২ এর মাঝামাঝি)

৫. ধানমন্ডি শাখা (পুরাতন রোড ২৭)

৬. কামরাঙ্গীর চর শাখা

৭. ভিআইপি রোড শাখা (পল্টন স্কাউট ভবন)

ক্যাটাগরিভিত্তিক বিপিএল টিকিটের মূল্য-

১. গ্র্যান্ড স্ট্যান্ড (লোয়ার) : ২০০০ টাকা

২. গ্র্যান্ড স্ট্যান্ড (আপার) : ২০০০ টাকা

৩. ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থ (মিডিয়া ব্লক) : ১০০০ টাকা

৪.  ইন্টারন্যাশনাল গ্যালারি সাউথ (কর্পোরেট ব্লক) : ৮০০ টাকা

৫. ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথ (কর্পোরেট ব্লক) : ১০০০ টাকা

৬. ক্লাব হাউস সাউথ (শহীদ মোশতাক স্ট্যান্ড) : ৫০০ টাকা

৭. ক্লাব হাউস নর্থ (শহীদ জুয়েল স্ট্যান্ড) : ৫০০ টাকা

৮. সাউদার্ন গ্যালারি : ৩০০ টাকা

৯. নর্দান গ্যালারি : ৩০০ টাকা

১০. ইস্টার্ন গ্যালারি : ২০০ টাকা

১১. ক্লাব হাউস সাউথ - শহীদ মুশতাক স্ট্যান্ড (জিরো ওয়েস্ট জোন) : প্রতি টিকিটে ৬০০ টাকায় ৩০০টি আসন পাওয়া যায়।

এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিপিএলবাংলাদেশ ক্রিকেটবিসিবি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ক্রিকেটারদের থেকে বিদায় নিয়েছেন প্রধান নির্বাচক লিপু

ক্রিকেটারদের থেকে বিদায় নিয়েছেন প্রধান নির্বাচক লিপু

সিরিজ জিতে র‌্যাংকিংয়ে সুখবর পেল বাংলাদেশ

সিরিজ জিতে র‌্যাংকিংয়ে সুখবর পেল বাংলাদেশ

সৌম্যকে না খেলানোয় স্ত্রীর ফেসবুক পোস্ট, মিরাজের ব্যাখ্যা

সৌম্যকে না খেলানোয় স্ত্রীর ফেসবুক পোস্ট, মিরাজের ব্যাখ্যা

বাংলাদেশের ক্রিকেটে হাথুরুসিংহের অনীহা, নিভৃতে জাহানারা

বাংলাদেশের ক্রিকেটে হাথুরুসিংহের অনীহা, নিভৃতে জাহানারা