• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

অবশেষে বিপিএলে দল পেলেন মোসাদ্দেক 

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
৬ জানুয়ারি ২০২৫, ১১:১৩
অ+
অ-
অবশেষে বিপিএলে দল পেলেন মোসাদ্দেক 

চলমান বিপিএলে ঢাকা ক্যাপিটালসের মালিকের দায়িত্বে শাকিব খান। বেশ আয়োজন করেই রূপালি পর্দার এই নায়ক নাম লিখিয়েছেন ক্রিকেটের সঙ্গে। তবে তার শুরু ছিল হতাশার। প্রথম পর্বের কোনো ম্যাচেই জয়ের দেখা পাননি এই মেগা স্টার। তিনটি ম্যাচ খেলে সবকটিতেই হারের মুখ দেখেছে লিটন দাস-মুস্তাফিজুর রহমানরা। 

বিজ্ঞাপন

সিলেট পর্বে নিজেদের ম্যাচের আগের দিন আজ সোমবার নতুন খেলোয়াড় দলে যুক্ত করেছে ঢাকা। দেশি অলরাউন্ডার মোসাদ্দেক হোসেনকে শেষ মুহূর্তে দলে ভেড়াল তারা। আজ দলের সঙ্গে অনুশীলনও করবেন তিনি। এর আগে বিপিএলের ড্রাফট থেকে অবিক্রিতই ছিলেন মোসাদ্দেক।

তবে নিজেদের দলে পরিবর্তনের লক্ষ্যে দেশের ক্রিকেটের অভিজ্ঞ এই মুখকে দলে টেনেছে ঢাকা ক্যাপিটালস। গত তিন ম্যাচেই সমালোচিত হয়েছিল ঢাকার স্কোয়াড সিলেকশন থেকে শুরু করে বিভিন্ন সিদ্ধান্ত। বিদেশি ক্রিকেটারদের নিয়েও ভক্তদের মাঝে ছিল অসন্তোষ। ঢাকার ফ্র্যাঞ্চাইজিও মরিয়া নিজেদের ভাগ্য ফেরাতে। সেই কারণেই অবিক্রিত থাকা মোসাদ্দেকের দিকে হাত বাড়াল তারা। 

আরও পড়ুন

হারের বৃত্তে থাকা ঢাকাকে নিয়ে যা বললেন সাঈদ আজমল
সেঞ্চুরি করেও সন্তুষ্ট নন ঢাকার অধিনায়ক
বিপিএলে ঢাকা পর্ব শেষে পয়েন্ট টেবিলে কে কোথায়

বিজ্ঞাপন

এর আগে গতকাল ঢাকা ক্যাপিটালসে যোগ দিয়েছেন দলের মেন্টর সাঈদ আজমল। একসময় ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা সাবেক এই পাকিস্তানি স্পিনারের আগমন নিশ্চিতভাবেই বাড়তি প্রেরণা দেবে ঢাকাকে। 

এসএইচ/জেএ

 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিপিএলঢাকা ক্যাপিটালসমোসাদ্দেক হোসেন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শুরুর আগেই নারী বিপিএল তিন মাস পেছানোর কারণ কী

শুরুর আগেই নারী বিপিএল তিন মাস পেছানোর কারণ কী

বিপিএলের সেরা খেলোয়াড়ের অর্থপুরস্কার মাঠকর্মীদের দিলেন শরিফুল

বিপিএলের সেরা খেলোয়াড়ের অর্থপুরস্কার মাঠকর্মীদের দিলেন শরিফুল

পিছিয়ে গেল নারী বিপিএল শুরুর সময়

পিছিয়ে গেল নারী বিপিএল শুরুর সময়

নির্ধারিত সময়ে হচ্ছে না নারী বিপিএলের প্লেয়ার্স-ড্রাফট

নির্ধারিত সময়ে হচ্ছে না নারী বিপিএলের প্লেয়ার্স-ড্রাফট