• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

আইপিএলে দল না পাওয়া অজি তারকার রেকর্ড গড়া সেঞ্চুরি 

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১১ জানুয়ারি ২০২৫, ২২:১৯
অ+
অ-
আইপিএলে দল না পাওয়া অজি তারকার রেকর্ড গড়া সেঞ্চুরি 

আইপিএলে কেউ দলে নেয়নি। কিন্তু বিগ ব্যাশ লিগে দুরন্ত ব্যাটিং স্টিভ স্মিথের। বেশ অনেকটা দিন ধরেই টি-টোয়েন্টির জন্য বিবেচনায় নেই এই অজি ব্যাটার। এমনকি নিজ দেশের ২০২৪ সালের বিশ্বকাপ স্কোয়াডেও ছিলেন না স্মিথ। কিন্তু সেই তিনিই কি না বিগ ব্যাশে করলেন রেকর্ড গড়া এক সেঞ্চুরি। 

বিজ্ঞাপন

বোর্ডার-গাভাস্কার ট্রফি থেকেই ফর্মে ফেরার আভাস দিয়েছিলেন স্টিভ স্মিথ। ভারতের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজে শুরুটা ভালো না হলেও তৃতীয় টেস্ট থেকে চেনা ছন্দে দেখা যায় তাকে। গ্যাবায় প্রথম ইনিংসে ১৯০ বলে ১০১ রান করেছিলেন তিনি। এরপর মেলবোর্নে প্রথম ইনিংসে ১৯৭ বলে ১৪০ রানের দুরন্ত ইনিংস খেলেন। সেই ছন্দ ধরে রেখেছে বিগ ব্যাশে।

শনিবার বিগ ব্যাশ লিগে মুখোমুখি হয়েছিল সিডনি সিক্সার্স এবং পার্থ স্কচার্স। সেখানেই সিডনির হয়ে সেঞ্চুরি হাঁকান স্টিভ স্মিথ। দলের হয়ে ওপেন করতে এসে ৬৪ বলে ১২১ রান করে অপরাজিত ছিলেন তিনি। এদিন ১০টি চার এবং ৭টি ছয় মারেন স্মিথ। স্ট্রাইকরেট ছিল ১৮৯.০৬। এটি স্মিথের বিগ ব্যাশ লিগের তৃতীয় সেঞ্চুরি ছিল। এর ফলে তিনি যুগ্ম ভাবে এই টুর্নামেন্টের সর্বোচ্চ সেঞ্চুরি হাঁকানো প্লেয়ার হলেন। বেন ম্যাকডারমটের সঙ্গে এই রেকর্ড ভাগ করছেন স্মিথ। 

— KFC Big Bash League (@BBL) January 11, 2025

বিজ্ঞাপন

এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিল পার্থ স্কচার্স। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারের শেষে ৩ উইকেট হারিয়ে ২২০ রান তোলে সিডনি সিক্সার্স। স্মিথ ছাড়া সিডনির হয়ে ২৮ বলে ৪৬ রান করেছিলেন অধিনায়ক মইসেস হেনরিকেস। রান তাড়া করতে নেমে লড়াইটা ভালোই দিয়েছিল পার্থ স্কচার্স। নির্ধারিত ২০ ওভারের শেষে ৭ উইকেট হারিয়ে ২০৬ রান তুলেছিল তারা। ম্যাচে ১৪ রানে জয় পায় সিডনি। 

আরও পড়ুন

‘গত তিন বছরের মতো কঠিন সময় আমার আগে হয়নি’
বিবেচনায় রাখতে আইপিএল দলগুলোকে স্মিথের আহ্বান
আইপিএলে নতুন ভূমিকায় থাকছেন স্মিথ-ব্রড

পার্থের হয়ে ৩২ বলে ৬৬ রান করে অপরাজিত ছিলেন অধিনায়ক অ্যাশটন টার্নার। সিডনির হয়ে বল হাতে ৪ উইকেট নেন শন অ্যাবট। বর্তমানে লিগে এক নম্বরে রয়েছে সিডনি সিক্সার্স। ৮ ম্যাচ খেলে ৫টিতে জয় পেয়েছে তারা।

বিজ্ঞাপন

জেএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

স্টিভ স্মিথঅস্ট্রেলিয়ান ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

টেস্ট ও ওয়ানডের আঁতুড়ঘর এমসিজি

টেস্ট ও ওয়ানডের আঁতুড়ঘর এমসিজি

বাংলাদেশি কোচ সেলিমে ভরসা অস্ট্রেলিয়ানদের

বাংলাদেশি কোচ সেলিমে ভরসা অস্ট্রেলিয়ানদের

ডেনিস লিলির ওয়াকা ও ট্রিনটি কলেজ

ডেনিস লিলির ওয়াকা ও ট্রিনটি কলেজ

সতীর্থের জন্য ফাইনাল থেকে সরে দাঁড়ালেন জাম্পা

সতীর্থের জন্য ফাইনাল থেকে সরে দাঁড়ালেন জাম্পা