• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ‘সাদা জ্যাকেট’ উন্মোচন, কী তার বিশেষত্ব?

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১৫ জানুয়ারি ২০২৫, ২২:৪১
অ+
অ-
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ‘সাদা জ্যাকেট’ উন্মোচন, কী তার বিশেষত্ব?

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর মাসখানেক আগে ‘সাদা জ্যাকেট’ বা ব্লেজার উন্মোচন করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে বিশেষ পোশাকটি প্রকাশ করেন পাকিস্তানি কিংবদন্তি ওয়াসিম আকরাম। কিন্তু কী আছে এই পোশাকে, বিশেষত্ব-ই বা কি তা নিয়ে ক্রিকেটবিশ্বের কৌতূহল আছে।

বিজ্ঞাপন

সাদা জ্যাকেট উন্মোচনকালে ওয়াসিম আকরাম বলেন, ‘আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সবচেয়ে সেরাদের প্রতিনিধিত্ব করছে। এই জ্যাকেট বিজয়ের সর্বোচ্চ মর্যাদা বহন করে। টুর্নামেন্ট জয়ের মাধ্যমে সবচেয়ে শক্তিশালী দল নির্বাচিত হবে, প্রতিটি ম্যাচ হবে তুমুল উত্তেজনাপূর্ণ, যেখানে কারও বিশ্রামের ফুরসত মিলবে না। পোশাকটি চ্যাম্পিয়নদের অবিরাম পারফরম্যান্স এবং অর্জিত সম্মানের স্মারক।’ বোঝাই যাচ্ছে টুর্নামেন্ট শেষে চ্যাম্পিয়নদের গায়ে ওঠে বিশেষ এই পোশাক।

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ও ভেন্যু নির্ধারণ নিয়ে ব্যাপক নাটকীয়তা হয়েছে গত বছরজুড়ে। পাকিস্তানের মাটিতে খেলতে না যাওয়ার ব্যাপারে অনড় ছিল ভারত, আয়োজক দেশটিও ছিল তাদের মাটিতেই আসর আয়োজনের ব্যাপারে একাট্টা। তবে শেষমেষ উভয় দল হাইব্রিড মডেলে সম্মতি দেওয়ায়, পাকিস্তানের তিন ভেন্যুর পাশাপাশি ভারতের ম্যাচগুলো হবে নিরপেক্ষ ভেন্যু দুবাইয়ে। চুক্তি অনুসারে– ২০২৮ সাল পর্যন্ত পাকিস্তানও ভারতের মাটিতে হতে যাওয়া টুর্নামেন্টগুলো খেলবে নিরপেক্ষ ভেন্যুতে।

— ICC (@ICC) January 14, 2025

বিজ্ঞাপন

আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফির বিশেষ জ্যাকেট প্রকাশের ভিডিও’র শিরোনাম ছিল ‘আইকনিক সাদা জ্যাকেটটি আবার ফিরে এসেছে’। তারপরই নায়কের বেশে আবির্ভূত হন পূর্ণাঙ্গ শুট পরা পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম। চ্যাম্পিয়নস ট্রফির জার্সি, চ্যাম্পিয়নদের সাদা ব্লেজারের মাপকাঠি, কাটিংয়ের কিছু দৃশ্য দেখানো হয় ভিডিওতে। এরই সঙ্গে আকরাম বলতে থাকেন, ‘যখন সম্মান, ইতিহাস এবং বিজয় ঝুঁকির মুখে থাকে। চ্যাম্পিয়নরা তখন সবকিছু বাজি রাখে।’

আরও পড়ুন

চ্যাম্পিয়ন্স ট্রফির ১ মাস আগেই ছিটকে গেলেন প্রোটিয়া তারকা
চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির লক্ষ্যে হঠাৎ ওয়ানডে সিরিজের ঘোষণা
দীর্ঘ নাটকীয়তার পর চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা, দেখে নিন

১ মিনিট ৫০ সেকেন্ডের এই ভিডিওতে ইমরান খানের ১৯৯২ বিশ্বকাপ জয়ের উদ্‌যাপন, ২০১৮ বিশ্বকাপে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাস, ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর সাদা ব্লেজার পরে সরফরাজ আহমেদের নেতৃত্বে পাকিস্তান শিরোপা উদ্‌যাপনের দৃশ্যগুলো তুলে ধরা হয়েছে। তবে ভিডিওর অধিকাংশ দৃশ্যে ভারতকেই দেখে গেছে। বিরাট কোহলি-রোহিত শর্মাদের গুরুত্বপূর্ণ ইনিংস ও শটই ছিল বেশি। ভিডিওতে বাংলাদেশের অংশ ছিল সামান্যই।

বিজ্ঞাপন

এএইচএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিপাকিস্তান ক্রিকেটভারতীয় ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বাংলাদেশের বিপক্ষে সিরিজ হেরেও গর্বিত আফ্রিদি

বাংলাদেশের বিপক্ষে সিরিজ হেরেও গর্বিত আফ্রিদি

ছক্কা হাঁকাতে জোরে শট খেলেন না— জানালেন সেঞ্চুরিয়ান তামিম

ছক্কা হাঁকাতে জোরে শট খেলেন না— জানালেন সেঞ্চুরিয়ান তামিম

রোমাঞ্চকর লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

রোমাঞ্চকর লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন সরফরাজ

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন সরফরাজ