• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

অল্প খরচে দেখা যাবে চ্যাম্পিয়ন্স ট্রফি, টিকিটমূল্যে চমক

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১৬ জানুয়ারি ২০২৫, ১৬:৪৭
অ+
অ-
অল্প খরচে দেখা যাবে চ্যাম্পিয়ন্স ট্রফি, টিকিটমূল্যে চমক

হাইব্রিড মডেল অনুসারে পাকিস্তান ও দুবাইতে আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে পর্দা উঠবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির। পাকিস্তানের তিনটি ভেন্যুতে হবে মেগা টুর্নামেন্টটির ম্যাচগুলো। লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডিতে হতে যাওয়া ম্যাচের টিকিটমূল্য প্রকাশ করেছে পিসিবি। এরপর থেকে আলোচনায় চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিটমূল্য। আইসিসির অন্যান্য মেগা টুর্নামেন্টের চেয়ে এই প্রতিযোগিতায় টিকিটের দাম কমই ধরা হয়েছে।

বিজ্ঞাপন

আয়োজক দেশটির তিন ভেন্যুতে টিকিটের সর্বনিম্ন দাম এক হাজার পাকিস্তানি রুপি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪৩৭ টাকা। অথচ সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত ২০২৩ (ভারত) ওয়ানডে বিশ্বকাপ ও ২০২৪ (ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র) টি-টোয়েন্টি বিশ্বকাপে টিকিটের সর্বনিম্ন দাম ছিল ৬ ডলার বা ৭৩১ টাকা। তাও ওই দামটি ছিল তুলনামূলক দুর্বল দলের ম্যাচে। এমনকি সেসব টুর্নামেন্টের প্রস্তুতি ম্যাচের টিকিটমূল্যও আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির মূল ম্যাচের প্রায় সমান ছিল।

এদিকে, পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি দেখতে সর্বোচ্চ ২৫ হাজার রুপি খরচ করতে হবে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১০ হাজার ৯২৮ টাকা। অথচ এর চেয়েও বেশি অঙ্কে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের কিছু ম্যাচে টিকিটের দামই শুরু হতো। যা গ্যালারির ক্যাটাগরি ভেদে আরও বড় অঙ্কে পৌঁছাতো। নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচের টিকিটের দাম শুরু হয়েছিল সাড়ে ৩৯ হাজার টাকা থেকে। প্রথম শ্রেণি কিংবা ভিআইপি গ্যালারির দাম ছিল সর্বোচ্চ।

অল্প খরচে দেখা যাবে চ্যাম্পিয়ন্স ট্রফি, টিকিটমূল্যে চমক

আগামী ১৯ ফেব্রুয়ারি করাচিতে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচ খেলবে পাকিস্তান-নিউজিল্যান্ড। পাকিস্তানের এই ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে হবে তিনটি ম্যাচ। বাকি দুই ম্যাচে লড়বে দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড।

বিজ্ঞাপন

করাচি স্টেডিয়ামের নির্ধারিত টিকিটমূল্য :
জেনারেল এনক্লোজার : ১০০০ রুপি (৪৩৭ টাকা)
প্রথম শ্রেণি : ১৫০০ রুপি (৬৫৬ টাকা)
প্রিমিয়াম : ৩৫০০ রুপি (১৫৩০ টাকা)
ভিআইপি : ৭০০০ রুপি (৩০৬০ টাকা)
ভিভিআইপি : ১২০০০ রুপি (৫২৪৬ টাকা)

সেমিফাইনাল এবং ফাইনালসহ (ভারত না উঠলে) ৫ ম্যাচের সূচি রাখা হয়েছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। যেখানে গ্রুপপর্বে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড, ইংল্যান্ড-আফগানিস্তান ও আফগানিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচ রয়েছে। এই ভেন্যুতেও টিকিটের দাম ১০০০ রুপি থেকে শুরু হয়ে সর্বোচ্চ ১৮০০০ রুপিতে গিয়ে ঠেকবে।

লাহোরের নির্ধারিত টিকিটমূল্য :
জেনারেল এনক্লোজার : ১০০০ রুপি (৪৩৭ টাকা)
প্রথম শ্রেণি : ২০০০ রুপি (৮৭৪ টাকা)
প্রিমিয়াম : ৫০০০ রুপি (২১৮৬ টাকা)
ভিআইপি : ৭৫০০ রুপি (৩২৭৮ টাকা)
ভিভিআইপি : ১২০০০ রুপি (৫২৪৬ টাকা)
গ্যালারি : ১৮০০০ রুপি (৭৮৬৮ টাকা)

বিজ্ঞাপন

আরও পড়ুন

ছবিতে দেখুন চ্যাম্পিয়ন্স ট্রফির পাকিস্তানের প্রস্তুতি
দীর্ঘ নাটকীয়তার পর চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা, দেখে নিন
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ‘সাদা জ্যাকেট’ উন্মোচন, কী তার বিশেষত্ব?

রাওয়ালপিন্ডির পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির তিনটি। এর মধ্যে দুটি ম্যাচই খেলবে বাংলাদেশ। ওই ভেন্যুতে নাজমুল হোসেন শান্ত’র দল ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের মোকাবিলা করবে। এ ছাড়া রাওয়ালপিন্ডিতে রয়েছে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়ার ম্যাচও। 

পিন্ডি স্টেডিয়ামের টিকিটমূল্য : 
জেনারেল এনক্লোজার : ২০০০ রুপি (৮৭৪ টাকা)
প্রথম শ্রেণি : ৪০০০ রুপি (১৭৪৯ টাকা)
প্রিমিয়াম : ৭০০০ রুপি (৩০৬০ টাকা)
ভিআইপি : ১২৫০০ রুপি (৫৪৬৪ টাকা)

এএইচএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিপাকিস্তান ক্রিকেটআন্তর্জাতিক ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বাংলাদেশের বিপক্ষে সিরিজ হেরেও গর্বিত আফ্রিদি

বাংলাদেশের বিপক্ষে সিরিজ হেরেও গর্বিত আফ্রিদি

ছক্কা হাঁকাতে জোরে শট খেলেন না— জানালেন সেঞ্চুরিয়ান তামিম

ছক্কা হাঁকাতে জোরে শট খেলেন না— জানালেন সেঞ্চুরিয়ান তামিম

রোমাঞ্চকর লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

রোমাঞ্চকর লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন সরফরাজ

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন সরফরাজ