• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

বিপিএল শেষ হয়ে গেল তানজিম সাকিবের?

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
২০ জানুয়ারি ২০২৫, ২২:৫২
অ+
অ-
বিপিএল শেষ হয়ে গেল তানজিম সাকিবের?

চলমান বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলছেন তানজিম হাসান সাকিব। আসরের শুরুর থেকেই দলের নিয়মিত সদস্য ছিলেন এই পেসার। তবে আজ সোমবার ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে একাদশে দেখা যায়নি এই তারকা পেসারকে।

বিজ্ঞাপন

মূলত চোটে পড়েছেন তানজিম সাকিব। ঘাড়ের চোটে ভুগছেন তিনি। দলটির পেস বোলিং কোচ ডলার মাহমুদ ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন এই পেসারের একাদশে না থাকার কারণ।

আরও পড়ুন

৯ ম্যাচে ২ জয় নিয়ে প্লে অফের স্বপ্ন দেখছে সিলেট
বিপিএলে তলানির লড়াইয়ে সিলেটকে হারাল ঢাকা
বিদেশি তারকার চাওয়া নিয়মিত বিপিএল খেলা

আজকের ম্যাচের আগে থেকেই কিছুটা ব্যাথা অনুভব করছিলেন সাকিব। তারপর বোলিং অনুশীলনে যাওয়ার পর সেটা আরো বাড়ে। ফলে আর ম্যাচ খেলেননি তিনি। তার বদলি হিসেবে সুযোগ পেয়েছেন আরেক পেসার সুমন খান।

বিজ্ঞাপন

ম্যাচ খেলার মতো ফিট হতে আরো অন্তত এক সপ্তাহ সময় লাগতে পারে তানজিম সাকিবের। আর তাদের দলের প্লে অফে যাওয়ার সম্ভাবনাও খুবই কম। তাই বিপিএলের এবারের আসরে তার ফেরার সম্ভাবনা অনেকটা নেই বললেই চলে।

সিলেটের এখনো বাকি রয়েছে গ্রুপ পর্বের ৪ ম্যাচ। পরবর্তী ম্যাচগুলো তারা খেলবে যথাক্রমে ২৩, ২৬, ২৭ এবং ৩০ জানুয়ারি।

এসএইচ/এইচজেএস  

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিপিএলতানজিম হাসান সাকিবসিলেট স্ট্রাইকার্স

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শুরুর আগেই নারী বিপিএল তিন মাস পেছানোর কারণ কী

শুরুর আগেই নারী বিপিএল তিন মাস পেছানোর কারণ কী

বিপিএলের সেরা খেলোয়াড়ের অর্থপুরস্কার মাঠকর্মীদের দিলেন শরিফুল

বিপিএলের সেরা খেলোয়াড়ের অর্থপুরস্কার মাঠকর্মীদের দিলেন শরিফুল

পিছিয়ে গেল নারী বিপিএল শুরুর সময়

পিছিয়ে গেল নারী বিপিএল শুরুর সময়

নির্ধারিত সময়ে হচ্ছে না নারী বিপিএলের প্লেয়ার্স-ড্রাফট

নির্ধারিত সময়ে হচ্ছে না নারী বিপিএলের প্লেয়ার্স-ড্রাফট