• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

ম্যাচের দিন আচমকা হোটেল বদল রাজশাহীর, বিল বকেয়ার গুঞ্জন

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
২৬ জানুয়ারি ২০২৫, ১৫:১২
অ+
অ-
ম্যাচের দিন আচমকা হোটেল বদল রাজশাহীর, বিল বকেয়ার গুঞ্জন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রাম পর্বে নেতিবাচক খবরে বারবার উঠে এসেছে দুর্বার রাজশাহীর নাম। আজ থেকে মিরপুর শের-ই-বাংলায় ফিরেছে বিপিএল। এরই মধ্যে আবারও আলোচনায় বিতর্কিত রাজশাহী।  

বিজ্ঞাপন

আজ (রোববার) দুপুরে নিজেদের ম্যাচের দিনই হোটেল পরিবর্তন করেছে রাজশাহী কর্তৃপক্ষ। ওয়েস্টিন থেকে শেরাটনে নতুন করে উঠেছে তারা।

আরও পড়ুন

‘পারিশ্রমিক-কাণ্ড ও নিজেদের দুর্বলতায়’ হারছে রাজশাহী
পারিশ্রমিক না পেয়ে এবার বিসিবির কাছে বিদেশি ক্রিকেটারের নালিশ

তবে কী হোটেল বিল বকেয়া থাকায় হোটেল পরিবর্তন করল রাজশাহী? এমন গুঞ্জনই শোনা যাচ্ছে। বিস্তারিত জানতে যোগাযোগ করা হয় রাজশাহীর ম্যানেজার মেহেরাব হোসেন অপির সঙ্গে।

বিজ্ঞাপন

পরে খুদে বার্তায় ঢাকা পোস্টকে জানান তিনি মিটিংয়ে আছেন। পরবর্তীতে ফ্র্যাঞ্চাইজিটির আরেক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে বিষয়টি এড়িয়ে গিয়ে উল্টো জানালেন, দুটি হোটেলই একই মালিকের। 

এদিকে ম্যাচের দিনেই হোটেল পরিবর্তন হওয়ায় যারপরনাই বিরক্ত ক্রিকেটাররা। এদিকে আজকের ম্যাচে খেলতে নেমে নামার আগেই বিদেশি ক্রিকেটাররা নিজেদের বকেয়া পারিশ্রমিক চেয়েছেন। পারিশ্রমিক না পেলে তারা মাঠে নামবেন না এমনও শোনা যাচ্ছে।  

এসএইচ/এফআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

দুর্বার রাজশাহীবিপিএল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শুরুর আগেই নারী বিপিএল তিন মাস পেছানোর কারণ কী

শুরুর আগেই নারী বিপিএল তিন মাস পেছানোর কারণ কী

বিপিএলের সেরা খেলোয়াড়ের অর্থপুরস্কার মাঠকর্মীদের দিলেন শরিফুল

বিপিএলের সেরা খেলোয়াড়ের অর্থপুরস্কার মাঠকর্মীদের দিলেন শরিফুল

পিছিয়ে গেল নারী বিপিএল শুরুর সময়

পিছিয়ে গেল নারী বিপিএল শুরুর সময়

নির্ধারিত সময়ে হচ্ছে না নারী বিপিএলের প্লেয়ার্স-ড্রাফট

নির্ধারিত সময়ে হচ্ছে না নারী বিপিএলের প্লেয়ার্স-ড্রাফট