• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

একটু পর ম্যাচ, মাঠে আসেননি রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
২৬ জানুয়ারি ২০২৫, ১৭:৩৯
অ+
অ-
একটু পর ম্যাচ, মাঠে আসেননি রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা

আর কিছুক্ষণ পরই রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামার কথা দুর্বার রাজশাহীর। ম্যাচটি খেলতে এরই মধ্যে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এসে পৌঁছেছেন দলটির ক্রিকেটাররা। তবে শুধু ফ্র্যাঞ্চাইজিটির দেশি ক্রিকেটারদের দেখা গেছে। 

বিজ্ঞাপন

টস শুরুর আধা ঘণ্টা আগেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত মাঠে ওয়ার্ম আপের সময় দেখা যায়নি রাজশাহীর কোনো বিদেশি ক্রিকেটারকে। গুঞ্জন রয়েছে, দলটির কোনো বিদেশি ক্রিকেটারই হোটেল থেকে মাঠে আসেননি পারিশ্রমিক বকেয়া থাকায়।

এদিকে, রাজশাহীর দেশি ক্রিকেটারদের ম্যাচের আগে ঘাম ঝরিয়ে নিতে দেখা গেছে। এ ছাড়া দলের সঙ্গে দেখা গেছে প্রধান কোচ এজাজ আহমেদসহ বাকিদেরও। বিপিএলের নিয়ম অনুযায়ী, দুইজন বিদেশি ক্রিকেটারকে একাদশে রাখতেই হবে।

আরও পড়ুন

ম্যাচের দিন আচমকা হোটেল বদল রাজশাহীর, বিল বকেয়ার গুঞ্জন
বকেয়া পারিশ্রমিক নিয়ে যা বললেন রাজশাহীর বিদেশি ক্রিকেটার

বিজ্ঞাপন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রাম পর্বে নেতিবাচক খবরে বারবার উঠে এসেছিল দুর্বার রাজশাহীর নাম। আজ থেকে মিরপুর শের-ই-বাংলায় ফিরেছে বিপিএল। এরই মধ্যে আবারও আলোচনায় বিতর্কিত রাজশাহী।  

দেশি ক্রিকেটারদের পারিশ্রমিক প্রাপ্তির খবর শোনা যাচ্ছে। খাম হাতে এই ছবিটি পোস্ট করেছেন বিজয়।

আজ দুপুরে নিজেদের ম্যাচের দিনই হোটেল পরিবর্তন করেছে রাজশাহী কর্তৃপক্ষ। ওয়েস্টিন থেকে শেরাটনে নতুন করে উঠেছে তারা। শোনা যাচ্ছে হোটেল বিল বকেয়া থাকায় এমন আচমকা ঠিকানা বদল করা হয়ে থাকতে পারে।

বিজ্ঞাপন

রাজশাহীর বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক বকেয়া ইস্যুতে ম্যাচ বয়কটের গুঞ্জনের মধ্যেই অবশ্য দেশিদের পাওনা টাকা পরিশোধের খবর পাওয়া গেছে। রাজশাহীর শুরুর দিকের অধিনায়ক এনামুল হক বিজয় নিজের ফেসবুক পেজে এক পোস্টে খাম দেখিয়ে টাকা পাওয়ার বিষয়টি জানান।

এসএইচ/এফআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

দুর্বার রাজশাহীবিপিএল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শুরুর আগেই নারী বিপিএল তিন মাস পেছানোর কারণ কী

শুরুর আগেই নারী বিপিএল তিন মাস পেছানোর কারণ কী

বিপিএলের সেরা খেলোয়াড়ের অর্থপুরস্কার মাঠকর্মীদের দিলেন শরিফুল

বিপিএলের সেরা খেলোয়াড়ের অর্থপুরস্কার মাঠকর্মীদের দিলেন শরিফুল

পিছিয়ে গেল নারী বিপিএল শুরুর সময়

পিছিয়ে গেল নারী বিপিএল শুরুর সময়

নির্ধারিত সময়ে হচ্ছে না নারী বিপিএলের প্লেয়ার্স-ড্রাফট

নির্ধারিত সময়ে হচ্ছে না নারী বিপিএলের প্লেয়ার্স-ড্রাফট