• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

নজিরবিহীন ঘটনা : বিদেশি ছাড়াই খেলছে রাজশাহী, যা বলছে বিসিবি

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
২৬ জানুয়ারি ২০২৫, ১৮:৫৩
অ+
অ-
নজিরবিহীন ঘটনা : বিদেশি ছাড়াই খেলছে রাজশাহী, যা বলছে বিসিবি

বিপিএলে নজিরবিহীন ঘটনা! নিয়ম অনুযায়ী, দুজন বিদেশি ক্রিকেটার একাদশে রাখা বাধ্যতামূলক হলেও শুধু দেশিদের নিয়েই রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নেমেছে দুর্বার রাজশাহী। পারিশ্রমিক না পাওয়ায় ম্যাচ বয়কট করেছেন ফ্র্যাঞ্চাইজিটির বিদেশি ক্রিকেটাররা। 

বিজ্ঞাপন

আজ দুপুর থেকেই গুঞ্জন ছিল, পারিশ্রমিক না পাওয়ায় ম্যাচ বর্জন করতে পারেন রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা। মোহাম্মদ হারিস-রায়ান বার্লদের ছাড়াই ম্যাচ খেলতে টিম বাসে চড়ে মাঠে আসেন বিজয়-তাসকিনরা। শোনা যাচ্ছিল, শেষ মুহূর্তে বিদেশি ক্রিকেটারদের মাঠে আনতে চেষ্টা করেছিল বিসিবি। যদিও তেমন লাভ হয়নি। 

বিপিএলের বাইলজ অনুযায়ী, ম্যাচে অন্তত দুজন বিদেশি রাখার নিয়ম থাকলেও পরিস্থিতির কারণে ‘বিশেষ ব্যবস্থা’য় শুধু দেশিদের দিয়ে খেলতে অনুমতি দিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিলের টেকনিক্যাল কমিটি। 

আরও পড়ুন

কোনো বিদেশি ছাড়াই খেলছে রাজশাহী, বিপিএলের নিয়ম কী বলে?
বিদেশি ক্রিকেটারদের ম্যাচ বয়কট, শুধু দেশিদের নিয়েই মাঠে রাজশাহী
খাম হাতে রাজশাহীর দেশি ক্রিকেটাররা, ‘হুমকি’ বিজয়ের

বিজ্ঞাপন

কোনো বিদেশি ক্রিকেটার মাঠে না আসা প্রসঙ্গে বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু আজ রোববার মিরপুরে গণমাধ্যমকে বলেন, 'দুঃখজনক তো অবশ্যই। এটা অনাকাঙ্ক্ষিত, দল নিয়ে যা ঘটছে সবকিছুই অনাকাঙিক্ষত। এটি নিয়ে আলোচনা করছি, বিসিবির দায়িত্ব এই সমস্যা বের করে সমাধান করা। বোর্ড মিটিংয়েও এই বিষয়টি আলোচনায় এসেছে, সমস্যা চিহ্নিত করার বিষয়ে। কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন জিনিস দেখছি। বিপিএলের শেষের দিকে চলে আসছে, অস্বীকার করার কিছু নেই।'

আজকের মধ্যেই সিদ্ধান্তের কথা জানালেন মিঠু, 'বিদেশি ক্রিকেটার আসেনি, এটা নিয়ে আজকের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে। কী ধরণের সিদ্ধান্ত আসবে, সেটি বলতে পারছি না। কিন্তু কঠিন সিদ্ধান্ত নেওয়া উচিত। আমরা ছাড় দিচ্ছি, খেলছে খেলুক। কিন্তু কতটুকু ছাড় দেওয়া যাবে? আমরা তো বিপিএলের মর্যাদা ক্ষুন্ন হতে দিতে পারি না। বিসিবির প্রধান দায়িত্ব বিপিএলের মর্যাদা রক্ষা করা।'

 'এই পর্যায়ে যে যাবে এটা কিন্তু কেউ ভাবেনি। দেশের পরিস্থিতির কথা চিন্তা করে একটা পদক্ষেপ নেওয়া হয়েছিল। কিন্তু তাদের ওপরে বিশ্বাস করে খেলা শুরু করা হয়েছিল, তারা সেই বিশ্বাস রাখেনি। এখন সময় এসেছে আমাদের ব্যবস্থা নেওয়ার। বিপিএল ক্রিকেট বোর্ডের একটা সম্পত্তি। সেটি রক্ষার জন্য বিসিবির নিয়ম অনুযায়ী যে যে ব্যবস্থা নেওয়ার আছে, সেগুলো নেওয়া হবে।'

বিজ্ঞাপন

এসএইচ/এফআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

দুর্বার রাজশাহীবিপিএলবাংলাদেশ ক্রিকেটবিসিবি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শুরুর আগেই নারী বিপিএল তিন মাস পেছানোর কারণ কী

শুরুর আগেই নারী বিপিএল তিন মাস পেছানোর কারণ কী

বিপিএলের সেরা খেলোয়াড়ের অর্থপুরস্কার মাঠকর্মীদের দিলেন শরিফুল

বিপিএলের সেরা খেলোয়াড়ের অর্থপুরস্কার মাঠকর্মীদের দিলেন শরিফুল

পিছিয়ে গেল নারী বিপিএল শুরুর সময়

পিছিয়ে গেল নারী বিপিএল শুরুর সময়

নির্ধারিত সময়ে হচ্ছে না নারী বিপিএলের প্লেয়ার্স-ড্রাফট

নির্ধারিত সময়ে হচ্ছে না নারী বিপিএলের প্লেয়ার্স-ড্রাফট