• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

রাজশাহীর বিতর্কিত কর্মকাণ্ড, আইনি পথে বিসিবি!

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
২৭ জানুয়ারি ২০২৫, ১৫:৫৬
অ+
অ-
রাজশাহীর বিতর্কিত কর্মকাণ্ড, আইনি পথে বিসিবি!

চলমান বিপিএলে মাঠের চেয়ে মাঠের বাইরের কাণ্ডে বেশি আলোচনায় দুর্বার রাজশাহী। সর্বশেষ গতকাল ঢাকার দ্বিতীয় পর্বের প্রথম দিনে তুমুল আলোচনায় ছিল পদ্মাপাড়ের ফ্র্যাঞ্চাইজিটি। পারিশ্রমিক বকেয়া ইস্যুতে রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ বয়কট করেন দলটির বিদেশি ক্রিকেটাররা। পরে বিসিবির বিশেষ ব্যবস্থায় শুধু দেশি ক্রিকেটারদের নিয়েই ম্যাচ খেলে রাজশাহী।

বিজ্ঞাপন

রাজশাহীর এমন অপেশাদারিত্ব নিয়ে ব্যাপক চর্চা চলছে। বিপিএলের যতটুকু মান ছিল সেটিও খর্ব হওয়ার পথে এমনটাও মনে করছেন অনেকে। এর মধ্যেই বিসিবি থেকে কঠোর হওয়ার বার্তা পাওয়া গেল। ফ্র্যাঞ্চাইজিটির বিরুদ্ধে আইনি পথে যাচ্ছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।  

বিপিএলের শুরুতেও তুমুল আলোচনা সমালোচনার জন্ম দিয়েছিল রাজশাহী। চট্টগ্রাম পর্বে পারিশ্রমিক বকেয়া থাকায় অনুশীলন বয়কট করে সাড়া ফেলে দিয়েছিলেন তাসকিন আহমেদরা। পরে বিসিবি সভাপতি ফারুক আহমেদের হস্তক্ষেপে ২৫ শতাংশ সম্মানীর টাকা ক্রিকেটারদের বুঝিয়ে দেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছিল। 

আরও পড়ুন

‘টাকা নিয়ে গেলেও বিদেশি ক্রিকেটারদের কেউ দরজা খোলেননি’
হোটেল বদল, বিদেশিদের ম্যাচ বয়কট—সব ছাপিয়ে শেষটা রঙিন রাজশাহীর
খাম হাতে রাজশাহীর দেশি ক্রিকেটাররা, ‘হুমকি’ বিজয়ের

বিজ্ঞাপন

ঢাকার ফিরতি পর্বের খেলা শুরুর আগে ক্রিকেটারদের দ্বিতীয় ধাপের পারিশ্রমিক দেওয়ার কথা ছিল রাজশাহীর। সেটি না পাওয়ায় ক্ষুব্ধ ছিলেন ক্রিকেটাররা। এরই মধ্যে আচমকা ম্যাচের দিনই হোটেল পরিবর্তন করে রাজশাহী। যা নিয়েও ফ্র্যাঞ্চাইজিটির ক্রিকেটারদের মধ্যে অসন্তোষ ছিল। শেষমেশ দেশি ক্রিকেটাররা টাকা পেলেও বিদেশিরা পাননি বলে অভিযোগ। যে কারণে তারা ম্যাচ বয়কট করেন।

বিপিএলের বাইলজ অনুযায়ী, দুজন বিদেশি ক্রিকেটার একাদশে রাখা বাধ্যতামূলক হলেও শুধু দেশিদের নিয়েই রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নেমেছিল দুর্বার রাজশাহী। এর ব্যাখ্যায় এক বিবৃতি দিয়ে বিসিবি জানায়, 'রাজশাহীর অনুরোধ বিবেচনা করার পর বিপিএল ২০২৪-২৫ এর ম্যাচ খেলার শর্তাবলির ধারা ১.২.৮ অনুযায়ী, টেকনিক্যাল কমিটি এই ম্যাচের জন্য দুর্বার রাজশাহীকে শুধু বাংলাদেশি খেলোয়াড়দের নিয়ে দল গঠনের অনুমতি দিয়েছে।' 

দিনভর এমন দোলাচলের পরে অবশ্য মাঠের ক্রিকেটে রাজশাহী ভালো করবে এটা আশা করাটাও বাস্তবিক ছিল না। কিন্তু অপ্রত্যাশিতভাবেই জয় পেয়েছে রাজশাহী। টেবিল টপার রংপুর রাইডার্সকে হারিয়ে দিয়েছে তাসকিন-বিজয়রা। এর আগে প্রথম দেখাতেও রাজশাহীর কাছে হেরেছিল রংপুর। 

বিজ্ঞাপন

বিপিএলে পেমেন্ট ইস্যুতে রাজশাহীর টালবাহানার কারণে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। ঢাকা পোস্টকে তিনি বলেন, 'আমরা আইনি পথেই যাব তবে সেটা প্রসেসের মধ্যে দিয়েই একদিনেই তো হবে না। তবে আমরা শুরু করে দিয়েছি।'

এসএইচ/এফআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিপিএলদুর্বার রাজশাহী

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শুরুর আগেই নারী বিপিএল তিন মাস পেছানোর কারণ কী

শুরুর আগেই নারী বিপিএল তিন মাস পেছানোর কারণ কী

বিপিএলের সেরা খেলোয়াড়ের অর্থপুরস্কার মাঠকর্মীদের দিলেন শরিফুল

বিপিএলের সেরা খেলোয়াড়ের অর্থপুরস্কার মাঠকর্মীদের দিলেন শরিফুল

পিছিয়ে গেল নারী বিপিএল শুরুর সময়

পিছিয়ে গেল নারী বিপিএল শুরুর সময়

নির্ধারিত সময়ে হচ্ছে না নারী বিপিএলের প্লেয়ার্স-ড্রাফট

নির্ধারিত সময়ে হচ্ছে না নারী বিপিএলের প্লেয়ার্স-ড্রাফট