• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

‘টাকা নিয়ে গেলেও বিদেশি ক্রিকেটারদের কেউ দরজা খোলেননি’

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
২৭ জানুয়ারি ২০২৫, ০৮:০০
অ+
অ-
‘টাকা নিয়ে গেলেও বিদেশি ক্রিকেটারদের কেউ দরজা খোলেননি’

আসরের শুরুতে ব্যাপক প্রত্যাশার ফুলঝুড়ি নিয়ে হাজির হলেও বিপিএলের সময় যত গড়িয়েছে, দুর্বার রাজশাহী ঠিক ততই দূর্বল হয়েছে। মাঠের খেলায় নিয়মিত বিরতি দিয়ে জয় পেয়েছে সত্য, তবে মাঠের বাইরের বিভিন্ন ইস্যুতে বিপিএলকেই যেন লজ্জা দিয়েছে দুর্বার রাজশাহী। 

বিজ্ঞাপন

সবশেষ গতকালের ম্যাচে মাঠে ছিলেন না কোনো বিদেশি ক্রিকেটার। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী প্রতি দলের ২ জন করে অন্তত বিদেশি খেলোয়াড় থাকতেই হবে। কিন্তু পেমেন্ট ইস্যুতে রংপুর রাইডার্সের ম্যাচ বর্জন করে রাজশাহীর বিদেশি খেলোয়াড়রা। শেষে বিসিবির বিশেষ বিবেচনায় মাঠে নামে তারা। অন্যদিকে বিসিবির পক্ষ থেকে ম্যাচ শুরুর আগে হোটেলে গাড়ি পাঠানো হলেও সেটা ম্যাচের চিত্র বদলায়নি। সবমিলিয়ে বেশ নাটুকে পরিস্থিতিই ছিল পুরোটা দিন। যার শেষটায় অবশ্য ম্যাচ জিতে ফিরেছে রাজশাহী। 
 
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাসকিন বলেন, ‘আজকে দিনের শুরু থেকেই অনেক ড্রামা দেখেছি আমরা প্লেয়াররা। শেষের দিকে আমি যতটুকু শুনেছি যে টাকা নিয়েও বিদেশি ক্রিকেটারদের রুমে কড়া নাড়া হয়েছে। কেউ দরজা খুলেনি। শেষ মুহূর্তে আমরা স্থানীয় প্লেয়াররাই ছিলাম।’ 

তাসকিন দিনের অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, ‘আমার জীবনে নতুন একটা অভিজ্ঞতা হয়েছে ম্যাচের দিন... আমি যতটুকু শুনেছি আমাদের নাকি বুকিং দেয়া ছিল শেরাটনে। পরে ওয়েস্টিনে ছিল। ...ওয়েস্টিনে সব রুম বুক হয়ে গেছে। পরে আমরা হোটেল পরিবর্তন করেছি। পরিবর্তনের পর ২ ঘণ্টা আগে জানি যে বিদেশি কেউ যাবে না। তখন বোর্ড থেকে ফোন দিয়ে বললো যে তোমরা আসো। অন্তত খেলো। বিদেশি ক্রিকেটারদেরও ফোন করা হয়েছিল বোর্ড থেকে। পেমেন্ট ব্যাপার না। এটা হয়ে যাবে। তাও তারা আসেনি।’

আরও পড়ুন

ম্যাচের দিন আচমকা হোটেল বদল রাজশাহীর, বিল বকেয়ার গুঞ্জন
বিদেশি ক্রিকেটারদের ম্যাচ বয়কট, শুধু দেশিদের নিয়েই মাঠে রাজশাহী
নজিরবিহীন ঘটনা : বিদেশি ছাড়াই খেলছে রাজশাহী, যা বলছে বিসিবি
‘ভাঙাচোরা’ রাজশাহীর কাছে হারল টপার রংপুর

বিজ্ঞাপন

ম্যাচ সম্পর্কে রাজশাহী অধিনায়কের মন্তব্য, ‘শুরুতে সবাই একটু হতাশ ছিল। আমরাও ছিলাম। যখন ১২০ রান হয়েছে এবং আমরা ব্যাটিং করে দেখলাম এতো সহজ না আজকের উইকেটটা। হয়তো ১৫-২০ রান কম ছিল কিন্তু টিম এফোর্ট এবং দলের সবার চেষ্টার ফল আমরা শেষে পেয়েছি।’

জেএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিপিএলদুর্বার রাজশাহী

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শুরুর আগেই নারী বিপিএল তিন মাস পেছানোর কারণ কী

শুরুর আগেই নারী বিপিএল তিন মাস পেছানোর কারণ কী

বিপিএলের সেরা খেলোয়াড়ের অর্থপুরস্কার মাঠকর্মীদের দিলেন শরিফুল

বিপিএলের সেরা খেলোয়াড়ের অর্থপুরস্কার মাঠকর্মীদের দিলেন শরিফুল

পিছিয়ে গেল নারী বিপিএল শুরুর সময়

পিছিয়ে গেল নারী বিপিএল শুরুর সময়

নির্ধারিত সময়ে হচ্ছে না নারী বিপিএলের প্লেয়ার্স-ড্রাফট

নির্ধারিত সময়ে হচ্ছে না নারী বিপিএলের প্লেয়ার্স-ড্রাফট