• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

এবার চিটাগাং কিংসের বিপক্ষে ২ বিদেশির পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
২৮ জানুয়ারি ২০২৫, ২২:২৪
অ+
অ-
এবার চিটাগাং কিংসের বিপক্ষে ২ বিদেশির পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ

অনেক আশা-আকাঙ্ক্ষার বুলি উড়িয়ে শুরু হয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর। কিন্তু দিন যত গড়াচ্ছে, ততই চলমান টুর্নামেন্টটির গায়ে বিতর্কের আঁচড় বেড়ে চলেছে। পারিশ্রমিক বকেয়া থাকার পাশাপাশি সন্দেহজনক পারফরম্যান্সের অভিযোগও রয়েছে বেশ কিছু ম্যাচে। ফিক্সিংয়ের বিষয়টি না হয় প্রমাণসাপেক্ষ, কিন্তু পারিশ্রমিক ইস্যুতেই বিপিএল বারবার খবরের শিরোনামে আসছে। এবার চিটাগাং কিংসের বিপক্ষে পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ তুলেছেন দুই বিদেশি ক্রিকেটার।

বিজ্ঞাপন

দেশের একটি গণমাধ্যমের কাছে চিটাগাং ফ্র্যাঞ্চাইজির দুই ক্রিকেটার পা‌কিস্তানের খাজা নাফি ও আফগানিস্থানের জুবা‌ইদ আকবরী এই অভিযোগ করেছেন। তাদের দাবি– কেবল পারিশ্রমিকই নয়, দেশের ফেরার জন্য বিমানের টিকিটও দিচ্ছে না চট্টগ্রাম। বিষয়টি স্বীকার করেছেন ফ্র্যাঞ্চাইজিটির মালিক সামির কাদের চৌধুরী। একইসঙ্গে পারিশ্রমিকও শিগগিরই পরিশোধ করা হবে বলে তিনি জানিয়েছেন।

ঢাকা পোস্টকে চিটাগাং কিংসের মালিক সামির কাদের চৌধুরী বলেন, ‘তাদের সঙ্গে কথা ছিল যে তারা যাওয়ার সময় যে চুক্তির অর্থ ছিল, সেটা নিয়ে যাবে। এখন বলা হচ্ছে যে তাদেরকে নাকি বন্দী করা হয়েছে। কত কথা এখন, কোথায় কি বলব? এটা তো অল্প টাকা, ওরা যাওয়ার সময় নিয়ে যাবে, চুক্তির সময় এমনটাই বলা হয়েছিল।’

dhakapost
বিদেশি ক্রিকেটারদের সঙ্গে চিটাগাং কিংসের মালিক। ডানদিক থেকে প্রথমজন জুবাইদ এবং তৃতীয়জন খাজা নাফি

বিজ্ঞাপন

এদিকে, চিটাগাং কিংসের শুভেচ্ছাদূত হিসেবে এবারের বিপিএলে চুক্তিবদ্ধ হয়েছিলেন পাকিস্তানি কিংবদন্তি শহীদ আফ্রিদি। তিনি হঠাৎই দেশে ফিরে যাওয়ায় নানা আলোচনা চলছিল। কেউ কেউ এর সঙ্গে পারিশ্রমিক ইস্যুও টেনেছেন। তবে সেসব গুঞ্জন উড়িয়ে সামির কাদে চৌধুরী জানালেন, আগামীকালই (বুধবার) চলে আসবেন আফ্রিদি।

আরও পড়ুন

রংপুরকে প্লে-অফে তুলেই দেশে ফিরছেন পাকিস্তানি তারকা
বিপিএলে ক্রিকেটারদের ‘চেক বাউন্স’ প্রসঙ্গে যা বলছে বিসিবি
বিপিএলের প্লে-অফ নিশ্চিতে ৪ দলের সামনে যে সমীকরণ

অন্যদিকে, গণমাধ্যমে দেওয়া মন্তব্যে চিটাগাং কিংসের আফগান অলরাউন্ডার জুবাইদ বলেছেন, ‘আজ‌কে দেবো–কাল‌কে দেবো বলে ঘুরা‌চ্ছে চিটাগাং কিংস। এমনকি চ‌লে যে‌তে চাইলেও টি‌কিট করে দি‌চ্ছে না ফ্র্যাঞ্চাই‌জি‌টি।’ চলতি বিপিএলে বন্দরনগরীর দলটির হয়ে এখন পর্যন্ত এক ম‌্যাচ খেলেছেন জুবাইদ আকবরী। 

বিজ্ঞাপন

পাকিস্তানের খাজা নাফি বিপিএলে এখনও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি। ম‌্যাচ খেলার সু‌যোগ না পা‌ওয়ার পাশাপাশি পারিশ্রমিক নি‌য়েও অনিশ্চয়তায় ভুগছেন এই তরুণ ক্রিকেটার। তিনি বলে‌ছেন, বাংলা‌দে‌শের সম্মা‌নের কথা চিন্তা ক‌রে এখনও চুপ আছেন। টাকা না পে‌লে দেশ ছাড়ার আগে সব প্রকাশের হুমকিও দিয়েছেন নাফি।

এসএইচ/এএইচএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চিটাগাং কিংসবিপিএল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শুরুর আগেই নারী বিপিএল তিন মাস পেছানোর কারণ কী

শুরুর আগেই নারী বিপিএল তিন মাস পেছানোর কারণ কী

বিপিএলের সেরা খেলোয়াড়ের অর্থপুরস্কার মাঠকর্মীদের দিলেন শরিফুল

বিপিএলের সেরা খেলোয়াড়ের অর্থপুরস্কার মাঠকর্মীদের দিলেন শরিফুল

পিছিয়ে গেল নারী বিপিএল শুরুর সময়

পিছিয়ে গেল নারী বিপিএল শুরুর সময়

নির্ধারিত সময়ে হচ্ছে না নারী বিপিএলের প্লেয়ার্স-ড্রাফট

নির্ধারিত সময়ে হচ্ছে না নারী বিপিএলের প্লেয়ার্স-ড্রাফট