• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

আবেগ ও আক্ষেপ নিয়ে শৈশবের ক্লাবে ফিরলেন নেইমার, চুক্তি সম্পন্ন

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৬
অ+
অ-
আবেগ ও আক্ষেপ নিয়ে শৈশবের ক্লাবে ফিরলেন নেইমার, চুক্তি সম্পন্ন

২০১৩ সালে অমিত সম্ভাবনা নিয়ে ব্রাজিলের ক্লাব সান্তোস ছেড়েছিলেন নেইমার জুনিয়র। সেখান থেকে বার্সেলোনা, পিএসজি ও আল-হিলাল হয়ে যেন তিনি চক্র পূরণ করলেন। এক যুগ পর আবারও শৈশবের ঠিকানা সান্তোসে ফিরলেন নেইমার। স্বভাবতই বিষয়টি তার জন্য আবেগের হলেও আক্ষেপটাও কি ঠিক এড়িয়ে যেতে পারবেন? ইনজুরির কারণে ইউরোপে ব্যক্তিগত সর্বোচ্চ অর্জন আসেনি, সৌদিতে দেড়বছরে খেলেছেন কেবল ৭ ম্যাচ।

বিজ্ঞাপন

সবমিলিয়ে ৩২ বছর বয়সে যেখানে ফুটবল বিশ্বকে রাজত্ব করার কথা এই ব্রাজিল তারকার, সেই সময় তিনি যেন শেষের হাঁটা–ই শুরু করেছেন। তবে কিছুদিন আগেই নেইমার জানিয়েছিলেন– ফুটবল ক্যারিয়ারে তার কোনো আক্ষেপ নেই। হয়তো ইনজুরির নিয়তিটাকেই মেনে নিয়েছেন তিনি। তবে নেইমারের হাতে একক কোনো অর্জন দেখতে চাওয়া সমর্থকদের স্বপ্নের তো কোনো সমাধান মেলেনি। সাও পাওলো’র ক্লাবে গতকাল (শুক্রবার) দ্বিতীয় দফায় পা রেখেছেন তিনি, সেরেছেন ৬ মাসের চুক্তিও।

ব্রাজিলের জার্সিতে সর্বোচ্চ আন্তর্জাতিক গোলের মালিক এই তারকার নতুন প্রত্যাবর্তনকে সান্তোস জানিয়েছে এভাবে– ‘দ্য প্রিন্স ইজ ব্যাক।’ স্বদেশি কিংবদন্তি পেলে’র স্মৃতিবিজড়িত ক্লাবে ফেরার পর আবেগও ঝরেছে নেইমারের কণ্ঠে। তিনি বলেন, ‘কিশোর বয়সে আমি এখানে (প্রথম) এসেছিলাম, সামনে ছিল নিজুত স্বপ্ন। ভিলা বেলমিরো আমাকে স্বাগত জানিয়েছিল এবং সানন্দেই এখানে বেড়ে উঠি আমি। সান্তোস আমাকে বিশ্বের সঙ্গে পরিচয় করে দিয়েছিল, তবে আমার হৃদয় পড়ে ছিল এখানেই। তোমাদের সঙ্গে অতীতের সকল স্মৃতি আমার এখনও স্মরণে আছে।’

— Santos FC (@SantosFC) January 31, 2025

বিজ্ঞাপন

নেইমার আরও বলেন, ‘আমি সবসময়ই আবারও এখানে ফিরতে চেয়েছি। (ফুটবল) রাজা পেলে’র অনুরোধ আমার কাছে আদেশ। রাজত্ব ও মুকট আপনারই থাকবে, কারণ আপনি চিরন্তন। কিন্তু ১০ নম্বর জার্সি পরা অনেক সম্মানের। যেটি বিশ্বে অন্যরকম মহৎ কিছুর প্রতিনিধিত্ব করে। আমি আপনার লিগ্যাসি ধরে রাখতে নিজের সবটুকু দিয়ে চেষ্টা করব, কিং। আমি ছেড়ে যাই, আবার ফিরে আসি, যা আপনিও জানেন, তাই না? বেশ, রাজকুমার ফিরে এসেছে।’

আরও পড়ুন

মেসি-নেইমারকে ছাড়িয়ে যে রেকর্ডের শীর্ষে রাফিনিয়া
নেইমারের ফেরার খবরে লাফিয়ে বাড়ছে সান্তোসের অনুসারী
সৌদি ক্লাবের সঙ্গে চুক্তি বাতিল, নতুন ঠিকানায় নেইমার

নিজের বিলাসবহুল জেট বিমানে করে সৌদি আরব থেকে সাও পাওলোতে পা রাখেন নেইমার। এরপর কয়েক ঘণ্টা বিশ্রামের পর চড়েন সান্তোসের হেলিকপ্টারে। তাকে বরণে প্রস্তুত ছিল সান্তোসের ভিলা বেলমিরো স্টেডিয়ামের ২০ হাজার সমর্থক। জমকালো আলোকসজ্জায় সেই অভ্যর্থনা চলে তিন ঘণ্টা, যার জবাব দিয়েছেন নেইমার, দেখিয়েছেন পায়ের কিছু কারিকুরিও। প্রাথমিকভাবে সান্তোস ও নেইমারের চুক্তি হয়েছে আগামী জুন পর্যন্ত। গুঞ্জন রয়েছে সেই মেয়াদ বাড়িয়ে এক বছর করা হতে পারে। এরই মাঝে শৈশবের সেই পুরোনো জার্সি পরে পোলিস্তা, কোপা দো ব্রাজিল ও ব্রাজিলেইরাওতে খেলার কথা রয়েছে এই সেলেসাও তারকার।

বিজ্ঞাপন

— Neymar Jr (@neymarjr) February 1, 2025

এর আগে সৌদি আরবের ক্লাব আল-হিলালে ১৬ মাস থাকলেও, ইনজুরির কারণে সুযোগ হয়েছে মাত্র সাত ম্যাচে মাঠে নামার। তাদের সঙ্গে ‍চলতি বছরের জুন পর্যন্ত চুক্তি ছিল, তবে জানুয়ারিতেই সেই পাট চুকিয়ে নেইমার যোগ দিলেন সান্তোসে। যেখানে তার পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু হয়েছিল। প্রথম ক্লাবটিতে অনূর্ধ্ব-১১ দলের হয়ে খেলা শুরু করেন নেইমার। তার নৈপুণ্যেই ২০১১ সালে লাতিন ক্লাব ফুটবলের সর্বোচ্চ শিরোপা কোপা লিবার্তাদোরেসও জিতে সান্তোস। 

এএইচএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নেইমারব্রাজিল ফুটবল দল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ব্রাজিল দলে ডাক না পেয়ে হতাশ নেইমার, যা বললেন প্রতিক্রিয়ায়

ব্রাজিল দলে ডাক না পেয়ে হতাশ নেইমার, যা বললেন প্রতিক্রিয়ায়

নেইমারকে ছাড়াই ব্রাজিলের স্কোয়াড ঘোষণা, ফিরলেন এন্ড্রিক

নেইমারকে ছাড়াই ব্রাজিলের স্কোয়াড ঘোষণা, ফিরলেন এন্ড্রিক

‘আমি থাকি বা না থাকি...’, ব্রাজিলের দল ঘোষণা করতে যাওয়ার দিনে নেইমার

‘আমি থাকি বা না থাকি...’, ব্রাজিলের দল ঘোষণা করতে যাওয়ার দিনে নেইমার

‘নেইমারের বিশ্বকাপ দলে না থাকার প্রশ্নই আসে না’

‘নেইমারের বিশ্বকাপ দলে না থাকার প্রশ্নই আসে না’