• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

সিটির বিপক্ষে প্লে অফে নামার আগেই রিয়াল শিবিরে দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০৮
অ+
অ-
সিটির বিপক্ষে প্লে অফে নামার আগেই রিয়াল শিবিরে দুঃসংবাদ

চ্যাম্পিয়ন্স লিগে সেরা ষোলোয় জায়গা পেতে ম্যানচেস্টার সিটির বিপক্ষে খেলবে রিয়াল মাদ্রিদ। সিটির বিপক্ষে অন্তত প্রথম ম্যাচে অ্যান্তনিও রুডিগারকে পাচ্ছে না কার্লো আনচেলত্তির দল।

বিজ্ঞাপন

গত শনিবার এস্পানিওলের বিপক্ষে ম্যাচ খেলতে গিয়ে চোট পান রুডিগার। ম্যাচের পঞ্চদশ মিনিটে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন তিনি। মূলত হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন রিয়ালের এই ডিফেন্ডার।

পরীক্ষা-নিরীক্ষার দল জানিয়েছে, ডানপায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন রুডিগার। এই অভিজ্ঞ ডিফেন্ডারের অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। চোটে অন্তত তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে যেতে পারেন রুডিগার।

আশঙ্কা সত্যি হলে আসন্ন একাধিক ম্যাচে রুডিগারকে পাবে না রিয়াল। আগামী ১১ ও ১৯ ফেব্রুয়ারি প্লে অফে সিটির মুখোমুখি হবে রিয়াল।  চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফের গুরুত্বপূর্ণ এই দুই ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে রুডিগারের খেলা নিয়ে জেগেছে শঙ্কা।

বিজ্ঞাপন

এর আগে আগামী বুধবার কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে লেগানেসের বিপক্ষে খেলবে রিয়াল। আর আগামী শনিবার লা লিগায় গুরুত্বপূর্ণ ম্যাচে তাদের প্রতিপক্ষ অ্যাটলেতিকো মাদ্রিদ। এই দুই ম্যাচেও রুডিগারকে পাওয়া যাবে না।

এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

রিয়াল মাদ্রিদম্যানচেস্টার সিটিউয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ম্যানসিটি ম্যাচের আগে শক্তি বাড়ল রিয়াল মাদ্রিদের

ইউসিএলে শেষ ষোলো’র ফিরতি লেগম্যানসিটি ম্যাচের আগে শক্তি বাড়ল রিয়াল মাদ্রিদের

ম্যানসিটির শিরোপার দৌড় কি শেষ, যা বললেন গার্দিওলা

ম্যানসিটির শিরোপার দৌড় কি শেষ, যা বললেন গার্দিওলা

ড্র করে আর্সেনালকে শিরোপার লড়াইয়ে এগিয়ে দিলো ম্যানসিটি

ড্র করে আর্সেনালকে শিরোপার লড়াইয়ে এগিয়ে দিলো ম্যানসিটি

এলচেকে গুঁড়িয়ে বার্সেলোনার আরও কাছে রিয়াল

এলচেকে গুঁড়িয়ে বার্সেলোনার আরও কাছে রিয়াল