• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

ম্যানসিটির শিরোপার দৌড় কি শেষ, যা বললেন গার্দিওলা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১৫ মার্চ ২০২৬, ১৩:০৩
অ+
অ-
ম্যানসিটির শিরোপার দৌড় কি শেষ, যা বললেন গার্দিওলা

ওয়েস্ট হ্যামের মাঠে যখন ম্যানসিটির কিক অফের বাঁশি বাজল, তখন শীর্ষ দল আর্সেনাল ১০ পয়েন্টে এগিয়ে। এভারটনের মাঠে ২-০ গোলে জিতে গানাররা শক্ত অবস্থান নিলো। স্বাভাবিকভাবে চাপ ছিল সিটির ওপর, যাতে ভেঙে পড়ল তাদের মনোবল। ওয়েস্ট হ্যামের বিপক্ষে ১-১ গোলের ড্র করে সেই ব্যবধান খুব বেশি ঘুচল না। দুই শীর্ষ দলের মাঝে তফাৎ ৯ পয়েন্টের।

বিজ্ঞাপন

এই ম্যাচে টাচলাইনে নিষিদ্ধ ছিলেন পেপ গার্দিওলা। তার আগে সংবাদ সম্মেলনে তিনি স্বীকার করেন, ওয়েস্ট হ্যামের মাঠে পয়েন্ট হারালে তাদের শিরোপার আশা শেষ। রেলিগেশনের শঙ্কায় থাকা দলের বিপক্ষে পয়েন্ট হারালও সিটি। টানা দুটি ড্রয়ে বিপাকে তারা। কিন্তু নতুন করে গার্দিওলা দলের মনোবল বাড়াতে চাইলেন। 

আর্সেনালের চেয়ে একটি ম্যাচ কম খেলেছে সিটি। আগামী মাসে ইতিহাদ স্টেডিয়ামে দুই দলের মুখোমুখি হওয়ার কথা। সেই ম্যাচ সামনে রেখে নতুন করে আশার আলো জ্বালালেন গার্দিওলা। ম্যানসিটি কোচ বললেন, ‘এটা (শিরোপার আশা) শেষ হয়ে যায়নি। কিন্তু আমাদের হাতে একটি ম্যাচ এখনো আছে এবং সেই ম্যাচটি আর্সেনালের বিপক্ষে ঘরের মাঠে। আমি বলছি না যে তাদেরকে হারানো সহজ হবে কিন্তু আশা আছে। অবশ্যই আশা রাখতে হবে।’

শেষ পর্যন্ত লড়াই করে যেতে চান গার্দিওলা, ‘আর্সেনালের বিপক্ষে ৯ পয়েন্ট অনেক। কিন্তু আমাদের শেষ পর্যন্ত চেষ্টা করে যেতে হবে। যখন আর সম্ভব হবে না, তারপর আমরা চ্যাম্পিয়নদের অভিনন্দন জানাব, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে।’

বিজ্ঞাপন

ম্যানসিটি গোলমুখের সামনে সুযোগ নষ্ট করে চলেছে। বিশেষ করে আর্লিং হালান্ডের ফর্ম নিয়ে দুশ্চিন্তা থাকা স্বাভাবিক। শেষ ১২ লিগ ম্যাচে তার গোল মাত্র তিনটি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও একাধিক সুযোগ কাজে লাগাতে পারেননি নরওয়েজিয়ান স্ট্রাইকার।

গার্দিওলা বললেন, ‘আর্লিং জানে আমরা তার কাছে গোল চাই। তার জন্যও আমাদের আরও বেশি সুযোগ তৈরি করতে হবে। সে প্রথমার্ধে তিন-চারটি ভালো সুযোগ পেয়েও গোল করতে পারেনি। কিন্তু এটা শুধু তার ক্ষেত্রে নয়, সব খেলোয়াড়দের ক্ষেত্রে। আশা করছি আর্লিং সেরা ফর্মে ফিরবে শিগগিরই।’

৩০ বা তার চেয়ে বেশি ম্যাচ খেলার পর ৯ পয়েন্টে পিছিয়ে থেকেও প্রিমিয়ার লিগ শিরোপা জেতার ঘটনা একবারই ঘটেছিল। ২০১৩-১৪ মৌসুমে ওইবার চ্যাম্পিয়ন হয়েছিল ম্যানসিটি। সেই সাফল্য নিশ্চিতভাবে এবারো অনুপ্রাণিত করবে সিটিকে।

বিজ্ঞাপন

এফএইচএম/

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফুটবলইংলিশ প্রিমিয়ার লিগম্যানচেস্টার সিটিপেপ গার্দিওলা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ক্যাবরেরার দলে নেই জিকো, অনেক দিন পর ফিরলেন বিশ্বনাথ

ক্যাবরেরার দলে নেই জিকো, অনেক দিন পর ফিরলেন বিশ্বনাথ

চেলসি ম্যাচে অদ্ভুত ঘটনা, রেফারিকে মাঝে রেখে শলাপরামর্শ করলেন ফুটবলাররা

চেলসি ম্যাচে অদ্ভুত ঘটনা, রেফারিকে মাঝে রেখে শলাপরামর্শ করলেন ফুটবলাররা

অস্ট্রেলিয়ার ‘অ্যাসাইলাম’ ছেড়ে দেশে ফিরছেন আরও ৩ ইরানি ফুটবলার

অস্ট্রেলিয়ার ‘অ্যাসাইলাম’ ছেড়ে দেশে ফিরছেন আরও ৩ ইরানি ফুটবলার

কোচ ম্যাচ পেছানোর দাবি জানালেও ‘বিশেষ উপায়ে’ মেক্সিকো যাচ্ছে ইরাক

কোচ ম্যাচ পেছানোর দাবি জানালেও ‘বিশেষ উপায়ে’ মেক্সিকো যাচ্ছে ইরাক