• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

ক্রিকেট আবেগে কাঁপছে বরিশাল, তামিম-মুশফিকদের রাজসিক সংবর্ধনা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০৬
অ+
অ-
ক্রিকেট আবেগে কাঁপছে বরিশাল, তামিম-মুশফিকদের রাজসিক সংবর্ধনা

বরিশালের বেলস পার্কে জনসমুদ্র। যত দূর চোখ যায়, শুধু লোকে লোকারণ্য। বিপিএলের টানা দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের ক্রিকেটারদের বরণে যেন স্থানীয় ক্রিকেটপ্রেমীদের ঢল নামল বেল পার্কে। 

বিজ্ঞাপন

‘ভালোবাসার জন্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবারও দেখা হবে।’ সমর্থকদের সঙ্গে সেলফি তুলে এভাবেই ফেসবুকে পোস্ট করেন বরিশালের হয়ে বিপিএল মাতানো মুশফিকুর রহিম। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের একটা দলের সমর্থকদের এমন সরব উপস্থিতি যেন টুর্নামেন্টেরই বড় বিজ্ঞাপন হয়ে থাকল।

Thanks for the love Barishal ..In shaa Allah see u again 

Posted by Mushfiqur Rahim on Sunday, February 9, 2025

এর আগে ঢাকা, সিলেট কিংবা চট্টগ্রাম যে ভেন্যুতেই বরিশালের খেলা হয়েছে স্থানীয় সমর্থকদের উপস্থিতির কমতি ছিল না। বিপিএল ফাইনাল দেখতে বরিশাল থেকেও অনেকে ঢাকায় চলে এসেছিলেন। এবার ঘরের মাটিতে বরণেও দৃষ্টান্ত দেখালেন স্থানীয়রা। 

বিজ্ঞাপন

গত বছর শিরোপা জয়ের পর ট্রফি নিয়ে বরিশাল যেতে না পারলেও, এবার জিততে পারলে ট্রফি-ট্যুরের ঘোষণা আগেভাগেই দিয়েছিলেন অধিনায়ক তামিম ইকবাল। এবার নিজের বলা সেই কথাই রাখলেন বরিশাল অধিনায়ক। দুই আসরের দুই ট্রফি নিয়ে আজ (রোববার) দুপুরে চাটার্ড বিমানে করে বরিশালে উড়ে গেছেন দলের সব ক্রিকেটাররা। এ সময় দলের সঙ্গে কোচিং স্টাফ এবং সকল দেশি ক্রিকেটারকেই দেখা গিয়েছে।

আরও পড়ুন

লঞ্চে নয়, বিমানে চড়ে ট্রফি নিয়ে বরিশালে তামিমরা
পুরো দলের জন্য আইফোন ১৬ উপহার ফরচুন বরিশালের

বরিশাল বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গেই হাজারো সমর্থক উল্লাসে মেতে ওঠেন। বিমানবন্দর থেকে ফরচুন বরিশালের টিম বাসে করে ক্রিকেটাররা শহরের বিভিন্ন স্থানে যান। আগে থেকে নির্ধারিত বেলস পার্কে এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। সেখানে ভক্তরা তাদের কাছে থেকে দেখার ও ছবি তোলার সুযোগ পান।

বিজ্ঞাপন

বরিশালে চ্যাম্পিয়নদের আগমন ঘিরে একটি কনসার্টের আয়োজন করা হয়, যেখানে স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন। আজই ঢাকায় ফিরবেন তামিমরা। 

এফআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিপিএলফরচুন বরিশাল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শুরুর আগেই নারী বিপিএল তিন মাস পেছানোর কারণ কী

শুরুর আগেই নারী বিপিএল তিন মাস পেছানোর কারণ কী

বিপিএলের সেরা খেলোয়াড়ের অর্থপুরস্কার মাঠকর্মীদের দিলেন শরিফুল

বিপিএলের সেরা খেলোয়াড়ের অর্থপুরস্কার মাঠকর্মীদের দিলেন শরিফুল

পিছিয়ে গেল নারী বিপিএল শুরুর সময়

পিছিয়ে গেল নারী বিপিএল শুরুর সময়

নির্ধারিত সময়ে হচ্ছে না নারী বিপিএলের প্লেয়ার্স-ড্রাফট

নির্ধারিত সময়ে হচ্ছে না নারী বিপিএলের প্লেয়ার্স-ড্রাফট