• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

আর্জেন্টিনার সঙ্গে ড্র করায় এগিয়ে থেকেই শেষ ম্যাচে নামবে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৬
অ+
অ-
আর্জেন্টিনার সঙ্গে ড্র করায় এগিয়ে থেকেই শেষ ম্যাচে নামবে ব্রাজিল

দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব–২০ চ্যাম্পিয়নশিপে ব্রাজিল-আর্জেন্টিনার মধ্যকার আজকের ম্যাচটি ছিল অনেকটাই 'ভার্চুয়াল ফাইনাল'। দুই দলের যে কেউ জিতলেই চ্যাম্পিয়ন, তবে তা আর হয়নি। ম্যাচটি ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হওয়ায় শিরোপা নির্ধারণে অপেক্ষা বাড়ল।

বিজ্ঞাপন

শেষ ম্যাচের ফল দিয়েই নির্ধারিত হবে কার হাতে উঠছে শিরোপা। ৪ ম্যাচ থেকে সমান ১০ পয়েন্ট করে পেয়েছে দুই দলই। তবে এক গোলের ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে আছে ব্রাজিল। তাই নিজেদের শেষ ম্যাচে ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে খেললেও কিছুটা এগিয়ে আছে ব্রাজিল। কারণ দুই দলই পরের ম্যাচে একই ফলাফল করলে গোল ব্যবধানে এগিয়ে থেকে তখন চ্যাম্পিয়ন হবে সেলেসাওরা।

আরও পড়ুন

ভোরে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা, জিতলেই চ্যাম্পিয়ন
প্যারাগুয়ের বিপক্ষে দাপুটে জয়ে শিরোপার দৌড়ে শীর্ষে ব্রাজিল
কষ্টার্জিত জয়ে শিরোপার দৌড়ে টিকে রইল আর্জেন্টিনা

আসরে নিজেদের শেষ ম্যাচে আগামী রোববার ব্রাজিলের প্রতিপক্ষ চিলি। আর প্যারাগুয়ের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।

বিজ্ঞাপন

কারাকাসে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে আর্জেন্টিনা। অন্যদিকে কিছুটা এলোমেলো ছিল ব্রাজিল। প্রথমার্ধে পাওয়া পেনাল্টি থেকে গোল করে শুরুতে লিড নেয় আর্জেন্টিনা।

ব্রাজিলের হয়ে সমতা ফেরানোর পর রায়ানের উদ্‌যাপন

ম্যাচের ৩৮তম মিনিটে হুলিও সোলারকে বক্সের ভেতর ফেলে দেন ব্রেনো বাইদন। তাতে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। এই সুযোগ হাতছাড়া করেননি ক্লদিও এচেভেরি। তাতে এগিয়ে থেকেই বিরতিতে যায় আর্জেন্টিনা।

বিরতি থেকে ফিরেও আক্রমণের ধার অব্যহত রেখেছিল আর্জেন্টাইনরা। কিন্তু কাঙিত সেই গোল যেন আসছিল না। উল্টো ৭৮তম মিনিটে গোল শোধ করে ব্রাজিল। ইগর সিরোতের সহায়তায় গোল করেন দেন রায়ান। তাতে সমতা ফেরে ম্যাচে। শেষ পর্যন্ত ১-১ গোলেই শেষ হয় ম্যাচ।

বিজ্ঞাপন

এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ব্রাজিল ফুটবল দলআর্জেন্টিনা ফুটবল দল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ফিনালিসিমা বাতিল : বিকল্প দুই প্রস্তাব পেলেও রাজি হয়নি আর্জেন্টিনা

ফিনালিসিমা বাতিল : বিকল্প দুই প্রস্তাব পেলেও রাজি হয়নি আর্জেন্টিনা

ব্রাজিল দলে ডাক না পেয়ে হতাশ নেইমার, যা বললেন প্রতিক্রিয়ায়

ব্রাজিল দলে ডাক না পেয়ে হতাশ নেইমার, যা বললেন প্রতিক্রিয়ায়

আর্জেন্টিনার রেকর্ড ম্যাচ খেলা গোলরক্ষক অবসরে

আর্জেন্টিনার রেকর্ড ম্যাচ খেলা গোলরক্ষক অবসরে

নেইমারকে ছাড়াই ব্রাজিলের স্কোয়াড ঘোষণা, ফিরলেন এন্ড্রিক

নেইমারকে ছাড়াই ব্রাজিলের স্কোয়াড ঘোষণা, ফিরলেন এন্ড্রিক