• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের কেমন সম্ভাবনা দেখছেন ডি ভিলিয়ার্স

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০৩
অ+
অ-
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের কেমন সম্ভাবনা দেখছেন ডি ভিলিয়ার্স

বিপিএলে দেড় মাসের টি-টোয়েন্টি ক্রিকেটের সঙ্গে সখ্যতা। ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটের জার্সিটার পরেই জাতীয় দলের লাল-সবুজ রঙটা ধারণ করতে হচ্ছে বাংলাদেশ দলের ক্রিকেটারদের। রুদ্ধদ্বার অনুশীলনটাই ৫০ ওভারের ক্রিকেটের আগে বাংলাদেশ দলের আনুষ্ঠানিক প্রস্তুতির মঞ্চ ছিল ওটাই। 

বিজ্ঞাপন

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে ভারত পাকিস্তান এবং নিউজিল্যান্ডকে। সাম্প্রতিক সময়টা বাংলাদেশের জন্য অন্তত ওয়ানডে ফরম্যাটে খুব একটা সুখকর ছিল না। বিগত বছরের পুরোটাই কেটেছে হতাশায়। তার ওপর দলে নেই দীর্ঘদিনের নির্ভরতা হয়ে থাকা সাকিব আল হাসান এবং তামিম ইকবাল। যে কারণেই কি না বাংলাদেশের জন্য এবারের আসরে খুব বেশি সম্ভাবনা দেখছেন না অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। 

এবার সেই সুরে কথা বললেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্সও। সহজভাবেই বলেছেন, বাংলাদেশকে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে দেখছেন না তিনি। তবে টুর্নামেন্টে যেকোন ঘটানোর সামর্থ্য বাংলাদেশের রয়েছে বলে মনে করেন ডি ভিলিয়ার্স। ভারত, পাকিস্তান বা নিউজিল্যান্ডের মত যেকোনো একটি বড় দলকে হারিয়ে দিতে পারে বাংলাদেশ, বিশ্বাস ডি ভিলিয়ার্স। 

নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে বাংলাদেশের স্কোয়াড সম্পর্কে কথা বলতে গিয়ে ডি ভিলিয়ার্স বলেন, ‘বাংলাদেশের নেতৃত্বে রয়েছে নাজমুল হোসেন শান্ত। সে দারুণ ধারাবাহিক। এ কারণেই বাংলাদেশিরা তাকে অধিনায়ক হিসেবে পেয়ে খুশি হবে। সামনে থেকে নেতৃত্ব দিতে পারে। মুশফিকুর রহিম দারুণ একজন অভিজ্ঞ ক্রিকেটার। বেশ ব্যালেন্সড একটি দল। দারুণ দল। তবে আমি মনে করি না এটি টুর্নামেন্ট জেতার মত কোনো দল। যদিও কিছুটা রূঢ় শোনাতে পারে কথাগুলো।’  

বিজ্ঞাপন

টুর্নামেন্টে বাংলাদেশের কাছ থেকে অঘটন দেখার প্রত্যাশা করছেন ডি ভিলিয়ার্স, ‘তাদের সামর্থ্য আছে আপসেট (অঘটন) ঘটানোর। তাসকিন আহমেদ আছে দারুণ ডানহাতি পেসার। মেহেদী হাসান মিরাজও দারুণ অলরাউন্ডার। মাহমুদউল্লাহ দারুণ একজন ক্রিকেটার, তার খেলা দেখতে আমার বেশ ভালো লাগে। আমার মনে হয় না তারা নক আউটে যেতে পারবে। বাংলাদেশি সমর্থকরা আমার এই কথার জন্য আমাকে ঘৃণা করতে পারেন। আমি দুঃখিত। আমার মনে হয় না তারা নক আউটে যেতে পারবে। তবে তাদের সামর্থ্য আছে আপসেট ঘটানোর, কোনো একটি বড় দলকে হারিয়ে দেওয়ার। এটাই সত্যি কথা। তারা ভালো দল, তবে আমার মতে, চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার মত দল এটি নয়। বাংলাদেশকে এই টুর্নামেন্টের জন্য শুভকামনা।’

আরও পড়ুন

বাংলাদেশের গ্রুপ থেকে যে দুই দলকে সেমিতে দেখছেন শাস্ত্রী
চ্যাম্পিয়ন্স ট্রফির ওয়ার্ম-আপ ম্যাচের সূচি ঘোষণা, বাংলাদেশের কখন?
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের কেমন সম্ভাবনা দেখছেন পন্টিং

বাংলাদেশের পাশাপাশি আফগানিস্তানকেও অঘটন ঘটানোর পর্যায়েই রেখেছেন ডি ভিলিয়ার্স। অবশ্য এও বলেছেন, দুই দলের মধ্যে যেকোনো এক দলও যদি সেমিফাইনালে যেতে পারে তাহলে তা ক্রিকেটের জন্যই ভালো।

বিজ্ঞাপন

জেএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ক্রিকেটআইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন