• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

প্রস্তুতি ম্যাচে সৌম্যের দুর্দান্ত শুরু, ব্যর্থ শান্ত

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:১৫
অ+
অ-
প্রস্তুতি ম্যাচে সৌম্যের দুর্দান্ত শুরু, ব্যর্থ শান্ত

আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির। তবে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে ২০ ফেব্রুয়ারি। তার আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে টাইগাররা। গা গরমের ম্যাচে পাকিস্তান 'এ' দলের মুখোমুখি নাজমুল হোসেন শান্তর দল।

বিজ্ঞাপন

দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় বেলা ৩ টায়। যেখানে টস জিতে শুরুতে ব্যাটিং করছে বাংলাদেশ।

আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত ব্যাটিং করা তানজিদ হাসান তামিম দুইবাইতে এসে ব্যর্থ। বাংলাদেশের হয়ে ইনিংস ওপেন করতে নেমে ৬ রানের বেশি করতে পারেননি তিনি। আলি রেজার বলে বোল্ড হয়েছেন এই ওপেনার।

আরও পড়ুন

প্রস্তুতি ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নতুন বিতর্ক উস্কে দিল পাকিস্তান
বিকেলে মাঠে নামছে বাংলাদেশ, কোথাও দেখা যাবে?

বিজ্ঞাপন

তিনে নেমে সুবিধা করতে পারেননি শান্ত। তামিমের পথেই হেটেছেন অধিনায়ক। অথচ দ্রুত উইকেট হারানোর পর দলকে টেনে তোলার দায়িত্ব ছিল তার কাঁধে। উল্টো নিজের উইকেট বিলিয়ে দলকে আরো বিপদে ফেলেছেন এই টপ অর্ডার ব্যাটার। মুবাশ্বির খানকে ফিরতি ক্যাচ দেওয়ার আগে শান্তর ব্যাট থেকে এসেছে ১২ রান।

তামিম-শান্ত ব্যর্থ হলেও আরেক প্রান্তে দুর্দান্ত ব্যাটিং করছেন সৌম্য সরকার। সদ্য সমাপ্ত বিপিএল দিয়ে চোট কাটিয়ে মাঠে ফিরেছেন এই ওপেনার। তবে তার মাঠের পারফরম্যান্সে সেটার কোনো ছাপ নেই। সৌম্যের ব্যাটে ভর করেই শুরুর পাওয়ার প্লে শেষে ২ উইকেট হারিয়ে ৬০ রান তোলেছে বাংলাদেশ।

সৌম্য অপরাজিত আছেন ৩৪ রানে। তাকে সঙ্গ দিচ্ছেন চারে ব্যাট করতে নামা মেহেদি হাসান মিরাজ। তিনি ৪ রান করে অপরাজিত আছেন।

বিজ্ঞাপন

এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ক্রিকেটবিসিবিআইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিপাকিস্তান ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন