• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

এবার আঘাত হানলেন সাকিব, একশর আগেই ৩ উইকেট নেই পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০০
অ+
অ-
এবার আঘাত হানলেন সাকিব, একশর আগেই ৩ উইকেট নেই পাকিস্তানের
ফাইল ছবি

অল্প পুঁজি নিয়েও লড়াই করছে বাংলাদেশ। বিশেষ করে পেসাররা দুর্দান্ত বোলিং করছেন। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে একশ ছোঁয়ার আগেই পাকিস্তান 'এ' দলের তিন উইকেট তুলে নিয়েছে টাইগাররা। তাতে কিছুটা হলেও ম্যাচে ফিরেছে বাংলাদেশ।

বিজ্ঞাপন

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে ২০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৮৭ রান করেছে পাকিস্তান 'এ' দল। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট শিকার করেছেন মেহেদি হাসান মিরাজ ও নাহিদ রানা ও তানজিম সাকিব।

আরও পড়ুন

প্রথম পাওয়ার প্লেতে বাংলাদেশের প্রাপ্তি দুই উইকেট
কোনোরকমে দুইশ ছুঁয়ে ৭০ বল আগেই অলআউট বাংলাদেশ
প্রস্তুতি ম্যাচে সৌম্যের দুর্দান্ত শুরু, ব্যর্থ শান্ত

তাদের জয়ের জন্য বাকি ৩০ ওভার থেকে আরো করতে হবে ১১৬ রান। তাদের হাতে আছে ৭ উইকেট।

বিজ্ঞাপন

ব্যাটাররা বড় পুঁজি এনে দিতে না পারলেও বোলিংয়ে শুরুটা ভালো করেছে বাংলাদেশ। নতুন বলে আঁটসাঁট বোলিং করেছে টাইগাররা। প্রথম পাওয়ার প্লেতে পাকিস্তান 'এ' দলকে ৪২ রানের বেশি করতে দেয়নি তারা। বিপরীতে তুলে নেয় দুই উইকেট।

প্রস্তুতি ম্যাচে সৌম্যের দুর্দান্ত শুরু, ব্যর্থ শান্ত

এর আগে দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফির আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে পাকিস্তান 'এ' দলের বিপক্ষে ৩৮ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ২০২ রান করেছে বাংলাদেশ।

দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেছেন মিরাজ। তাছাড়া ৩৫ রান এসেছে সৌম্য সরকারের ব্যাট থেকে। তানজিম সাকিবের ব্যাট থেকে এসেছে ২৭ বলে ৩০ রান। তাছাড়া নাসুম আহমেদ করেছেন ১৫ রান। লেজের সারির ব্যাটারদের সম্মিলিত চেষ্টায় কোনোরকমে দুইশ ছুঁয়ে অলআউট হয় টাইগাররা।

বিজ্ঞাপন

এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ক্রিকেটপাকিস্তান ক্রিকেটআইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন