• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

হৃদয়ের চোট নিয়ে যা জানা গেল

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
২১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৮
অ+
অ-
হৃদয়ের চোট নিয়ে যা জানা গেল

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচেই হেরেছে বাংলাদেশ। গতকাল ভারতের কাছে ৬ উইকেটের ব্যবধানে হারে টাইগাররা। এদিন ম্যাচ হারলেও বাংলেদেশ হয়ে সেঞ্চুরি করেছেন তাওহিদ হৃদয়। চোট নিয়েও এমন দুর্দান্ত ব্যাটিংয়ে দর্শকদের মন জয় করেছেন এই মিডল অর্ডার ব্যাটার।

বিজ্ঞাপন

ওয়ানডেতে এটাই হৃদয়ের অভিষেক সেঞ্চুরি। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আলহামদুলিল্লাহ, প্রথম সেঞ্চুরি। আশা করি এটা ভবিষ্যতে আমাকে আত্মবিশ্বাস দেবে। আমরা পরিষ্কার ছিলাম আগে ব্যাট করতে চাই। দ্রুত কিছু উইকেট পড়েছে। এরপর আমি আর জাকের মিলে যেভাবে কামব্যাক করেছি।'

আরও পড়ুন

জাকেরের সহজ ক্যাচ মিস নিয়ে যা বললেন হৃদয়
জাকের-হৃদয়ের ১৫৪ রানের জুটিতে যত বিচিত্র রেকর্ড
ভারতের বিপক্ষে সেঞ্চুরি করেও আক্ষেপ হৃদয়ের

'আর একজন যদি খেলাটা শেষ করতে পারতাম তাহলে ২৭০ পর্যন্ত যেতে পারতাম। তারা ৪৭ ওভারে চেইজ করেছে খুব বেশি সহজও ছিল না। আমরা ৩০-৪০ রান কম করে ফেলেছি।'-যোগ করেন তিনি।

বিজ্ঞাপন

দুবাইয়ের উইকেট প্রসঙ্গে হৃদয় বলেন, 'উইকেট কঠিন ছিল শুরুর দিকে। তারাও সহজে ব্যাট করতে পারেনি। উইকেট নিয়ে কোনো কথা বলতে চাই না। যেমন উইকেট থাকবে সেটায়ই খেলতে হবে। ডিমান্ড অনুযায়ী খেলতে হবে। সব জায়গার কন্ডিশন এক না। যখন যা সামনে আসবে সে অনুযায়ী খেলতে হবে।'

নিজের চোট নিয়ে হৃদয় বলেন, ‘(এখন) আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমার কাছে মনে হয় আমার ক্র্যাম্পিংটাই সমস্যা করেছে। আমি ঠিক থাকলে ২০-৩০ রান বেশি করতে পারতাম। (বাইরে থেকে হয়তো ব্যাটিং) সহজ মনে হয়েছে তবে এতটাও সহজ ছিল না, ৫ উইকেট যাওয়ার পরে। সেই সময়ে ধৈর্য ধরেছি, নিজের সাথে কথা বলেছি। কীভাবে এখান থেকে বের হওয়ার যায়।'

'আমার ইচ্ছা ছিল ক্যারি করতে পারি যদি, একটা সময় ডট দিয়েছি অনেক তবে বিশ্বাস ছিল আমি সেটা কাভার দিতে পারব। আমার ক্র্যাম্পটা না হলে হয়ত দলের জন্য ২০-৩০ রান বেশি করে দিতে পারতাম। সেই সুযোগ সামনে আসলে সেই চেষ্টা করব ইনশাল্লাহ।' 

বিজ্ঞাপন

এসএইচ/এইচজেএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

তাওহীদ হৃদয়বাংলাদেশ ক্রিকেটআইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি

ফলো করুন

MessengerWhatsApp

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

Google News
নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন