• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

ভারত-পাকিস্তান ম্যাচে যেমন থাকবে পিচ ও আবহাওয়া

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:১০
অ+
অ-
ভারত-পাকিস্তান ম্যাচে যেমন থাকবে পিচ ও আবহাওয়া

১৯৯৬ সালের পর প্রথমবার আইসিসির কোনো ইভেন্ট আয়োজন করছে পাকিস্তান। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরে তাদের শুরুটা ভালো হয়নি। নিউজিল্যান্ডের বিপক্ষে ৬০ রানের বড় ব্যবধানে হেরেছে মোহাম্মদ রিজওয়ানের দল। অন্যদিকে, বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে এই টুর্নামেন্টে শুভসূচনা করে রোহিত শর্মার ভারত। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ আজ (রোববার) চ্যাম্পিয়ন্স ট্রফির হাইভোল্টেজ ম্যাচ খেলতে নামছে।

বিজ্ঞাপন

চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হলেও পাকিস্তানকে নিরপেক্ষ ভেন্যু দুবাইয়ে খেলতে বাধ্য করছে ভারত। যা নিয়ে টুর্নামেন্ট শুরুর অনেক আগে থেকেই ব্যাপক জলঘোলা হয়েছিল। বিশেষত, পাকিস্তানের মাটিতে খেলতে না যাওয়ার ব্যাপারে একাট্টা ছিল ভারত। শেষ পর্যন্ত তাই তাদের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি সাজানো হয় হাইব্রিড মডেলে। ফলে পাকিস্তান আজকের ম্যাচটি খেলতে দুবাইয়ে উড়াল দেয়। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তানের এই দ্বৈরথ শুরু হবে দুপুর ৩টায়।

এই ভেন্যুটি ভারত-পাকিস্তান উভয় দলের জন্যই বেশ পরিচিত। ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির সব ম্যাচই এখানে খেলবে, ইতোমধ্যে বাংলাদেশকে হারানো ম্যাচের ভেন্যুও এটি। দুবাই স্টেডিয়ামের পিচ কেমন হতে পারে, সেই ধারণা আগে থেকেই নিয়ে গিয়েছিল গৌতম গম্ভীরের দল। সে কারণে তাদের স্কোয়াড গড়া হয়েছে স্পিননির্ভর, ১৫ জনের দলে আছেন ৫ স্পিনার। তবে বাড়তি সুবিধা তাদের তিনজনই আবার অলরাউন্ডার। এ ছাড়া স্কোয়াডে বিশেষজ্ঞ পেসার ৩ জনের সঙ্গে পেস অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াও ভারতের শক্তি বৃদ্ধি করেছে।

Fans pose ahead of Pakistan vs India game, ICC Men's Champions Trophy, Ahmedabad, February 23, 2025
নিজের দেশের পক্ষে গর্জন তোলার আগে একসঙ্গে চিরপ্রতিন্দ্বন্দ্বী দুই ভক্তের পোজ (ছবি-এপি) 

বিজ্ঞাপন

অন্যদিকে, পাকিস্তান সীমিত সংস্করণের ক্রিকেটের জন্য সবসময়ই পেসনির্ভর দল গড়ে। ভারতের বিপক্ষে আজকের ম্যাচেও পেসারদের ওপর ভরসা করে মাঠে নামার কথা জানিয়েছেন পাক কোচ আকিব জাভেদ। এক অলরাউন্ডারসহ তাদের স্কোয়াডে আছেন ৫ পেসার। আর স্পিনার আছেন দুজন, আছে বাড়তি অপশন সালমান আলি আগাও। তবে দুবাইতে সাধারণত স্পিনারদের ঘূর্ণি বেশি দেখা যেতে পারে।

যেমন থাকবে দুবাই স্টেডিয়ামের পিচ
দুবাইয়ে বোলাররাই আধিপত্য বিস্তার করবেন বলে ধারণা করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে হওয়া বেশিরভাগ ওয়ানডে ম্যাচই হয়েছে লো-স্কোরিং। যার সর্বশেষ ‍দৃষ্টান্ত বাংলাদেশ-ভারত ম্যাচ। বাংলাদেশ মাত্র ২২৮ রানে গুটিয়ে যাওয়ার পর ভারত সেই রান পেরোতে প্রায় ৪৭ ওভার নিয়েছে। বোঝাই যাচ্ছে এই মাঠে রান তোলাটা খুব একটা সহজ কাজ হবে না।

আরও পড়ুন

পাকিস্তান ম্যাচের আগে ভারতে প্রার্থনা, দুঃসংবাদ দিলেন জ্যোতিষি
অনুশীলনে ছিলেন না বাবর, ভারত ম্যাচে একাদশে থাকবেন তো?
মিঁয়াদাদের ক্ষ্যাপাটে লাফ থেকে টেন্ডুলকারের দাপট, ৬ ঐতিহাসিক লড়াই

বিজ্ঞাপন

দুবাইয়ে এখন পর্যন্ত অনুষ্ঠিত ওয়ানডেতে মাত্র চারটি দল ৩০০–রানের সীমা পার করতে পেরেছে। এই ভেন্যুতে প্রথম ইনিংসে গড় রান ২১৯। ফলে ২৫০ রানের লক্ষ্য যথেষ্ট হতে পারে একটি দলের জন্য।

আবহাওয়া বার্তা যা বলছে 
ভারত-পাকিস্তানের আজকের ম্যাচ চলাকালে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। যদিও টুর্নামেন্ট শুরুর আগে দুইদিন বৃষ্টি ছিল দুবাইয়ে। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হলে তার বিঘ্ন ঘটায় বিরূপ আবহাওয়া। বৃষ্টি না হলেও, আজ বিকেলে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৩ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে দুবাইতে।

এএইচএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পাকিস্তান ক্রিকেটভারতীয় ক্রিকেটআইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

আমরা যখনই যা চেয়েছি সেটা পেয়েছি : দ্রাবিড়

আমরা যখনই যা চেয়েছি সেটা পেয়েছি : দ্রাবিড়

কার নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, ভুলেই গেল বিসিসিআই!

কার নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, ভুলেই গেল বিসিসিআই!

বাংলাদেশের কাছে হারের পর শেহজাদ, ‘সহযোগী দেশ হয়ে যাচ্ছে পাকিস্তান’

বাংলাদেশের কাছে হারের পর শেহজাদ, ‘সহযোগী দেশ হয়ে যাচ্ছে পাকিস্তান’