• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

মাঠে নেমেই ভারত আর রোহিতের দুর্ভাগ্যের বিশ্বরেকর্ড 

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:২২
অ+
অ-
মাঠে নেমেই ভারত আর রোহিতের দুর্ভাগ্যের বিশ্বরেকর্ড 

আরও একটাবার টসে হার। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে কয়েন টস হাসল না রোহিত শর্মার পক্ষে। টসে হেরে তার দল ফিল্ডিংয়ে। আপাত দৃষ্টিতে খুব সাধারণ ঘটনা হলেও ক্রিকেটের পরিসংখ্যান নিয়ে যারা আগ্রহী, তাদের কাছে আজকের ম্যাচে ভারতের টসে হার বেশ গুরুত্বপূর্ণ এক ঘটনা। 

বিজ্ঞাপন

ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে টানা টস হারের নতুন বিশ্বরেকর্ড গড়েছে টিম ইন্ডিয়া। নিজেদের সবশেষ ১২ ওয়ানডে ম্যাচেই টসভাগ্যকে পাশে পায়নি ম্যান ইন ব্লুরা। ওয়ানডে বিশ্বকাপের ফাইনলা থেকে শুরু হয়েছে টস নিয়ে এমন দুর্দশা। যার মাঝে ৯ বার ভারতের অধিনায়ক ছিলেন রোহিত শর্মা। 

সেই সঙ্গে ৫৩ ওয়ানডেতে অধিনায়কত্বের মাঝে ৩১ ম্যাচে টস হারলেন রোহিত। সমান ম্যাচে তারচেয়ে বেশি টস হারেননি আর কোনো ভারতীয় অধিনায়ক। সৌরভ গাঙ্গুলি টস হেরেছিলেন ৩০ ম্যাচে। 

ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

ভারতের টানা ১২ হারের মাঝে আছে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ ফাইনাল। দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকা সফরের ৬ ওয়ানডে। ইংল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজ। আর এরপরেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ। তারা পেছনে ফেলেছে নেদারল্যান্ডসের টানা ১১ ম্যাচ টস হারার রেকর্ড। মার্চ ২০১১ থেকে ২০১৩ সালের অগাস্ট মাস পর্যন্ত টানা ১১ ওয়ানডে ম্যাচে টস জেতেনি ডাচরা। 

বিজ্ঞাপন

আরও পড়ুন

ভারত-পাকিস্তান ম্যাচে যেমন থাকবে পিচ ও আবহাওয়া
পাকিস্তান ম্যাচের আগে ভারতে প্রার্থনা, দুঃসংবাদ দিলেন জ্যোতিষি

টানা ৯ টস হারে রোহিত শর্মাও উঠে এসেছেন দুর্ভাগ্যের রেকর্ডের শীর্ষ তিনে। ১১ টস হেরেছেন পিটার বোরেন। আর টানা ১২ ওয়ানডে ম্যাচে টস হেরেছিলেন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ব্রায়ান লারা। 

জেএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ভারতীয় ক্রিকেটআইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আমরা যখনই যা চেয়েছি সেটা পেয়েছি : দ্রাবিড়

আমরা যখনই যা চেয়েছি সেটা পেয়েছি : দ্রাবিড়

কার নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, ভুলেই গেল বিসিসিআই!

কার নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, ভুলেই গেল বিসিসিআই!

আইসিসি সভাপতি বললেন– ‘ভারত এখন জয়ের প্রতীক’

ভারতের জয় উদযাপন নিয়ে বিতর্কের মাঝেআইসিসি সভাপতি বললেন– ‘ভারত এখন জয়ের প্রতীক’

চলতি বছর নির্ধারিত সূচির বাইরে ৩টি সিরিজ খেলবে ভারত!

চলতি বছর নির্ধারিত সূচির বাইরে ৩টি সিরিজ খেলবে ভারত!